প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jan 2026, 12:03 AM
দেবীদ্বারে শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত
মোঃ মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন দেবীদ্বার নিউমার্কেট এলাকায় যানজট নিরসন ও ফুটপাত অবমুক্তকরণে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিন। অভিযানে ভোল্ড্রেজার ব্যবহার করে অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।
এ সময় সেনাবাহিনীর ক্যাপ্টেন ইউছুফ এবং দেবীদ্বার থানার উপ-পরিদর্শক সাগর আহমেদের নেতৃত্বে বিপুল সংখ্যক সেনা সদস্য, পুলিশ, আনসার ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একাধিক প্রভাবশালী মহলের ছত্রছায়ায় জেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, শিক্ষা বিভাগ, সমবায় বিভাগ এবং সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে এসব অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল। পরে সেগুলো হকারদের কাছে ভাড়া দিয়ে পরিচালনা করা হচ্ছিল।
এর ফলে ওই এলাকায় প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে নারী, শিশু, রোগী, অফিসগামীসহ সর্বস্তরের মানুষ চলাচলে চরম দুর্ভোগে পড়ছিলেন। উচ্ছেদ অভিযানের মাধ্যমে ফুটপাত ও সড়কের জায়গা দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।এ ব্যপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, যানজট নিরসন ও সর্বসাধারনের চলাচল নির্ভিগ্ন করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আমরা মাইকিং করে অবৈধ স্থাপনার মালিক ও ব্যবসায়িদের কিচেন মার্কেটে সড়ে যেতে বলা হলেও তারা যায়নি। তাই উচ্ছেদ অভিযান পরিচালনা করতে বাধ্য হয়েছি। আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যাদের উচ্ছেদ করা হয়েছে তাদের শতবছরের পুরাতন বাজারে অবস্থিত ‘কিচেন মার্কেটে’ যাওয়ার অনুরোধ করা হয়েছে। ওখানে কোন ব্যবসায়িকে ৬ মাসের জন্য খাজনাও দিতে হবেনা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫
কুমিল্লা জেলা সংবাদদাতা,১০ আগস্টঃএ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁ...
কুমিল্লা শিক্ষাবোর্ডে মেয়েরা এগিয়ে, পাসের হার ও জিপিএ-৫ দুটি...
মাহফুজ নান্টু, কুমিল্লা।। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ও...
দেবিদ্বারে পরকীয়ার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ,...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে পরকীয়া ও পারিবারিক কলহের জেরে হাসি বেগম (৩৫) নামের...
লালমাইয়ে দাখিলে শীর্ষে আল ইসরা মাদরাসা
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর বাজারস্থ বেসরকারি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠ...
মুরাদনগরে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে গাঁজা ও নগদ টাকাসহ বাবা-ছেলে...
মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে আর্জুনা...