প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jun 2025, 7:30 AM
বরুড়ায় প্রবাসীকে হুমকি ও জায়গা দখল করে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বরুড়ায় মালিকানাধীন জায়গা দখল করে ও ভূমির মাটি ভেকু দিয়ে কেটে ইট ভাটায় অবৈধভাবে বিক্রি করার প্রতিবাদ করলে এমদাদ হোসেন জুয়েলের নেতৃত্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে জেসমিন আক্তারের পরিবারকে মারধর করে ও মেরে ফেলার হুমকি দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী জেসমিন আক্তার ও তার পরিবার। সোমবার (২৪ জুন) বিকেলে দক্ষিন শিলমুড়ি লগ্নসার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে বলেন, চিহ্নিত ভূমিদখলদার ও সন্ত্রাসী এমদাদ হোসেন জুয়েলের দাপটে আমরা অসহায় হয়ে পড়েছি। আমার ভাসুর মাসুদ প্রবাসে থাকায় তার জায়গা গুলো আমরা দেখভাল করার সময় সে জোরপূর্বক মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দেয়। আমি আর আমার মেয়ে উর্মি বাধা দিলে জুয়েলের নেতৃত্বে আমান উল্লাহ আমান, আবদুল মালেক, রুবেল, নাসির, নুরুজ্জামান, সাইমন, জাকির হোসেন নামের সন্ত্রাসীরা গত ২২ জুন রাত ১২ টার দিকে আমাদের মারধর করে আহত করে মেরে ফেলার চেষ্টা করে। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীকে অবগত করলে আমাদের উদ্ধার করে এবং ৫ জনকে আটক করে পুলিশে দেয়। বাকি আসামিদেরও গ্রেফতার করে উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি জানাই।
তারা আরও বলেন, এ ঘটনার আগে তারা আমাদের নামে একটি মিথ্যা মামলা করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে। আমার স্বামী প্রবাসী সে একজন রেমিট্যান্স যোদ্ধা। ওনি দেশে আসার পর তাকেও হত্যার হুমকি দিয়ে আসছে। এ ঘটনার পর এলাকাবাসীরা তাদেরকে বাধা দিলেও তারা কথা শুনেনি। এখন বাড়িতে অবৈধভাবে জরপূর্বক টিনসেটের ঘর করে দখল করে রাখছে। এতে আমাদের প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...