প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jan 2026, 9:44 AM
বুড়িচংয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ভেজালবিরোধী অভিযানে জরিমানা আদায়
বুড়িচং প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলা সদর বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে বুড়িচং ঘুষ কেবিনের স্বত্বাধিকারী নান্টু ঘোষকে ৫ হাজার টাকা, আদি ঘোষের স্বত্বাধিকারী সেনটু ঘোষকে ৫ হাজার টাকা এবং মদিনা সুইটসকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকারের নির্দেশনা অমান্য করে স্বর্ণের পরিমাপে গড়মিল করার কারণে হরিচরণ শিল্পালয়ের স্বত্বাধিকারী স্বপন কর্মকারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যের মূল্য তালিকা যাচাই করা হয় এবং খাদ্যপণ্যের গুণগত মান পরীক্ষা করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন বলেন, “ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” অভিযানে বিএসটিআই কুমিল্লা জেলার পরিদর্শক মোহাম্মদ লুৎফুর রহমান ও ফিল্ড অফিসার মোহাম্মদ রাজিব ফকির এবং বুড়িচং থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...