প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 May 2025, 1:35 AM
বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হল তিতাসে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে দীর্ঘ ৭ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনায় উপজেলার বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কড়িকান্দি বাজারের ইভা কিন্ডার গার্টেন মাঠে বিকাল ৪টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ওসমান গণি ভূঁইয়াকে সভাপতি ও মেহেদী হাসান সেলিম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়ার জন্য কাউন্সিলদের পক্ষ থেকে জোর দাবী জানানো হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওসমান গণি ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া। বিশেষ বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সি। উক্ত দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক আকতারুজ্জামান সরকার।
উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বর মাসে ঢাকাস্থ ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসভবনে সুপার সিক্স কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৯টি ইউনিয়নের ২৭জন কাউন্সিলার তাদের ভোটের মাধ্যমে মো. সালাহউদ্দিন সরকারকে সভাপতি ও ওসমান গণি ভূঁইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে। এরপর ২০২১ সালের ডিসেম্বর মাসে মো. সালাহউদ্দিন সরকার স্বপরিবারে দেশের বাহিরে চলে যাওয়ায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন মোল্লাকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। বিগত সরকারের আমলে ২০২২ সালের ৩০ মে কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ন কমিটি গঠিত হয়। উক্ত আহ্বায়ক কমিটি গঠনের পর একই বছরের ১২ অক্টোবর উপজেলা বিএনপির ৪০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়। এতে আহ্বায়ক হিসাবে ওসমান গণি ভূঁইয়া ও সদস্য সচিব হিসেবে মেহেদী হাসান সেলিম ভূঁইয়া স্থান পায়। গত বছরের ৫ আগস্টের পর দলীয় কার্যক্রম গতিশীল হয়। ইতিমধ্যে উপজেলার ৯টি ইউনিয়নের ৭১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি ও ৮১টি ওয়ার্ডে ৫১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠিত হয়েছে। সেই ধারাবাহিকতায় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই বদলির ৩ গোল, সুইজারল্যান্ডের বড় জয়
গোল মিলছিল না কিছুতেই। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি একসঙ্গে তিনটি পরিবর্তন আনলেন সুইজারল্যান্ড কোচ মুরাত ই...
ডেভিডের হ্যাটট্রিক, কাতারের জালে কানাডার ৬
প্রথম আধা ঘণ্টার একটু বেশি সময়ে দুই গোল খেয়ে এবং একজনকে হারিয়ে কোণঠাসা হয়ে পড়ল কাতার। বিরতির আগে তার...
কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউট পর্বে মেক্সিকো
দুর্ভাগ্যজনকভাবে পিছিয়ে পড়ার পর প্রাণপণ চেষ্টা করল দক্ষিণ কোরিয়া। কিন্তু ব্যবধান আর ঘুচাতে পারল ন...
তিতাসে থানা গেইটে প্রতিপক্ষের হামলা ও কোদাল দিয়ে বড় ভাইকে হ...
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর ঘটনায় নিহতের স্ত্...
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অং...
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ আরও জোরদারের...
মিড ডে মিলে বদলাচ্ছে শ্রেণিকক্ষের চিত্র
মো. আনোয়ারুল ইসলাম।।দুপুরের বিরতি শেষে ক্লান্ত মুখে শ্রেণিকক্ষে ফিরে আসা কিংবা খাবার খেতে বাড়ি গিয়ে...