প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 May 2026, 12:40 AM
নাঙ্গলকোটে ভিজিএফের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
প্রতিবেদক-নাঙ্গলকোট-
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল হকের
বিরুদ্ধে ভিজিএফের ৩০ কেজি ওজনের বস্তায় চাল কম দেওয়ার অভিযোগ পাওয়া
গেছে|
খোঁজ নিয়ে জানা যায়, চলতি কোরবানি ঈদকে সামনে রেখে উপজেলার
১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য ৮ হাজার ৮শত ৩৩
বস্তায় ২শ৬৫ টন চাল বরাদ্দ দেয় সরকার| কিন্তু প্রত্যেক ইউনিয়ন পরিষদে চাল
বিতরণকালে অধিকাংশ বস্তায় ২০ থেকে ২২ কেজি চাল পাওয়া যায়| এতে ৮-থেকে
১০ কেজি চাল ওজনে কম পাওয়া যায়|
বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহিম বলেন ৫
শতাধিক চালের বস্তার মধ্যে ১৪ টি বস্তায় হুকিং ও ছেঁড়া থাকায় ৩০কেজি চালের
মধ্যে ২০ থেকে ২২ কেজি চাল পেড়েছি| পেরিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসনিক
কর্মকর্তা কবির আহমেদ বলেন, ৫শ ৭০ বস্তা চালের মধ্যে অধিকাংশ বস্তায় হুকিং ও
ছিদ্র ছিলো|
নাঙ্গলকোট উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল হক বলেন,
আমার এখানে ব্যাংকের সিস্টেমের মতোন বের হয়ে গেলে আর কোন অভিযোগ
গ্রহণ করা হবে না| তিনি চাল কম দেওয়ার বিষয়টি এড়িয়ে যান|
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান বলেন,
বিষয়টি আমি খতিয়ে দেখবো|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শিক্ষিত নারীই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ ----জসিম উদ্দিন এমপি
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য নারী শিক্ষার কোন...
১৭৬ কোটি টাকা ঋণখেলাপি মামলায় আশফাক চৌধুরী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ঋণখেলাপি মামলার আসামি ও ওয়েসিস হাইটেক স্পোর্টস ওয়ার লিমিটেডের ব্যবস্থাপন...
কুমিল্লায় ৪৩২টি পশুর হাটে কোরবানির পশু কেনাবেচা হচ্ছে
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধি ।। আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে কুমিল্লা...
তরুণরাই আগামীর দেশ গড়ার কারিগর- পিএসসি সদস্য ড. চৌধুরী সায়ম...
ভ্রাম্যমাণ প্রতিনিধি, কুমিল্লা।।বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক...
কুবি শিক্ষক অপহরণে ব্যবহৃত গাড়িসহ আটক এক
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক অপহরণ মামলায় সাহাবুল শেখ (৩২) নামের এক ব্যক...
মুরাদনগরে চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃদীর্ঘ ২২ বছর ধরে কোমরে শিকলবন্দি অবস্থায় মানবেতর...