প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Jun 2025, 12:52 AM
কুমিল্লায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
গতকাল কুমিল্লায় বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়। দিবসটির প্রতিপাদ্য ছিল: “দুগ্ধের অপার শক্তিতে মেতে উঠি একসাথে”। জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা প্রাণিসম্পদ বিভাগের ব্যবস্থাপনায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিপাদ্যের আলোকে আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার। সভায় প্রাণিসম্পদ বিভাগের কার্যক্রম ও দুধের পুষ্টিগুণ বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ ইসমাইল হোসেন।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল নোমান, দাউদকান্দি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাকিবুল হাসান ভূঁইয়া, আমার শহর সম্পাদক গাজীউল হক সোহাগ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম ভূঁইয়া, জাসাস যুগ্ম সম্পাদক মোঃ নাছির উদ্দিন, জামায়াতে ইসলামী যুব বিভাগের আহ্বায়ক কাজী নজির আহমেদ, ডা. মনিরুল ইসলাম এবং শিক্ষার্থী মেহজাবিন ইসরাত।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার বলেন, "পুষ্টিকর খাদ্য গ্রহণের জন্য আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে।" তিনি আরও বলেন, "আমাদের দেশে প্রচুর মৌসুমী ফল উৎপাদিত হলেও সেগুলোর যথাযথ সংরক্ষণ ও বিপণন ব্যবস্থা না থাকায় বাজারে বিভিন্ন ফলের নামে অপুষ্টিকর জুস জাতীয় পণ্য বিক্রি হচ্ছে।" তিনি স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টিকর খাদ্য গ্রহণের গুরুত্ব আরেকবার তুলে ধরে সবার প্রতি সচেতন খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫
কুমিল্লা জেলা সংবাদদাতা,১০ আগস্টঃএ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁ...
কুমিল্লা শিক্ষাবোর্ডে মেয়েরা এগিয়ে, পাসের হার ও জিপিএ-৫ দুটি...
মাহফুজ নান্টু, কুমিল্লা।। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ও...
দেবিদ্বারে পরকীয়ার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ,...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে পরকীয়া ও পারিবারিক কলহের জেরে হাসি বেগম (৩৫) নামের...
লালমাইয়ে দাখিলে শীর্ষে আল ইসরা মাদরাসা
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর বাজারস্থ বেসরকারি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠ...
মুরাদনগরে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে গাঁজা ও নগদ টাকাসহ বাবা-ছেলে...
মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে আর্জুনা...