প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jan 2026, 10:33 AM
শিশু নিহা হত্যার প্রতিবাদে মুরাদনগর থানার প্রধান ফটক অবরুদ্ধ, ছাত্র-জনতার বিক্ষোভ
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগরে ছয় বছরের শিশু নিহা মনিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছে ছাত্র-জনতা। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুরাদনগর থানার প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা। বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি সিয়াম, নাহিদুল নাঈম এবং নিহত শিশু নিহা মনির দাদা স্বপন মিয়া।
বক্তারা বলেন, “শিশু হত্যার মতো নৃশংস অপরাধের দৃষ্টান্তমূলক বিচার না হলে সমাজে অপরাধ বাড়তেই থাকবে।”
বক্তব্যে তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও কঠোর বিচার প্রক্রিয়া চালু করা জরুরি। একই সঙ্গে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর ভূমিকার আহ্বান জানান তারা।
বিক্ষোভ চলাকালীন সময় মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান জামিল খান, হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে বিক্ষোভ কারীদের শান্ত করার চেষ্টা করেন।
ঘটনার প্রেক্ষাপটঃ
শুক্রবার সকালে মুরাদনগর উপজেলার মোচাগড়া গ্রামে মক্তব শেষে বাড়ি ফেরার পথে সাত বছরের শিশু নিহা মনিকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় একই গ্রামের রাসেল মিয়া (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে শুক্রবার দুপুরে মোচাগড়া পূর্ব গ্রাম সমিতির পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে নিহা মনির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত বিচার নিশ্চিত করে দোষীর সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংস অপরাধ করার সাহস না পায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...