...
শিরোনাম
শিক্ষিত নারীই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ ----জসিম উদ্দিন এমপি ⁜ ১৭৬ কোটি টাকা ঋণখেলাপি মামলায় আশফাক চৌধুরী গ্রেপ্তার ⁜ কুমিল্লায় ৪৩২টি পশুর হাটে কোরবানির পশু কেনাবেচা হচ্ছে ⁜ তরুণরাই আগামীর দেশ গড়ার কারিগর- পিএসসি সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস ⁜ নাঙ্গলকোটে ভিজিএফের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ⁜ কুবি শিক্ষক অপহরণে ব্যবহৃত গাড়িসহ আটক এক ⁜ মুরাদনগরে চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের ⁜ ব্রাহ্মণপাড়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু ⁜ ব্রাহ্মণপাড়ায় নারী মাদক কারবারিসহ ৩ জন গ্রেপ্তার, গাঁজা ও ইয়াবা উদ্ধার ⁜ বুড়িচংয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ⁜ বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন দেবিদ্বারের খিরাইকান্দি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দল ⁜ কুমিল্লায় ঈদুল আজহা সামনে রেখে ব্যস্ত কামারপল্লী, তবে বেচাকেনায় মন্দাভাব ⁜ ঈদকে সামনে রেখে কুমিল্লার সবজির বাজারে স্বস্তি, কমেছে বেশিরভাগ পণ্যের দাম ⁜ কুমিল্লা সীমান্তে বিজিবির বড় অভিযান ৪০ হাজার ইয়াবাসহ আটক মাদক কারবারি! ⁜ জমি বিক্রির টাকা নিয়েও সন্ত্রাসী কায়দায় দখলের চেষ্টা ⁜ তিতাসে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান জিয়ারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ⁜ ময়মনসিংহে নজরুল জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করলেন ড. আলী হোসেন চৌধুরী ⁜ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন ⁜ বাঞ্ছারামপুরে অটোচালকের লাশ মিললো পুকুরে ⁜ বিশ্বকাপের আগে ইবোলা ধাক্কা: কঙ্গো দলকে কড়া আইসোলেশনের নির্দেশ যুক্তরাষ্ট্রের ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 May 2026, 12:30 AM

...
জমি বিক্রির টাকা নিয়েও সন্ত্রাসী কায়দায় দখলের চেষ্টা News Image
স্টাফ রিপোর্টার

কুমিল্লা সদর উপজেলার ১নং কালীর বাজার ইউনিয়নের কামাইরবাগ গ্রামে জমি বিক্রির অধিকাংশ টাকা গ্রহণ করার পর পুনরায় সেই জমি দখলে নিতে সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিক্রয়দাতার ছেলে মাসুদ আলম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ মাসুদ আলম ও তাঁর সহযোগী এবাদুলকে গ্রেফতার করেছে বলে জানায়। 

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে কামাইরবাগ গ্রামের বাসিন্দা কাতারপ্রবাসী রাসেল আহমেদ তাঁর মায়ের নামে একই গ্রামের মৃত মাজেদুল ইসলামের কাছ থেকে ৯ শতাংশ জমি ২২ লাখ ৫০ হাজার টাকায় ক্রয় করেন। ক্যান্সারে আক্রান্ত মাজেদুল ইসলাম চিকিৎসা ব্যায়ের জন্য ধাপে ধাপে রাসেলের কাছ থেকে প্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি জমিটি দলিল করে দিতে পারেননি।


ভুক্তভোগী কাতারপ্রবাসী রাসেল আহমেদ জানান, মাজেদুল ইসলাম অত্যন্ত সহজ-সরল ও ভালো মানুষ ছিলেন। বিশ্বাসের সম্পর্কের কারণে শুরুতে তিনি কোনো কাগজপত্র ছাড়াই টাকা দেন। পরে মাজেদুল ইসলামের মৃত্যুর পর তাঁর ছেলে-মেয়েরা বিষয়টি অবগত ছিল এবং দলিল সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে আরও তিন লাখ টাকা দাবি করে। পরে একটি বায়নাপত্রে স্বাক্ষর নিয়ে রাসেলের কাছ থেকে আরও দুই লাখ টাকা নেওয়া হয়।


তিনি আরও জানান, যে জমিটি তিনি ক্রয় করেন সেটি অনেক নীচু জমি ছিল। পরে নিজ খরচে জমিটি ভরাট করে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণ ও গেট স্থাপন করেন। দীর্ঘ সময় পর্যন্ত এ নিয়ে কারও কোনো আপত্তি ছিল না। কিন্তু পরে দলিল চাওয়াকে কেন্দ্র করে বিরোধ শুরু হয়।


তিনি অভিযোগ করে বলেন, আমি যখন তাদের কাছে দলিল চাই, তখন থেকেই তারা বিভিন্ন অজুহাতে আরও টাকা দাবি করতে থাকে। এরপর পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে আমাদের ভয়ভীতি ও নির্যাতন করা হচ্ছে। ২২ লাখ ৫০ হাজার টাকার মধ্যে ১৮ লাখ ৫০ হাজার টাকা নিয়ে গেছে। এখন আরও টাকা দাবি করছে। আমি দলিল চাওয়াতে তারা এলাকার সন্ত্রাসী শরীফ ও তার কিশোর গ্যাং বাহিনী দিয়ে আমাদের পরিবারের ওপর হামলা করে যাচ্ছে।

অভিযোগ রয়েছে, গত ১৪ মে মাসুদ আলম, শরীফ, এবাদুল হক, ইউনুছ, ছোটন, মহসিন, সোহাগ ও জুয়েলসহ একদল লোক রাসেল আহমেদের ক্রয়কৃত জমিতে হামলা চালায়। তারা মূল গেটের তালা ভেঙে জোরপূর্বক জমির ভেতরে প্রবেশ করে। পরে দক্ষিণ পাশের দেয়াল ভেঙে সেখানে নতুন গেট নির্মাণ করে তালা লাগিয়ে দেয়।

এ সময় বাধা দিতে গেলে রাসেলের মা হাসিনা আক্তারসহ পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এতে কয়েকজন আহত হন।
ঘটনার পর হাসিনা আক্তার বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। তবে মামলা দায়েরের পরও অভিযুক্তদের তৎপরতা থেমে নেই বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

রাসেল আহমেদ আরও বলেন, তারা এখন বলছে টাকা ফেরত নিয়ে জমি ছেড়ে দিতে। অথচ তিন বছর আগে নিজেরাই জমি বিক্রি করে টাকা নিয়েছে। এখন আবার সেই জমি অন্যত্র বিক্রি করার পরিকল্পনা করছে।

তিনি আরও বলেন, শুধু জমি দখল করেই তারা থেমে থাকেনি। গতকাল রাত আনুমানিক ৩টার দিকে আমার বাড়ির একটি টিনশেড ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে আমাদের সেই ঘর পুরোপুরি পুরে ছাই হয়ে যায়। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত মাসুদ আলম ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর গ্যাং পরিচালনা, জমি দখল, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও রহস্যজনক কারণে তারা গ্রেপ্তার হচ্ছে না বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযুক্তদের ভয়ে সাধারণ মানুষ প্রকাশ্যে কথা বলতে সাহস পান না। এলাকায় তাদের প্রভাব ও ভয়ভীতির কারণে অনেকে নীরবে সহ্য করছেন নানা হয়রানি।


রাসেল আহমেদের মা হাসিনা আক্তার বলেন, আমার ছেলের ক্রয়কৃত জমি তিন বছর ধরে আমাদের দখলে। ১৮ লাখ ৫০ হাজার টাকা নিয়েছে তারা। আমরা নিজ খরচে নিচু জমি ভরাট করে দেয়াল করেছি। এখন সন্ত্রাসী দিয়ে জোর করে দখল করতে আসছে। আমি বাধা দিতে গেলে তারা আমার ওপরও আক্রমণ করে। গতকাল রাত ৩টায় আমাদের বাড়ির টিনশেড ঘরে আগুন ধরিয়ে দেয়।

ভুক্তভোগী পরিবার প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেছে, দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।


মামলার দায়ীত্বে থাকা তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় আমরা একবার তদন্ত করেছি। তারপরেও আসামিরা আবার আগুন ধরিয়ে দিলে আজকে দুজনকে গ্রেফতার করি। গ্রেফতারকৃতরা হলেন মাসুদ আলম ও তাঁর সহযোগী এবাদুল।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শিক্ষিত নারীই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ ----জসিম উদ্দিন এমপি
শিক্ষিত নারীই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ ----জসিম উদ্দিন এমপি

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য নারী শিক্ষার কোন...

১৭৬ কোটি টাকা ঋণখেলাপি মামলায় আশফাক চৌধুরী গ্রেপ্তার
১৭৬ কোটি টাকা ঋণখেলাপি মামলায় আশফাক চৌধুরী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ঋণখেলাপি মামলার আসামি ও ওয়েসিস হাইটেক স্পোর্টস ওয়ার লিমিটেডের ব্যবস্থাপন...

কুমিল্লায় ৪৩২টি পশুর হাটে কোরবানির পশু কেনাবেচা হচ্ছে
কুমিল্লায় ৪৩২টি পশুর হাটে কোরবানির পশু কেনাবেচা হচ্ছে

মোঃ মাসুদ রানা বিশেষ  প্রতিনিধি ।।   আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে কুমিল্লা...

তরুণরাই আগামীর দেশ গড়ার কারিগর- পিএসসি সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস
তরুণরাই আগামীর দেশ গড়ার কারিগর- পিএসসি সদস্য ড. চৌধুরী সায়ম...

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কুমিল্লা।।বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক...

নাঙ্গলকোটে ভিজিএফের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
নাঙ্গলকোটে ভিজিএফের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ

প্রতিবেদক-নাঙ্গলকোট-কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল হকেরবিরুদ...

কুবি শিক্ষক অপহরণে ব্যবহৃত গাড়িসহ আটক এক
কুবি শিক্ষক অপহরণে ব্যবহৃত গাড়িসহ আটক এক

‎কুবি প্রতিনিধি:‎‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক অপহরণ মামলায় সাহাবুল শেখ (৩২) নামের এক ব্যক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শিক্ষিত নারীই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ ----জসিম উদ্দিন এমপি
➤ ১৭৬ কোটি টাকা ঋণখেলাপি মামলায় আশফাক চৌধুরী গ্রেপ্তার
➤ কুমিল্লায় ৪৩২টি পশুর হাটে কোরবানির পশু কেনাবেচা হচ্ছে
➤ তরুণরাই আগামীর দেশ গড়ার কারিগর- পিএসসি সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস
➤ নাঙ্গলকোটে ভিজিএফের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
➤ কুবি শিক্ষক অপহরণে ব্যবহৃত গাড়িসহ আটক এক
➤ মুরাদনগরে চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
➤ ব্রাহ্মণপাড়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু
➤ ব্রাহ্মণপাড়ায় নারী মাদক কারবারিসহ ৩ জন গ্রেপ্তার, গাঁজা ও ইয়াবা উদ্ধার
➤ বুড়িচংয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
➤ বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন দেবিদ্বারের খিরাইকান্দি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দল
➤ কুমিল্লায় ঈদুল আজহা সামনে রেখে ব্যস্ত কামারপল্লী, তবে বেচাকেনায় মন্দাভাব
➤ ঈদকে সামনে রেখে কুমিল্লার সবজির বাজারে স্বস্তি, কমেছে বেশিরভাগ পণ্যের দাম
➤ কুমিল্লা সীমান্তে বিজিবির বড় অভিযান ৪০ হাজার ইয়াবাসহ আটক মাদক কারবারি!
➤ জমি বিক্রির টাকা নিয়েও সন্ত্রাসী কায়দায় দখলের চেষ্টা
➤ তিতাসে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান জিয়ারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়
➤ ময়মনসিংহে নজরুল জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করলেন ড. আলী হোসেন চৌধুরী
➤ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
➤ বাঞ্ছারামপুরে অটোচালকের লাশ মিললো পুকুরে
➤ বিশ্বকাপের আগে ইবোলা ধাক্কা: কঙ্গো দলকে কড়া আইসোলেশনের নির্দেশ যুক্তরাষ্ট্রের
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir