প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jan 2026, 12:58 AM
বুড়িচংয়ে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির চেয়ারম্যান মোঃ কবির হোসেন ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মীর হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বাংলাদেশ দলিল লেখক সমিতির বুড়িচং উপজেলা সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ভূইয়া, সাদকপুর সমবায় সমিতির সভাপতি মোঃ হাবিবুর রহমান জীবন এবং পয়াত সমবায় সমিতির ম্যানেজার মোঃ মিজানুর রহমান।
সভায় বক্তারা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সমবায় কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বুড়িচং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির আওতাধীন ৯৯টি সমিতির সভাপতি ও ম্যানেজারসহ উপজেলা পল্লী উন্নয়ন অফিসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ভালো ও সফল কার্যক্রম পরিচালনার জন্য কয়েকটি সমবায় সমিতিকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...