প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Sep 2025, 8:07 AM
ব্রাহ্মণপাড়ায় শশীদল স্বাস্থ্যকেন্দ্রে ইউএনওর পরিদর্শন
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তিনি কেন্দ্রের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।
এ সময় স্বাস্থ্যকেন্দ্রসংলগ্ন পুকুরের কচুরিপানা পরিষ্কার করে সেখানে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং বৃক্ষরোপণ করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কেন্দ্রের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন ইউএনও।
ইউএনও মাহমুদা জাহান বলেন, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শুধু চিকিৎসা নয়, পরিচ্ছন্নতা ও পরিবেশের উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শুধু স্বাস্থ্যকেন্দ্রের সৌন্দর্য বাড়াবে না, পুকুরের পানিকে ব্যবহারযোগ্য রাখবে এবং মাছের পোনা ছাড়ার মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণে সহায়ক হবে। একই সঙ্গে বৃক্ষরোপণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে। স্বাস্থ্যসেবার মান উন্নত করতে এবং জনগণকে আরও ভালো সেবা দিতে সবাইকে সমন্বিতভাবে ও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শিক্ষিত নারীই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ ----জসিম উদ্দিন এমপি
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য নারী শিক্ষার কোন...
১৭৬ কোটি টাকা ঋণখেলাপি মামলায় আশফাক চৌধুরী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ঋণখেলাপি মামলার আসামি ও ওয়েসিস হাইটেক স্পোর্টস ওয়ার লিমিটেডের ব্যবস্থাপন...
কুমিল্লায় ৪৩২টি পশুর হাটে কোরবানির পশু কেনাবেচা হচ্ছে
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধি ।। আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে কুমিল্লা...
তরুণরাই আগামীর দেশ গড়ার কারিগর- পিএসসি সদস্য ড. চৌধুরী সায়ম...
ভ্রাম্যমাণ প্রতিনিধি, কুমিল্লা।।বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক...
নাঙ্গলকোটে ভিজিএফের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
প্রতিবেদক-নাঙ্গলকোট-কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল হকেরবিরুদ...
কুবি শিক্ষক অপহরণে ব্যবহৃত গাড়িসহ আটক এক
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক অপহরণ মামলায় সাহাবুল শেখ (৩২) নামের এক ব্যক...