...
শিরোনাম
বিশ্বকাপের আগে ইবোলা ধাক্কা: কঙ্গো দলকে কড়া আইসোলেশনের নির্দেশ যুক্তরাষ্ট্রের ⁜ টানা চতুর্থবার শীর্ষে রোনালদো, তালিকায় তৃতীয় মেসি ⁜ জাফনা কিংসের হয়ে এলপিএলে ফিরছেন সাকিব আল হাসান ⁜ বদলির ১০ সেকেন্ড, মুখ ঢাকলে লাল কার্ড ২০২৬ বিশ্বকাপে আসছে ৫ বড় পরিবর্তন ⁜ হেডের বাড়ানো হাত উপেক্ষা করলেন কোহলি, আইপিএলে নতুন হ্যান্ডশেক বিতর্ক ⁜ দশ বছর, বিশটি ট্রফি, এক যুগের অবসান ⁜ ইরানে নতুন হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র: মার্কিন গণমাধ্যম ⁜ সমঝোতা ছাড়াই শেষ হলো জাতিসংঘের পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্মেলন ⁜ চীনের কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৮, আটকা ৩৮ শ্রমিক ⁜ ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’-এ চমক, মামদানির সঙ্গে এক ফ্রেমে জায়েদ ⁜ সাত বছর পর একসঙ্গে শুভ-মিম, ঈদে আসছে ‘মালিক’ ⁜ ‘আরিরাং’ দিয়েই নতুন যুগের শুরু, বিটিএসের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ভক্তরা ⁜ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীতর কাজ চলমান-কুমিল্লায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম ⁜ ১৩১ বছরের প্রাচীন স্কুলের ভূমি দখলের চেষ্টা, স্থাপনা ভাঙচুরের অভিযোগ ⁜ সদর দক্ষিণে শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন ⁜ হোমনায় আসামী ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ আহত, গ্রেফতার-৬ ⁜ তথ্য গোপন করে সরকারি চাকুরিতে যোগদান ১ ⁜ জটিলতা কাটিয়ে শেষ মুহূর্তে দুই হজযাত্রীর যাত্রা নিশ্চিত করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ ⁜ ব্রাহ্মণপাড়ায় ৭০টি ইয়াবাসহ মুরাদনগরের এক তরুণ গ্রেপ্তার ⁜ মুরাদনগরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অব্যবস্থাপনার অভিযোগ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 23 May 2026, 8:17 PM

...
বিশ্বকাপের আগে ইবোলা ধাক্কা: কঙ্গো দলকে কড়া আইসোলেশনের নির্দেশ যুক্তরাষ্ট্রের News Image

এফএনএস স্পোর্টস: 

দেশজুড়ে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বড় ধরনের বিপাকে পড়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) জাতীয় ফুটবল দল| আসন্ন ২০২৬ বিশ^কাপ ফুটবল অংশ নিতে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার আগে কঙ্গোর পুরো দল ও প্রতিনিধিদলকে কঠোর আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন|

হোয়াইট হাউস টাস্কফোর্স ফর দ্য ওয়ার্ল্ড কাপের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি গত শুক্রবার নিশ্চিত করেছেন যে, কঙ্গো দল বর্তমানে বেলজিয়ামে যেখানে অনুশীলন করছে, সেখানে তাদের টানা ২১ দিন একটি নির্দিষ্ট সুরক্ষাবলয় বা ‘বায়ো-বাবল’ বজায় রাখতে হবে| এই নিয়ম অমান্য করলে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে|

উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এবারের ফুটবল বিশ^কাপে ডিআর কঙ্গো খেলছে ‘কে’ গ্রুপে| আগামী ১৭ জুন টেক্সাসের হিউস্টনে পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ^কাপ মিশন শুরু হওয়ার কথা রয়েছে|

এরপর ২৩ জুন মেক্সিকোর গুয়াদালাহারায় কল¤ি^য়ার মুখোমুখি হবে তারা এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ জুন আটলান্টায় লড়বে উজবেকিস্তানের বিরুদ্ধে|

মার্কিন কর্মকর্তা অ্যান্ড্রু জুলিয়ানি ইএসপিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা কঙ্গোকে খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে, আগামী ১১ জুন হিউস্টনে আসার আগে তাদের অবশ্যই টানা ২১ দিন এই সুরক্ষাবলয়ের নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে|

কঙ্গো সরকারকেও আমরা সতর্ক করেছি যে, এই বায়ো-বাবল ভাঙলে তারা যুক্তরাষ্ট্রে ভ্রমণের অনুমতি হারাবে| আমাদের বার্তা একদম স্পষ্ট|’

জুলিয়ানি আরও যোগ করেন, বিশ^কাপকে ঘিরে ¯^াস্থ্য ও নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয় যুক্তরাষ্ট্র| তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে, এই টুর্নামেন্টকে কেন্দ্র করে আমাদের সীমান্তের ভেতরে বা কাছাকাছি কোনো ধরনের ¯^াস্থ্যঝুঁকি যেন প্রবেশ করতে না পারে|’

অবশ্য কঙ্গো জাতীয় দলের প্রায় সব খেলোয়াড় এবং তাদের ফরাসি প্রধান কোচ সেবাস্তিয়ান দেসাবের বর্তমানে কঙ্গোর বাইরে অবস্থান করছেন| স্কোয়াডের অধিকাংশ ফুটবলারই ইউরোপের বিভিন্ন পেশাদার ক্লাবে খেলেন| যাদের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ডিফেন্ডার অ্যারন ওয়ান-বিসাকা, নিউক্যাসেল ইউনাইটেডের ফরোয়ার্ড ইয়োয়ান উইসা এবং ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব লিলের ডিফেন্ডার ও কঙ্গো অধিনায়ক চ্যান্সেল এমবে¤ে^া|

চলতি মাসের শুরুর দিকে কঙ্গোতে ইবোলার একটি বিরল রূপ 'বুন্দিবুগিও'-এর প্রাদুর্ভাব নিশ্চিত করে দেশটির সরকার| এখন পর্যন্ত সেখানে প্রায় ৬০০ জন সন্দেহভাজন রোগীর মধ্যে ১৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে|

এই মহামারীর কারণে কঙ্গো ফুটবল ফেডারেশন দেশের রাজধানী কিনশাসায় নির্ধারিত অনুশীলন ক্যাম্প বাতিল করতে বাধ্য হয় এবং পুরো দলকে বেলজিয়ামে সরিয়ে নেয়| বর্তমানে বেলজিয়ামে অবস্থান করেই তারা বিশ^কাপের প্রস্তুতি নিচ্ছে| 

আগামী ৩ জুন বেলজিয়ামের লিয়েজে ডেনমার্কের বিপক্ষে এবং ৯ জুন স্পেনের দক্ষিণাঞ্চলে চিলির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ডিআর কঙ্গোর| তবে যুক্তরাষ্ট্রের এই নতুন শর্তের পর প্রীতি ম্যাচগুলোর নিরাপত্তা ও বায়ো-বাবল সুরক্ষার বিষয়টি এখন কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে|




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

টানা চতুর্থবার শীর্ষে রোনালদো, তালিকায় তৃতীয় মেসি
টানা চতুর্থবার শীর্ষে রোনালদো, তালিকায় তৃতীয় মেসি

এফএনএস স্পোর্টস:  বিশে^র সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদদের ফোর্বসের বার্ষিক তালিকায় এবারও শীর্ষে ক্...

জাফনা কিংসের হয়ে এলপিএলে ফিরছেন সাকিব আল হাসান
জাফনা কিংসের হয়ে এলপিএলে ফিরছেন সাকিব আল হাসান

এফএনএস স্পোর্টস:  প্রতিযোগিতামূলক ক্রিকেটে আবারও সক্রিয় হতে যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার...

বদলির ১০ সেকেন্ড, মুখ ঢাকলে লাল কার্ড  ২০২৬ বিশ্বকাপে আসছে ৫ বড় পরিবর্তন
বদলির ১০ সেকেন্ড, মুখ ঢাকলে লাল কার্ড ২০২৬ বিশ্বকাপে আসছে ৫...

এফএনএস স্পোর্টস:  উত্তর আমেরিকায় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ^কাপ...

হেডের বাড়ানো হাত উপেক্ষা করলেন কোহলি, আইপিএলে নতুন হ্যান্ডশেক বিতর্ক
হেডের বাড়ানো হাত উপেক্ষা করলেন কোহলি, আইপিএলে নতুন হ্যান্ডশে...

এফএনএস স্পোর্টস:  মাঠের স্লেজিং শেষ হলেও উত্তাপ থেমে থাকেনি| গত শুক্রবার হায়দরাবাদের রাজিব গান্...

দশ বছর, বিশটি ট্রফি, এক যুগের অবসান
দশ বছর, বিশটি ট্রফি, এক যুগের অবসান

সিটির ডাগআউট থেকে বিদায় নিচ্ছেন পেপ গার্দিওলাএফএনএস স্পোর্টস:  ট্রফিতে ঠাসা এক দশক পার করে ম্যা...

ইরানে নতুন হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র: মার্কিন গণমাধ্যম
ইরানে নতুন হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র: মার্কিন গণমাধ্যম

এফএনএস বিদেশ : যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার বিষয় ভাবছে বলে গত শুক্রবার যুক্তর...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বিশ্বকাপের আগে ইবোলা ধাক্কা: কঙ্গো দলকে কড়া আইসোলেশনের নির্দেশ যুক্তরাষ্ট্রের
➤ টানা চতুর্থবার শীর্ষে রোনালদো, তালিকায় তৃতীয় মেসি
➤ জাফনা কিংসের হয়ে এলপিএলে ফিরছেন সাকিব আল হাসান
➤ বদলির ১০ সেকেন্ড, মুখ ঢাকলে লাল কার্ড ২০২৬ বিশ্বকাপে আসছে ৫ বড় পরিবর্তন
➤ হেডের বাড়ানো হাত উপেক্ষা করলেন কোহলি, আইপিএলে নতুন হ্যান্ডশেক বিতর্ক
➤ দশ বছর, বিশটি ট্রফি, এক যুগের অবসান
➤ ইরানে নতুন হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র: মার্কিন গণমাধ্যম
➤ সমঝোতা ছাড়াই শেষ হলো জাতিসংঘের পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্মেলন
➤ চীনের কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৮, আটকা ৩৮ শ্রমিক
➤ ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’-এ চমক, মামদানির সঙ্গে এক ফ্রেমে জায়েদ
➤ সাত বছর পর একসঙ্গে শুভ-মিম, ঈদে আসছে ‘মালিক’
➤ ‘আরিরাং’ দিয়েই নতুন যুগের শুরু, বিটিএসের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ভক্তরা
➤ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীতর কাজ চলমান-কুমিল্লায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম
➤ ১৩১ বছরের প্রাচীন স্কুলের ভূমি দখলের চেষ্টা, স্থাপনা ভাঙচুরের অভিযোগ
➤ সদর দক্ষিণে শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন
➤ হোমনায় আসামী ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ আহত, গ্রেফতার-৬
➤ তথ্য গোপন করে সরকারি চাকুরিতে যোগদান ১
➤ জটিলতা কাটিয়ে শেষ মুহূর্তে দুই হজযাত্রীর যাত্রা নিশ্চিত করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
➤ ব্রাহ্মণপাড়ায় ৭০টি ইয়াবাসহ মুরাদনগরের এক তরুণ গ্রেপ্তার
➤ মুরাদনগরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অব্যবস্থাপনার অভিযোগ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir