প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jan 2026, 10:26 AM
ওমরা পালন শেষে শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করে এলাকায় ফিরলেন জসিম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
ওমরা পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি মনোনীত কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিন জসিম।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সরাসরি জিয়া উদ্যানে যান। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এর আগে গত সোমবার (১২ জানুয়ারি) সকালে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন জসিম উদ্দিন জসিম।
কবর জিয়ারতের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম সরকার, কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মোসা. উর্মি আক্তার ভূইয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কবর জিয়ারত শেষে জসিম উদ্দিন জসিম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব আমাদের রাজনীতির প্রেরণা। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁদের দেখানো পথে চলার অঙ্গীকার নিয়ে নির্বাচনী এলাকায় ফিরছি। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। কবর জিয়ারত শেষে তিনি কুমিল্লা-৫ নির্বাচনী এলাকার উদ্দেশে যাত্রা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর একটি উদ্যেগ স...
রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবি...
আয়েশা আক্তারকুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচল, লাইসেন্সবি...
ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্য...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত ক...
দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিত...
শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছ...
২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁ...
মাসুদ রানা, কুমিল্লা। জীবন কখনো কখনো মানুষকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যেখানে প্...