প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jun 2025, 7:34 AM
শিক্ষার্থীর আত্মবিশ্বাস গঠনে ইংরেজি ভাষায় সাবলীলতা বড় ভূমিকা রাখে-কাউছার হামিদ
নিজস্ব প্রতিবেদক
২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা উন্নয়নের লক্ষ্যে লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে “বেসিক স্পোকেন ইংলিশ” কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।সোমবার (২৩ জুন)সকাল ১১টায় উপজেলা হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।এসময় তিনি বলেন - বর্তমান বিশ্বে শিক্ষার্থীসহ সকলকে ইংরেজি ভাষায় পারদর্শিতা অর্জন করা একান্ত প্রয়োজন। বিশেষ করে চাকরি, উচ্চশিক্ষা ও প্রযুক্তিনির্ভর সমাজে সফল হতে স্পোকেন ইংলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস গঠনে ইংরেজি ভাষায় সাবলীলতা বড় ভূমিকা রাখে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন, গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রনঞ্জিত চন্দ্র দাশ, নবাব ফায়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল, আতাকরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজবাউদ্দিন সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থী ছাত্র-ছাত্রী।
উল্লেখ্য, এ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের আগ্রহী এসএসসি পরীক্ষার্থীরা দশ দিনের একটি মৌলিক ইংরেজি কথোপকথন কোর্সে অংশগ্রহণ করছেন৷
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...