...
শিরোনাম
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ⁜ কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ⁜ বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ৩১ জন, ৬ জন কারাগারে ⁜ বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি ⁜ লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনায় তীব্র নিন্দা ⁜ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ⁜ কুমিল্লায় পাখির বাজারে বন্যপ্রাণী বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫০ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ, আটক ২ ⁜ মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন বিল্লাল সভাপতি, মেহেদী সাধারণ সম্পাদক ⁜ "খাটিয়া আঁকড়ে ধরে অবুঝ শিশুদের প্রশ্ন: 'বাবা কখন বাসায় ফিরবে?'" ⁜ কুমিল্লা দেবিদ্বারে ফসলি জমি ও পুকুরে অবৈধ ড্রেজিং, ২০০ ফুট গভীর গর্তে প্রাণহানির শঙ্কা* ⁜ কুমিল্লায় রাস্তা নির্মাণে বাধা, পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় আল আমীন হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদ সভা ⁜ ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা ⁜ ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প ⁜ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম ⁜ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ ⁜ জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত? ⁜ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jan 2026, 9:53 AM

...
চান্দিনায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কৃষকের টমেটো ক্ষেত গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ News Image

সোহেল রানা

কুমিল্লার চান্দিনায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে এক কৃষকের এক বিঘা জমিতে চাষ করা টমেটো ক্ষেত পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়ার অভিযোগ উঠেছে। গাছের গোড়া কেটে সম্পূর্ণ ক্ষেত নষ্ট করে দেওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষক প্রায় দুই লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, ওই জমি থেকে অন্তত পাঁচ লাখ টাকার টমেটো বিক্রির সম্ভাবনা ছিল।

শনিবার রাতে উপজেলার মাইজখার ইউনিয়নের আলিকামোড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক শুক্কুর আলী অভিযোগ করে বলেন, তাঁর জমির পাশের পতিত জমিতে স্থানীয় কিশোররা দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলত। খেলতে গিয়ে বল পড়লে টমেটো গাছ ভেঙে যেত। বারবার নিষেধ করায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তাঁর ফসল ধ্বংস করা হয়েছে।

কান্নাজড়িত কণ্ঠে শুক্কুর আলী বলেন, এই জমিতে ৩ হাজার ২০০টি টমেটো গাছ ছিল। ধার-দেনা করে চাষ করেছি। বাম্পার ফলন হয়েছিল। আর কয়েকদিন পরই টমেটো তুলতাম। এখন সব শেষ। আমি নিঃস্ব হয়ে গেলাম।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে মনির হোসেনের ছেলে সুজনের সঙ্গে শুক্কুর আলীর কথা কাটাকাটি হয়। ওই রাতেই জমির কিছু কাঁচা ও পাকা টমেটো নষ্ট করা হয় এবং কিছু তুলে নেওয়া হয়। পরদিন বিষয়টি জানাজানি হলে ক্ষোভের বশে শনিবার রাতে পুরো ক্ষেতের সব টমেটো গাছের গোড়া কেটে ফেলা হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। কৃষকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা বলছেন, এ ধরনের ঘটনা কৃষি ও কৃষকের জন্য ভয়াবহ বার্তা বহন করে।

ঘটনার পর শুক্কুর আলী চান্দিনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সুজনের বাবা মনির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার রাতে আমার ছেলে বাড়িতেই ছিল। তবে অভিযোগ হলে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই ব্যবস্থা নেওয়া হোক।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, গাছগুলো স্পষ্টতই ইচ্ছাকৃতভাবে কেটে ফেলা হয়েছে। এটি একজন কৃষকের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতি। ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। বিভাগীয়ভাবে সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাইজখার ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর বলেন, ঘটনাটি জেনেছি। গ্রাম আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।





ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে  নৃশংসভাবে  কুপিয়ে হত্যা
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...

কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...

কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...

বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭  মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ৩১ জন, ৬ জন কারাগারে
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...

লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...

নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...

কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনায় তীব্র নিন্দা
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...

গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে  জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
➤ কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
➤ বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ৩১ জন, ৬ জন কারাগারে
➤ বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
➤ লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন
➤ কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনায় তীব্র নিন্দা
➤ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
➤ কুমিল্লায় পাখির বাজারে বন্যপ্রাণী বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫০ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ, আটক ২
➤ মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন বিল্লাল সভাপতি, মেহেদী সাধারণ সম্পাদক
➤ "খাটিয়া আঁকড়ে ধরে অবুঝ শিশুদের প্রশ্ন: 'বাবা কখন বাসায় ফিরবে?'"
➤ কুমিল্লা দেবিদ্বারে ফসলি জমি ও পুকুরে অবৈধ ড্রেজিং, ২০০ ফুট গভীর গর্তে প্রাণহানির শঙ্কা*
➤ কুমিল্লায় রাস্তা নির্মাণে বাধা, পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়ায় আল আমীন হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদ সভা
➤ ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
➤ ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
➤ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
➤ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
➤ জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
➤ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir