...
শিরোনাম
বিশ্বকাপের আগে ইবোলা ধাক্কা: কঙ্গো দলকে কড়া আইসোলেশনের নির্দেশ যুক্তরাষ্ট্রের ⁜ টানা চতুর্থবার শীর্ষে রোনালদো, তালিকায় তৃতীয় মেসি ⁜ জাফনা কিংসের হয়ে এলপিএলে ফিরছেন সাকিব আল হাসান ⁜ বদলির ১০ সেকেন্ড, মুখ ঢাকলে লাল কার্ড ২০২৬ বিশ্বকাপে আসছে ৫ বড় পরিবর্তন ⁜ হেডের বাড়ানো হাত উপেক্ষা করলেন কোহলি, আইপিএলে নতুন হ্যান্ডশেক বিতর্ক ⁜ দশ বছর, বিশটি ট্রফি, এক যুগের অবসান ⁜ ইরানে নতুন হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র: মার্কিন গণমাধ্যম ⁜ সমঝোতা ছাড়াই শেষ হলো জাতিসংঘের পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্মেলন ⁜ চীনের কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৮, আটকা ৩৮ শ্রমিক ⁜ ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’-এ চমক, মামদানির সঙ্গে এক ফ্রেমে জায়েদ ⁜ সাত বছর পর একসঙ্গে শুভ-মিম, ঈদে আসছে ‘মালিক’ ⁜ ‘আরিরাং’ দিয়েই নতুন যুগের শুরু, বিটিএসের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ভক্তরা ⁜ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীতর কাজ চলমান-কুমিল্লায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম ⁜ ১৩১ বছরের প্রাচীন স্কুলের ভূমি দখলের চেষ্টা, স্থাপনা ভাঙচুরের অভিযোগ ⁜ সদর দক্ষিণে শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন ⁜ হোমনায় আসামী ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ আহত, গ্রেফতার-৬ ⁜ তথ্য গোপন করে সরকারি চাকুরিতে যোগদান ১ ⁜ জটিলতা কাটিয়ে শেষ মুহূর্তে দুই হজযাত্রীর যাত্রা নিশ্চিত করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ ⁜ ব্রাহ্মণপাড়ায় ৭০টি ইয়াবাসহ মুরাদনগরের এক তরুণ গ্রেপ্তার ⁜ মুরাদনগরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অব্যবস্থাপনার অভিযোগ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Sep 2025, 8:21 AM

...
মাদক মামলায় কুমিল্লা কারাগারে আয়নাবাজি ! News Image

জাহিদ পাটোয়ারী
‘আয়নাবাজি’ চলচ্চিত্রের অভিনয়ের কথা নিশ্চয়ই সকলের মনে আছে। এই চলচ্চিত্রের বাস্তব রূপ দিতে গিয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নুর মোহাম্মদ (৩৩) নামে এক যুবক ধরা পড়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ৩০ হাজার টাকার বিনিময়ে তিনি কারাগারে আসেন। কিন্তু কারাকর্তৃপক্ষ আঙুলের ছাপ নিতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর এই তথ্য। এ ঘটনায় কুমিল্লা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আব্দুল্ল্যাহেল আল-আমিন রূপসী বাংলাকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

বদলী হিসেবে জেল খাটতে আসা নুর মোহাম্মদ কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ফকির আহাম্মদের ছেলে। প্রকৃত আসামি জোবাইদ পুতিয়া। তিনি কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।

কুমিল্লা আদালত ও কারাগার সূত্র মতে, ২০১১ সালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার একটি মাদক মামলায় জোবাইদ পুতিয়া নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠায় পুলিশ। এরপর ৯ আগস্ট থেকে ২০১২ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত কারাগারে ছিলেন তিনি। এরপর জামিনে মুক্ত হলেও নিয়মিত আদালতে হাজিরা দিতেন। অভিযোগপত্র দাখিলসহ দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মামলাটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ২০১৮ সালে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর হয়। কিন্তু এরই মধ্যে দীর্ঘ সময় ধরে জোবাইদ পুতিয়া পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।

এরপরও চলতি বছরের ১২ আগস্ট কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী এ এইচ এম আবাদের মাধ্যমে জোবাইদ পুতিয়া পরিচয়ে আদালতে আত্মসমর্পণ করেন এক ব্যক্তি। আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

পরে তাকে কুমিল্লা কারাগারে আনার পরদিন (১৩ আগস্ট) বিপত্তি দেখা দেয়। আগে জেল খাটা আসামী জোবাইদ পুতিয়ার ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে অমিল দেখা যায় নতুন করে আসা ব্যক্তির। পরে মামলার এজাহারে থাকা আসামির নাম-ঠিকানা ও প্রদত্ত নথিপত্র পর্যালোচনা করে নতুন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রে দেখা যায় তার নাম নুর মোহাম্মদ। মুল আসামী জোবাইদ পুতিয়ার বাবা-মায়ের নাম-ঠিকানার সঙ্গে দুই দুজনের মিল নেই। পরে কারা কর্তৃপক্ষ ওই দিনই বিষয়টি আদালতে লিখিত ভাবে জানান। তবে এ ঘটনাটি প্রকাশ্যে আসে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে।  

এ বিষয়ে আইনজীবী এ এইচ এম আবাদ রূপসী বাংলাকে বলেন, আত্মসমর্পণের দিন আমি আসামির নাম জিজ্ঞেস করলে তিনি জুবাইদ পুতিয়া বলেন। তার কাছে জাতীয় পরিচয় চাওয়ারপর তিনি তিনি জানিয়েছে প্রবাস থেকে আসায় তাৎক্ষণিকভাবে সঙ্গে নেই, পরে দেবেন। কিন্তু কারাগারে যাওয়ার তিনি ধরা পড়েছে। পরে বিষয়টি জানারপর আমি স্তব্ধ হয়ে গেলাম। পেশাগত জীবনে আমি এমন প্রতারণা দেখিনি।

কি ভাবে নুর মোহাম্মদের আসেন তার কাছে জানতে চাইলে এই আইনজীবী বলেন, আমার সহকারী শ্রীমন্ত নুর মোহাম্মদকে নিয়ে এসেছিল। এরপর আমি তার পক্ষে আদালতে দাঁড়িয়েছি।  

তবে আইনজীবী এ এইচ এম আবাদের সহকারী শ্রীমন্তের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সুমন নামের পরিচিত এক ব্যক্তি নুর মোহাম্মদকে আমার কাছে নিয়ে এসেছিল। এরপর আমি তাকে স্যারের (এ এইচ এম আবাদ) সঙ্গে পরিচয় করিয়ে দেয়।  

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আব্দুল্ল্যাহেল আল-আমিন রূপসী বাংলাকে বলেন, নতুন করে কারাগারে কোন আসামী আসলে সাধারণত পরদিন তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। একই নিয়মে নতুন আসামীর ফিঙ্গারপ্রিন্ট নেয়ার পর দেখি, মুল আসামী জোবাইদ পুতিয়ার সঙ্গে মিল নেই। পরে ওই দিনই বিষয়টি শতভাগ নিশ্চিত হয়ে আমাদের পক্ষ থেকে আদালতে লিখিত ভাবে জানানো হয়। তবে আদালত থেকে এখনো কোন সিদ্ধান্ত পাইনি। আদালত যে সিদ্ধান্ত দেবে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো। বর্তমানে নুর মোহাম্মদ কারাগারে বন্ধি রয়েছেন।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর মোহাম্মদ জানায় ৩০ হাজার টাকার বিনিময়ে ৫দিনে মুক্তির আশ্বাসে তিনি জেল খাটতে এসেছেন।  

কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মুহাম্মদ বদিউল আলম রূপসী বাংলাকে বলেন, একজনের হয়ে অন্যজন জেল খাটলে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে। আমরা চাই যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হোক। আগামীতে যেন কুমিল্লাসহ সারাদেশে এই ধরণের আরএকটি ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেই জন্য আইনজীবীদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই আইনজীবী।

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মো. আমিরুল কায়ছার রূপসী বাংলাকে বলেন, আপনার মাধ্যমে এখনই বিষয়টি জেনেছি। আমি চট্টগ্রামে একটি মিটিয়ে রয়েছি। এই ব্যাপারে জেনেই তবে আপনাকে বিস্তারিত জানাতে পারবো।  



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বাঞ্ছারামপুরে অটোচালকের লাশ মিললো পুকুরে
বাঞ্ছারামপুরে অটোচালকের লাশ মিললো পুকুরে

ফয়সল আহমেদ খান  বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর...

বিশ্বকাপের আগে ইবোলা ধাক্কা: কঙ্গো দলকে কড়া আইসোলেশনের নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের আগে ইবোলা ধাক্কা: কঙ্গো দলকে কড়া আইসোলেশনের নির্দ...

এফএনএস স্পোর্টস: দেশজুড়ে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বড় ধরনের বিপাকে পড়েছে ডেম...

টানা চতুর্থবার শীর্ষে রোনালদো, তালিকায় তৃতীয় মেসি
টানা চতুর্থবার শীর্ষে রোনালদো, তালিকায় তৃতীয় মেসি

এফএনএস স্পোর্টস:  বিশে^র সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদদের ফোর্বসের বার্ষিক তালিকায় এবারও শীর্ষে ক্...

জাফনা কিংসের হয়ে এলপিএলে ফিরছেন সাকিব আল হাসান
জাফনা কিংসের হয়ে এলপিএলে ফিরছেন সাকিব আল হাসান

এফএনএস স্পোর্টস:  প্রতিযোগিতামূলক ক্রিকেটে আবারও সক্রিয় হতে যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার...

বদলির ১০ সেকেন্ড, মুখ ঢাকলে লাল কার্ড  ২০২৬ বিশ্বকাপে আসছে ৫ বড় পরিবর্তন
বদলির ১০ সেকেন্ড, মুখ ঢাকলে লাল কার্ড ২০২৬ বিশ্বকাপে আসছে ৫...

এফএনএস স্পোর্টস:  উত্তর আমেরিকায় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ^কাপ...

হেডের বাড়ানো হাত উপেক্ষা করলেন কোহলি, আইপিএলে নতুন হ্যান্ডশেক বিতর্ক
হেডের বাড়ানো হাত উপেক্ষা করলেন কোহলি, আইপিএলে নতুন হ্যান্ডশে...

এফএনএস স্পোর্টস:  মাঠের স্লেজিং শেষ হলেও উত্তাপ থেমে থাকেনি| গত শুক্রবার হায়দরাবাদের রাজিব গান্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বিশ্বকাপের আগে ইবোলা ধাক্কা: কঙ্গো দলকে কড়া আইসোলেশনের নির্দেশ যুক্তরাষ্ট্রের
➤ টানা চতুর্থবার শীর্ষে রোনালদো, তালিকায় তৃতীয় মেসি
➤ জাফনা কিংসের হয়ে এলপিএলে ফিরছেন সাকিব আল হাসান
➤ বদলির ১০ সেকেন্ড, মুখ ঢাকলে লাল কার্ড ২০২৬ বিশ্বকাপে আসছে ৫ বড় পরিবর্তন
➤ হেডের বাড়ানো হাত উপেক্ষা করলেন কোহলি, আইপিএলে নতুন হ্যান্ডশেক বিতর্ক
➤ দশ বছর, বিশটি ট্রফি, এক যুগের অবসান
➤ ইরানে নতুন হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র: মার্কিন গণমাধ্যম
➤ সমঝোতা ছাড়াই শেষ হলো জাতিসংঘের পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্মেলন
➤ চীনের কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৮, আটকা ৩৮ শ্রমিক
➤ ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’-এ চমক, মামদানির সঙ্গে এক ফ্রেমে জায়েদ
➤ সাত বছর পর একসঙ্গে শুভ-মিম, ঈদে আসছে ‘মালিক’
➤ ‘আরিরাং’ দিয়েই নতুন যুগের শুরু, বিটিএসের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ভক্তরা
➤ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীতর কাজ চলমান-কুমিল্লায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম
➤ ১৩১ বছরের প্রাচীন স্কুলের ভূমি দখলের চেষ্টা, স্থাপনা ভাঙচুরের অভিযোগ
➤ সদর দক্ষিণে শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন
➤ হোমনায় আসামী ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ আহত, গ্রেফতার-৬
➤ তথ্য গোপন করে সরকারি চাকুরিতে যোগদান ১
➤ জটিলতা কাটিয়ে শেষ মুহূর্তে দুই হজযাত্রীর যাত্রা নিশ্চিত করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
➤ ব্রাহ্মণপাড়ায় ৭০টি ইয়াবাসহ মুরাদনগরের এক তরুণ গ্রেপ্তার
➤ মুরাদনগরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অব্যবস্থাপনার অভিযোগ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir