প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 May 2026, 10:23 AM
সদর দক্ষিণে শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর এলাকায় শতবর্ষী একটি কবরস্থান দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে।
কবরস্থানটির পবিত্রতা রক্ষার্থে এবং যথাস্থানে সংরক্ষণের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে শুক্রবার (২২মে) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে মানববন্ধন করেছে স্থানীয়রা। এই কবরস্থানে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমান গাজী, তার স্ত্রী, এবং চাঁদপুর জনতা হাই স্কুলের প্রতিষ্ঠাতা হাজী হাসন আলী, তার ভাই রওশন আলীসহ তাদের বংশের প্রায় ৭০/৮০ টি কবর রয়েছে বলে জানিয়েছেন মানববন্ধন অংশগ্রহণকারীরা। পাশাপাশি কবরস্থান দখলের পায়তারাকারী স্থানীয় আব্দুল হালিম মজুমদারের বিচারের দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক বাবুল মেম্বার, নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ ভূঁইয়া, মাওলানা নাজমুল হাসান হেলাল প্রমুখ।
আবুল কালাম আজাদ ভূঁইয়া জানায়,
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর মৌজায় আমন গাজী গংদের মালিকানাধীন সিএস ১০ নাম্বার খতিয়ানে ৪৮০ দাগে এবং আরএস ১৮ নং খতিয়ানে ৪৮০ দাগে ১১ শতক ভূমির উপর শতবর্ষী এই কবরস্থানটি। সম্প্রতি স্কুলের নাম ভাঙ্গিয়ে আব্দুল হালিম মজুমদার আমাদের শতবর্ষী এই কবরস্থানটি দখলের পায়তারা করছে। এখানে আমার দাদাসহ বংশের বহু মুরুব্বি শায়িত আছেন। এই কবরস্থান অপবিত্র হবে দিবো না। পাঁয়তারা কারীর বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
মাওলানা নাজমুল হাসান হেলাল জানায়,
এই কবরস্থানে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমান গাজী এবং চাঁদপুর জনতা হাই স্কুলের প্রতিষ্ঠাতা হাজী হাসন আলী, তার ভাই রওশন আলীসহ অসংখ্য কবর রয়েছে। ছোটবেলা থেকেই কবরস্থানটি জিয়ারত করে আসছি। এখানে আমার ভাই, দাদাসহ অনেক পূর্ব পুরুষ শায়িত আছেন। স্থানীয় আব্দুল হালিম মজুমদার স্কুলের নাম ভাঙ্গিয়ে আমাদের কবরস্থানের জায়গা দখল করে এখানে শিশুপার্ক নির্মানের পাঁয়তারা করছে। জীবিত থাকতে কোন ভাবেই কবরস্থানের পবিত্রতা ক্ষুন্ন হতে দিবো না।
নজরুল ইসলাম জানায়, এটি তাদের পারিবারিক কবরস্থান। এখানে বংশের বহু মুরুব্বি শায়িত আছেন। এই কবরস্থান অপবিত্র হবে দিবো না। শতবর্ষী এই কবরস্থান রক্ষার্থে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
মানববন্ধনে উপস্থিত ৬৮ বছর বয়সী বাবুল মেম্বার জানান, এই কবরস্থানটি আমার জন্মের অনেক বছর পূর্বের। আমার এই বয়সে এখানে অনেককে কবর দিয়েছি। কবরস্থানের পবিত্রতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
অভিযুক্ত আব্দুল হালিম মজুমদার জানান, আমি কবরস্থানের জায়গা দখল করিনি।
এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় জানান, তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিশ্বকাপের আগে ইবোলা ধাক্কা: কঙ্গো দলকে কড়া আইসোলেশনের নির্দ...
এফএনএস স্পোর্টস: দেশজুড়ে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বড় ধরনের বিপাকে পড়েছে ডেম...
টানা চতুর্থবার শীর্ষে রোনালদো, তালিকায় তৃতীয় মেসি
এফএনএস স্পোর্টস: বিশে^র সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদদের ফোর্বসের বার্ষিক তালিকায় এবারও শীর্ষে ক্...
জাফনা কিংসের হয়ে এলপিএলে ফিরছেন সাকিব আল হাসান
এফএনএস স্পোর্টস: প্রতিযোগিতামূলক ক্রিকেটে আবারও সক্রিয় হতে যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার...
বদলির ১০ সেকেন্ড, মুখ ঢাকলে লাল কার্ড ২০২৬ বিশ্বকাপে আসছে ৫...
এফএনএস স্পোর্টস: উত্তর আমেরিকায় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ^কাপ...
হেডের বাড়ানো হাত উপেক্ষা করলেন কোহলি, আইপিএলে নতুন হ্যান্ডশে...
এফএনএস স্পোর্টস: মাঠের স্লেজিং শেষ হলেও উত্তাপ থেমে থাকেনি| গত শুক্রবার হায়দরাবাদের রাজিব গান্...
দশ বছর, বিশটি ট্রফি, এক যুগের অবসান
সিটির ডাগআউট থেকে বিদায় নিচ্ছেন পেপ গার্দিওলাএফএনএস স্পোর্টস: ট্রফিতে ঠাসা এক দশক পার করে ম্যা...