...
শিরোনাম
বিশ্বকাপের আগে ইবোলা ধাক্কা: কঙ্গো দলকে কড়া আইসোলেশনের নির্দেশ যুক্তরাষ্ট্রের ⁜ টানা চতুর্থবার শীর্ষে রোনালদো, তালিকায় তৃতীয় মেসি ⁜ জাফনা কিংসের হয়ে এলপিএলে ফিরছেন সাকিব আল হাসান ⁜ বদলির ১০ সেকেন্ড, মুখ ঢাকলে লাল কার্ড ২০২৬ বিশ্বকাপে আসছে ৫ বড় পরিবর্তন ⁜ হেডের বাড়ানো হাত উপেক্ষা করলেন কোহলি, আইপিএলে নতুন হ্যান্ডশেক বিতর্ক ⁜ দশ বছর, বিশটি ট্রফি, এক যুগের অবসান ⁜ ইরানে নতুন হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র: মার্কিন গণমাধ্যম ⁜ সমঝোতা ছাড়াই শেষ হলো জাতিসংঘের পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্মেলন ⁜ চীনের কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৮, আটকা ৩৮ শ্রমিক ⁜ ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’-এ চমক, মামদানির সঙ্গে এক ফ্রেমে জায়েদ ⁜ সাত বছর পর একসঙ্গে শুভ-মিম, ঈদে আসছে ‘মালিক’ ⁜ ‘আরিরাং’ দিয়েই নতুন যুগের শুরু, বিটিএসের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ভক্তরা ⁜ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীতর কাজ চলমান-কুমিল্লায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম ⁜ ১৩১ বছরের প্রাচীন স্কুলের ভূমি দখলের চেষ্টা, স্থাপনা ভাঙচুরের অভিযোগ ⁜ সদর দক্ষিণে শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন ⁜ হোমনায় আসামী ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ আহত, গ্রেফতার-৬ ⁜ তথ্য গোপন করে সরকারি চাকুরিতে যোগদান ১ ⁜ জটিলতা কাটিয়ে শেষ মুহূর্তে দুই হজযাত্রীর যাত্রা নিশ্চিত করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ ⁜ ব্রাহ্মণপাড়ায় ৭০টি ইয়াবাসহ মুরাদনগরের এক তরুণ গ্রেপ্তার ⁜ মুরাদনগরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অব্যবস্থাপনার অভিযোগ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 23 May 2026, 8:13 PM

...
বদলির ১০ সেকেন্ড, মুখ ঢাকলে লাল কার্ড ২০২৬ বিশ্বকাপে আসছে ৫ বড় পরিবর্তন News Image

এফএনএস স্পোর্টস: 

উত্তর আমেরিকায় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ^কাপ শুরু হতে আর ৮০ দিনেরও কম বাকি| ৪৮ দলের এই বিশ^কাপে ১০৪টি ম্যাচ দেখতে ৫০ লাখের বেশি দর্শক মাঠে আসবেন বলে আশা করা হচ্ছে| এবারের আসরকে স্মরণীয় করতে ফিফা ঘোষণা করেছে পাঁচটি বড় নিয়ম পরিবর্তন| সময়ক্ষেপণ রোধ থেকে শুরু করে ভিএআরের নতুন ক্ষমতা, এই পরিবর্তনগুলো বিশ^কাপের চেহারাই বদলে দিতে পারে|

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সময়ক্ষেপণ ও 'ডার্ক আর্টস' ফিরে আসায় ম্যাচ দেখা কঠিন হয়ে পড়েছিল অনেক দর্শকের জন্য| ফিফা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং আন্তর্জাতিক ফুটবলে এই সমস্যা যাতে না ছড়ায়, সে লক্ষ্যে নতুন নিয়মগুলো ˆতরি করা হয়েছে|

সবচেয়ে চোখে পড়ার মতো নিয়মটি হলো বদলি খেলোয়াড় সংক্রান্ত| আর্জেন্টাইন সাংবাদিক গাস্তোন এদুলের বরাতে জানা গেছে, বদলির বোর্ডে ন¤^র দেখানোর পর মাঠ ছাড়তে হবে মাত্র ১০ সেকেন্ডের মধ্যে| কেউ এই সময়সীমা না মানলে তার বদলি খেলোয়াড় পরবর্তী স্টপেজের আগে নামতে পারবেন না, অর্থাৎ দলকে সাময়িকভাবে এক জন কম নিয়ে খেলতে হবে|

থ্রো-ইনেও এবার সময়ের বাধ্যবাধকতা আসছে| প্রিমিয়ার লিগে এই মৌসুমে পেনাল্টি বক্সে লং থ্রো-ইন ১৬০ শতাংশের বেশি বেড়ে গেছে, প্রতি ম্যাচে গড়ে ৩.৮ থেকে ৪.১টি| এই অভ্যাস ঠেকাতে বল টাচলাইনের বাইরে গেলে পাঁচ সেকেন্ডের কাউন্টডাউন শুরু হবে| তোয়ালে নিয়ে অপেক্ষার মতো কৌশল আর চলবে না, সময় শেষ হলে বল চলে যাবে প্রতিপক্ষের কাছে|

চোটের কারণে মাঠে চিকিৎসা নেওয়া নিয়েও কড়াকড়ি আসছে| মাঠে চিকিৎসা নিলে ওই খেলোয়াড়কে বাইরে গিয়ে এক মিনিট অপেক্ষা করতে হবে, তারপর মাঠে ফিরতে পারবেন| তবে ফাউলের কারণে কার্ড দেওয়া হলে এই নিয়ম প্রযোজ্য হবে না|

রেফারির কাছে শুধু অধিনায়কই কথা বলতে পারবেন, এই নিয়মটি ইউরোপীয় ফুটবলে আগেই চালু ছিল| এবার বিশ^কাপেও এটি কঠোরভাবে মানা হবে| অন্য কোনো খেলোয়াড় রেফারিকে ঘিরে ধরলে হলুদ কার্ড দেখাতে পারবেন রেফারি|

ভিএআরের ক্ষমতাও বাড়ছে এবার| আগে শুধু গোল, পেনাল্টি, সরাসরি লাল কার্ড ও ভুল পরিচয়ের ক্ষেত্রে পর্যালোচনা করা যেত| এবার দ্বিতীয় হলুদ কার্ড থেকে লাল হওয়ার ঘটনা এবং স্পষ্টভাবে ভুলভাবে দেওয়া কর্নারও দেখতে পারবে ভিএআর| তবে শর্ত হলো, এই পর্যালোচনা দ্রুত শেষ করতে হবে, খেলা শুরুতে দেরি করা যাবে না| সমালোচকদের আশঙ্কা, ভিএআরের এই বাড়তি ব্যবহার উল্টো সময় নষ্টের কারণ হতে পারে|

মুখ ঢাকার বিরুদ্ধেও কড়া অবস্থান নিয়েছে ফিফা| গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস লিগে বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ানি রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়রের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকেছিলেন| পরে তাকে ˆবষম্যমূলক আচরণের দায়ে ছয় ম্যাচ নিষিদ্ধ করা হয়| এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিতর্কের সময় মুখ ঢাকলে সরাসরি লাল কার্ড দেওয়ার বিধান যুক্ত হয়েছে|

প্রতিবাদে মাঠ ছেড়ে যাওয়াও এবার লাল কার্ডযোগ্য অপরাধ| ফিফা স্পষ্ট জানিয়েছে, যে দল ম্যাচ পরিত্যাগ করবে, তারা সেই ম্যাচে হেরেছে বলেই ধরা হবে| চলতি বছর আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে পেনাল্টির প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়রা মাঠ ছেড়েছিলেন| পরে ফিরে এসে ম্যাচ জিতলেও তাদের কাছ থেকে শিরোপা কেড়ে নেওয়া হয়| সেই ঘটনাই এই নিয়মের পেছনে বড় কারণ|

প্রতিটি ম্যাচে বাধ্যতামূলক হাইড্রেশন বিরতিও থাকবে| আবহাওয়া যাই হোক না কেন, প্রতি অর্ধের মাঝামাঝিতে তিন মিনিটের বিরতি দেবেন রেফারি| এমনকি শীতল পরিবেশ বা বন্ধ ছাদের মাঠেও এই বিরতি অব্যাহত থাকবে| ফিফা জানিয়েছে, "কোনো আবহাওয়া বা তাপমাত্রার শর্ত থাকবে না, সব দলের জন্য সমান পরিস্থিতি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত|" তবে সমালোচকরা বলছেন, এতে ম্যাচ কার্যত চার ভাগে বিভক্ত হয়ে যায়, যা মার্কিন সম্প্রচারকদের বিজ্ঞাপন দেওয়ার সুবিধা করে দেয়|




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বিশ্বকাপের আগে ইবোলা ধাক্কা: কঙ্গো দলকে কড়া আইসোলেশনের নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের আগে ইবোলা ধাক্কা: কঙ্গো দলকে কড়া আইসোলেশনের নির্দ...

এফএনএস স্পোর্টস: দেশজুড়ে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বড় ধরনের বিপাকে পড়েছে ডেম...

টানা চতুর্থবার শীর্ষে রোনালদো, তালিকায় তৃতীয় মেসি
টানা চতুর্থবার শীর্ষে রোনালদো, তালিকায় তৃতীয় মেসি

এফএনএস স্পোর্টস:  বিশে^র সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদদের ফোর্বসের বার্ষিক তালিকায় এবারও শীর্ষে ক্...

জাফনা কিংসের হয়ে এলপিএলে ফিরছেন সাকিব আল হাসান
জাফনা কিংসের হয়ে এলপিএলে ফিরছেন সাকিব আল হাসান

এফএনএস স্পোর্টস:  প্রতিযোগিতামূলক ক্রিকেটে আবারও সক্রিয় হতে যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার...

হেডের বাড়ানো হাত উপেক্ষা করলেন কোহলি, আইপিএলে নতুন হ্যান্ডশেক বিতর্ক
হেডের বাড়ানো হাত উপেক্ষা করলেন কোহলি, আইপিএলে নতুন হ্যান্ডশে...

এফএনএস স্পোর্টস:  মাঠের স্লেজিং শেষ হলেও উত্তাপ থেমে থাকেনি| গত শুক্রবার হায়দরাবাদের রাজিব গান্...

দশ বছর, বিশটি ট্রফি, এক যুগের অবসান
দশ বছর, বিশটি ট্রফি, এক যুগের অবসান

সিটির ডাগআউট থেকে বিদায় নিচ্ছেন পেপ গার্দিওলাএফএনএস স্পোর্টস:  ট্রফিতে ঠাসা এক দশক পার করে ম্যা...

ইরানে নতুন হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র: মার্কিন গণমাধ্যম
ইরানে নতুন হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র: মার্কিন গণমাধ্যম

এফএনএস বিদেশ : যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার বিষয় ভাবছে বলে গত শুক্রবার যুক্তর...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বিশ্বকাপের আগে ইবোলা ধাক্কা: কঙ্গো দলকে কড়া আইসোলেশনের নির্দেশ যুক্তরাষ্ট্রের
➤ টানা চতুর্থবার শীর্ষে রোনালদো, তালিকায় তৃতীয় মেসি
➤ জাফনা কিংসের হয়ে এলপিএলে ফিরছেন সাকিব আল হাসান
➤ বদলির ১০ সেকেন্ড, মুখ ঢাকলে লাল কার্ড ২০২৬ বিশ্বকাপে আসছে ৫ বড় পরিবর্তন
➤ হেডের বাড়ানো হাত উপেক্ষা করলেন কোহলি, আইপিএলে নতুন হ্যান্ডশেক বিতর্ক
➤ দশ বছর, বিশটি ট্রফি, এক যুগের অবসান
➤ ইরানে নতুন হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র: মার্কিন গণমাধ্যম
➤ সমঝোতা ছাড়াই শেষ হলো জাতিসংঘের পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্মেলন
➤ চীনের কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৮, আটকা ৩৮ শ্রমিক
➤ ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’-এ চমক, মামদানির সঙ্গে এক ফ্রেমে জায়েদ
➤ সাত বছর পর একসঙ্গে শুভ-মিম, ঈদে আসছে ‘মালিক’
➤ ‘আরিরাং’ দিয়েই নতুন যুগের শুরু, বিটিএসের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ভক্তরা
➤ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীতর কাজ চলমান-কুমিল্লায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম
➤ ১৩১ বছরের প্রাচীন স্কুলের ভূমি দখলের চেষ্টা, স্থাপনা ভাঙচুরের অভিযোগ
➤ সদর দক্ষিণে শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন
➤ হোমনায় আসামী ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ আহত, গ্রেফতার-৬
➤ তথ্য গোপন করে সরকারি চাকুরিতে যোগদান ১
➤ জটিলতা কাটিয়ে শেষ মুহূর্তে দুই হজযাত্রীর যাত্রা নিশ্চিত করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
➤ ব্রাহ্মণপাড়ায় ৭০টি ইয়াবাসহ মুরাদনগরের এক তরুণ গ্রেপ্তার
➤ মুরাদনগরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অব্যবস্থাপনার অভিযোগ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir