...
শিরোনাম
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের ⁜ ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি ⁜ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক ⁜ বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান ⁜ কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি ⁜ চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত মেডিকেল হলকে লাখ টাকা জরিমানা ⁜ বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনকের আত্মহত্যা ⁜ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালান জব্দ ⁜ কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি ⁜ নগদ টাকা ও স্বর্ণাংলকারসহ লুট ⁜ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর। ⁜ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন ⁜ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু ⁜ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান ⁜ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ ⁜ পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির মতবিনিময় সভা ⁜ লাকসাম স্টেডিয়াম সংস্কারে ৭ দফা দাবিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান ⁜ দাউদকান্দিতে সাত আসামি গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় সারের দাম নিয়ন্ত্রণে মাঠে প্রশাসন ও কৃষি বিভাগ, বিক্রেতাদের সতর্ক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jan 2026, 9:26 AM

...
মুরাদনগরে দিন দিন জমে ওঠছে স্ট্রিট ফুডের ব্যবসা News Image

মুরাদনগর প্রতিনিধি

বিকেল হলেই কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের থানা রোড ও মুরাদনগর ডিআর সরকারি হাই স্কুল মাঠ এলাকার ফুটপাতে সারি সারি বসে বাহারি রকমের খাবারের (ফাস্ট ফুড) দোকান। কাঁচঘেরা ছোট্ট ‘স্ট্রিট ফুড’ দোকানে পরিষ্কার-পরিচ্ছন্নভাবেই পরিবেশন করা হয় খাবার। যে কোনো রেস্টুরেন্ট থেকে অনেক কম দামে চোখের সামনে তৈরি করা মজাদার হরেক রকম খাবার মন কাড়ে ভোজন রসিকদের। অপরদিকে এ ব্যবসার সঙ্গে জড়িতরাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। মুখরোচক খাবার খেতে এসব দোকানে ভিড় জমায় শিশু-কিশোর ও বয়স্করা। তবে স্কুল, কলেজের শিক্ষার্থীরাই এখানকার নিয়মিত ক্রেতা। কম দামে পাওয়া যায় বলে প্রতিনিয়ত বাড়ছে ক্রেতা।

সরেজমিনে উপজেলা সদরের থানা রোড, মুরাদনগর ডিআর সরকারি হাই স্কুল মাঠ সহ বিভিন্ন এরাকা ঘুরে দেখা যায়, ফুটপাতের দোকানগুলোতে ভিড় লেগেই আছে। কেউ দাঁড়িয়ে খাবার খাচ্ছেন, কেউ বা বসে। আবার কেউ খাবারের জন্য অপেক্ষায় আছেন। কী নেই এসব স্ট্রিট ফুডের দোকানে! ফুচকা, চটপটি থেকে শুরু করে বার্গার, মোমো, পিৎজা, মিট বক্স, পাস্তা, স্যুপ, চাউমিন, চিকেন ফ্রাই, বিরিয়ানি, বিভিন্ন স্বাদের বার্থডে কেক, ঝাড় কেক সহ রেস্টুরেন্টের প্রায় সকল প্রকার খাবার পাওয়া যায় ফুটপাতে। এই শীতে স্ট্রিট ফুডের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা এখন ভাঁপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠাসহ নানা ধরনের শীতের পিঠার। এসবের পাশাপাশি ভুট্টা, ঝালমুড়ি, পানিপুরি, রোল, বিভিন্ন ধরনের চপ ও ভাজাপোড়া খাবারের চাহিদা বেড়েছে। 

বন্ধুদের নিয়ে খেতে আসা সাফায়াত ইসলাম বলেন, প্রায় দিন বন্ধু-বান্ধবদের নিয়ে এখানে চলে আসি। এখানে মোমো কর্ণারের মোমো বেশ মজাদার, দামও নাগালের মধ্যে।

বিক্রি কেমন হচ্ছে?- এমন প্রশ্নের জবাবে দ্যা কিচেন কর্নারে দায়িত্বে থাকা সিয়াম বলেন, সন্ধ্যা থেকে আমাদের বিক্রি শুরু হয়। প্রতিদিন ৭-৮ হাজার টাকার মতো বিক্রি হয়। শীত বেশী হওয়ার কারণে বিক্রি একটু কম হচ্ছে। তবে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ।

অনেকে পরিবার নিয়ে এসব দোকানে খেতে এসেছেন। তাদেরই একজন ব্যাংকার আল আমিন বলেন, সারাদিন অফিসের কারণে বাচ্চাদের নিয়ে তেমন বের হতে পারি না। ছুটির দিন ছাড়া তেমন কোথাও ঘুরতেও যাওয়া হয় না। তাই মাঝে মধ্যেই অফিস শেষ করে সন্ধ্যায় বাচ্চাদের নিয়ে এই স্ট্রিট ফুডের খাবার খেতে আসি। মোটামুটি সাধ্যের মধ্যে এসব খাবার হয় আর মানও অতো বেশি খারাপ না।

স্ট্রিট ফুড ব্যবসায়ী কাজী সৌরভ জানান, প্রতিদিন বিকেল ৫ টা থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। এখন দুই জন স্টাফ নিয়ে ভালোই চলছে তার ভাসমান স্ট্রিট ফুড ব্যবসা। খাবার পণ্য ক্রয় ও স্টাফদের হাজিরা দিয়ে ভালোই আয় হয় বলে জানান তিনি।

বিরানি বিক্রেতা তারেক রহমান বলেন, শীতে গরম গরম বিরিয়ানি খেতে মানুষ পছন্দ করে, তাই বিক্রি ভালই হচ্ছে। তিনি আরো বলেন, মাগরিবের নামাজের পর থেকে শুরু হয় বিক্রি। ৪৫০-৫০০ জনের খাবার বিক্রি হয়। প্রতি প্লেট ৫০ ও ১০০ টাকা করে বিক্রি করা হয়। আল্লাহর রহমতে প্রতিদিন সকল খরচ বাদ দিয়ে ভালই আয় হয়।

স্ট্রিট ফুড খেতে আসা শিক্ষক সফিক সরকার বলেন, শহরের মতো আমাদের মফস্বল এলাকাতেও দিন দিন এই স্ট্রিট ফুডের চাহিদা বাড়ছে। বিশেষ করে তরুন প্রজন্মের ছেলে-মেয়েদের কাছে এই খাবারগুলো বেশি পছন্দের। তাছাড়া এই স্ট্রিট ফুডের ব্যবসায় অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে।

স্ট্রিট ফুডের খাবার কিছুটা বিপদজনক হলেও এসব দোকানগুলোতে প্রতিনিয়ত বাড়ছে খাবার প্রিয় মানুষের সংখ্যা। ফার্স্টফুডের জন্যই তারা এখন বেছে নিচ্ছেন সড়কের পাশের ভাসমান অস্থায়ী দোকানগুলো।





ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...

ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি

মাসুদ রানা, কুমিল্লা​কুমিল্লার ১৭তম উপজেলা হিসেবে ২০১৭ সালে যাত্রা শুরু করে লালমাই। প্রায় ৩ লাখ জনসং...

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক

কাজী নজরুল ইসলাম, চাঁদপুর চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হঠাৎ অভিযান চালিয়েছেন চাঁদপুর ৩ আসনের...

বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান
বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহ...

কাজী খোরশেদ আলমনবগঠিত বুড়িচং পৌরসভাকে দুর্নীতি, স্বজনপ্রীতি, মাদক ও বেকারত্বমুক্ত আধুনিক মডেল পৌরসভা...

কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার ট...

আয়েশা আক্তারকুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে...

কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি
কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে...

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে শিবিরের সেক্রেটারির গাড়ি ভাঙচুরের ঘটনায়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
➤ ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
➤ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
➤ বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান
➤ কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি
➤ চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত মেডিকেল হলকে লাখ টাকা জরিমানা
➤ বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনকের আত্মহত্যা
➤ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালান জব্দ
➤ কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি
➤ নগদ টাকা ও স্বর্ণাংলকারসহ লুট
➤ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
➤ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
➤ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
➤ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
➤ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
➤ পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির মতবিনিময় সভা
➤ লাকসাম স্টেডিয়াম সংস্কারে ৭ দফা দাবিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান
➤ দাউদকান্দিতে সাত আসামি গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় সারের দাম নিয়ন্ত্রণে মাঠে প্রশাসন ও কৃষি বিভাগ, বিক্রেতাদের সতর্ক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir