প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jan 2026, 12:59 AM
কুমিল্লা আইডিয়াল কলেজে বার্ষিক ক্রীড়ার সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক কুমিল্লার সভাপতি শাহ্ মো. আলমগীর খান, বিশেষ অতিথি ছিলেন প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার, প্রথম আলো কুমিল্লা জেলা প্রতিনিধি আবদুর রহমান, মাইটিভি কুমিল্লা জেলা প্রতিনিধি আবু মুছা।
অনুষ্ঠানের বক্তারা বলেন, খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা করতে হবে। সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ঘটে, সুস্থ দেহ সুন্দর মন তৈরি হয়। সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা বিকাশ ঘটে।
ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত, গীতা পাঠ ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত পাঠের পর আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, অনুষ্ঠানের আহবায়ক ও রসায়ন বিভাগের প্রভাষক জাবেদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার, অনুষ্ঠানের সদস্য সচিব ও বাংলা বিভাগের প্রভাষক শারমিন আক্তার, নাইমা আক্তার, হাসান ভূইয়া, ফাহিমা আক্তার, নিশাত মাহমুদ, মিঠুন মজুমদার, আব্দুল্লাহ আল মামুন, শারমিন আক্তার, নাহিন আক্তার, অনন্যা ব্যানার্জি, সোহরাব হোসেন. তাহমিনা আক্তারসহ কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫
কুমিল্লা জেলা সংবাদদাতা,১০ আগস্টঃএ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁ...
কুমিল্লা শিক্ষাবোর্ডে মেয়েরা এগিয়ে, পাসের হার ও জিপিএ-৫ দুটি...
মাহফুজ নান্টু, কুমিল্লা।। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ও...
দেবিদ্বারে পরকীয়ার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ,...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে পরকীয়া ও পারিবারিক কলহের জেরে হাসি বেগম (৩৫) নামের...
লালমাইয়ে দাখিলে শীর্ষে আল ইসরা মাদরাসা
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর বাজারস্থ বেসরকারি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠ...
মুরাদনগরে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে গাঁজা ও নগদ টাকাসহ বাবা-ছেলে...
মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে আর্জুনা...