প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 May 2026, 12:37 AM
ব্রাহ্মণপাড়ায় নারী মাদক কারবারিসহ ৩ জন গ্রেপ্তার, গাঁজা ও ইয়াবা উদ্ধার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা ও ৭৫৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শুক্রবার (২২ মে) দিবাগত রাত থেকে শনিবার (২৩ মে) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক (বড় মাজার) এলাকার মো. মনির হোসেনের স্ত্রী মোসা. সাবিনা আক্তার (৩২), ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামের আবদুর রহমানের ছেলে মো. আরিফ হোসেন এবং একই গ্রামের মো. মেহেদী হাসানের স্ত্রী রিনা আক্তার (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সাবিনা আক্তারকে গাঁজা পাচারের সময় আটক করা হয়। এসময় তার শরীরের সঙ্গে পলিথিন ও খাকি টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে দক্ষিণ তেতাভূমি এলাকার ইদ্রিস মাস্টার বাড়িতে অভিযান চালিয়ে বিছানার নিচ থেকে ৭৫৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির বাসিন্দা মাদক ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন ওরফে সুমন পালিয়ে যায়।
অভিযানে পৃথকভাবে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জালাল উদ্দিন, এসআই সৈকত মজুমদার এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাইফুল আলম সিদ্দিকী।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তারকৃত ও পলাতক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের শনিবার সকালে আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শিক্ষিত নারীই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ ----জসিম উদ্দিন এমপি
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য নারী শিক্ষার কোন...
১৭৬ কোটি টাকা ঋণখেলাপি মামলায় আশফাক চৌধুরী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ঋণখেলাপি মামলার আসামি ও ওয়েসিস হাইটেক স্পোর্টস ওয়ার লিমিটেডের ব্যবস্থাপন...
কুমিল্লায় ৪৩২টি পশুর হাটে কোরবানির পশু কেনাবেচা হচ্ছে
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধি ।। আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে কুমিল্লা...
তরুণরাই আগামীর দেশ গড়ার কারিগর- পিএসসি সদস্য ড. চৌধুরী সায়ম...
ভ্রাম্যমাণ প্রতিনিধি, কুমিল্লা।।বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক...
নাঙ্গলকোটে ভিজিএফের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
প্রতিবেদক-নাঙ্গলকোট-কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল হকেরবিরুদ...
কুবি শিক্ষক অপহরণে ব্যবহৃত গাড়িসহ আটক এক
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক অপহরণ মামলায় সাহাবুল শেখ (৩২) নামের এক ব্যক...