...
শিরোনাম
কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা ⁜ কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন ⁜ কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন ⁜ দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন ⁜ আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি ⁜ বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসামি গ্রেপ্তার ⁜ ২৪ বছরেও আলোর মুখ দেখেনি বরুড়ার ২০ শয্যা হাসপাতাল ⁜ নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি কার্যক্রম পরিদর্শনে কুসিক প্রশাসক টিপু ⁜ নাঙ্গলকোটে প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক,শিক্ষিকা, প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীদের তালিকা ঘোষণা ⁜ শাপলা কাব অ্যাওয়ার্ডে প্রথমবার ব্রাহ্মণপাড়ার চার শিক্ষার্থী মনোনীত ⁜ তিতাসে তিনদিন ব্যাপি ভূমি সেবামেলার উদ্বোধন ⁜ দেবিদ্বারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ⁜ শাহপুর গ্রামে মাদকবিরোধী গণসচেতনতা সভা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ⁜ ব্রাহ্মণপাড়ায় তথ্যসেবা কার্যক্রমে নারীদের সম্পৃক্ত করতে উঠান বৈঠক অনুষ্ঠিত ⁜ ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নতুন কমিটি গঠন ⁜ মনোহরগঞ্জে ৩দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন ⁜ বাঞ্ছারামপুরে দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত ⁜ মেঘনা উপজেলার সাবেক চেয়ারম্যান তাজ ঢাকায় গ্রেফতার ⁜ চান্দিনায় আসামী গ্রেফতার সফলতায় পুরস্কৃত এসআই শিশির ঘোষ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Nov 2025, 12:35 AM

...
কুমিল্লায় আওয়ামী লীগের ৪৫ জন গ্রেফতার News Image

মাহফুজ নান্টু 

কুমিল্লায় জননিরাপত্তা বিঘ্ন, জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৪৫ জনকে গ্রেফতা করা হয়েছে। তাদের অধিকাংশই আওয়ামী লীগ ও অংগসংগঠনের সদস্য। শনিবার কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদেশে পলাতক ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা তাদের নিজ এলাকায় অর্থ পাঠিয়ে সরকার পতনের জন্য ঝটিকা মিছিলসহ জনমনে আতঙ্ক সৃষ্টি  করাচ্ছে। এই নিষিদ্ধ সংগঠনের অর্থায়নে শুক্রবার ১ মিনিটের এই মিছিলে কুমিল্লার বিভিন্ন থানা এলাকা থেকে টাকার বিনিময়ে লোক সংগ্রহ এবং গাড়ি ভাড়া করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ঝটিকা মিছিল বের করে। সংক্ষিপ্ত সময়ের এই মিছিলের অধিকাংশ সদস্য নিজেকে গোপন করতে রুমাল ও মাস্ক দিয়ে মুখ ঢাকেন। আবার সোশ্যাল মিডিয়ায় উস্কানি দিয়ে আত্মগোপনে থাকা কেউ কেউ  মিছিল করতে ইন্ধন দিচ্ছে।

গ্রেফতারদের কয়েকজন হলেন-দাউদকান্দি উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ মিয়া (৪০), আওয়ামী লীগের সহ-সভাপতি মুকবিল হোসেন (৫৮), কুমিল্লা মহানগর আওয়ামী লীগের  কোতোয়ালি থানা উপদেষ্টা পাপন লাল (৫৫), বুড়িচং উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর নুর তুষার (২৮), কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের এ আলম। মুরাদনগর উপজেলার পূর্ব ধইর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন (৪৫), বরুড়ার ঝলম ইউপির ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. মো. শরিফ উদ্দিন, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. সম্রাট, লাকসামের আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী ইয়াছিন, নাঙ্গলকোটের ছাত্রলীগ নেতা মশিউর রহমান ভুইয়া এবং রাব্বি মজুমদার রাফি, সদর দক্ষিণের আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, যুবলীগ নেতা আব্দুল হালিম, অভি আহমেদ মাসুম, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, ছাত্রলীগ নেতা মো. ফারুক হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. লিয়ন, মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মকবুল হোসেনসহ ৪৫ আওয়ামী লীগ নেতাকর্মী। এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, নিরাপত্তা বিঘ্ন, জনমনে আতংক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত কয়েকজনের কাছে জানা যায়, বিদেশে পলাতক কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা তাদের নিজ এলাকায় অর্থ পাঠিয়ে সরকার পতনের জন্য ঝটিকা মিছিলসহ জনমনে আতংক সৃষ্টি করাচ্ছে। এই নিষিদ্ধ সংগঠনের অর্থায়নে শুক্রবার এক মিনিটের এই মিছিলে কুমিল্লার বিভিন্ন থানা এলাকা থেকে টাকার বিনিময়ে লোক সংগ্রহ এবং গাড়ি ভাড়া করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঝটিকা মিছিল বের করা হয়।

সংক্ষিপ্ত সময়ের এই মিছিলের অধিকাংশ সদস্য নিজেকে গোপন করতে রুমাল কিংবা মাস্ক দিয়ে মুখ ঢাকতে দেখা যায়। আবার সোশ্যাল মিডিয়ায় উস্কানি কিংবা প্ররোচনা দিয়ে আত্মগোপনে থাকা কেউ কেউ মিছিল করতে ইন্ধন দিচ্ছে। রাষ্ট্রবিরোধী অপরাধমূলক কার্যকলাপের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্ন ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা এই সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ জানান, যাদের বিরুদ্ধে পুরাতন মামলা রয়েছে, মামলা না থাকলে নতুন মামলা হবে। মামলা শেষে আদালতে তোলা হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা
কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা

কুমিল্লায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও প্রচার-প্রচারণা জোরদার করার লক্ষ্যে জেলা...

কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন
কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন

আয়েশা আক্তার।। ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’। এ মূল স্লো...

কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন
কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,সদর দক্ষিণকুমিল্লায় তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমিসেবা ম...

দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকপ্রযুক্তিনির্ভর ভূমি সেবা জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও দ্রুত পৌঁছে দিতে কুমিল্লার দ...

আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি
আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি

কাজী খোরশেদ আলম“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে...

বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসামি গ্রেপ্তার
বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসা...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক ব্যবসার ভাগ–বাটোয়ারা নিয়ে এনামুল হক শিশির ওরফে মাহী...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা
➤ কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন
➤ কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন
➤ দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
➤ আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি
➤ বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসামি গ্রেপ্তার
➤ ২৪ বছরেও আলোর মুখ দেখেনি বরুড়ার ২০ শয্যা হাসপাতাল
➤ নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি কার্যক্রম পরিদর্শনে কুসিক প্রশাসক টিপু
➤ নাঙ্গলকোটে প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক,শিক্ষিকা, প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীদের তালিকা ঘোষণা
➤ শাপলা কাব অ্যাওয়ার্ডে প্রথমবার ব্রাহ্মণপাড়ার চার শিক্ষার্থী মনোনীত
➤ তিতাসে তিনদিন ব্যাপি ভূমি সেবামেলার উদ্বোধন
➤ দেবিদ্বারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
➤ শাহপুর গ্রামে মাদকবিরোধী গণসচেতনতা সভা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
➤ ব্রাহ্মণপাড়ায় তথ্যসেবা কার্যক্রমে নারীদের সম্পৃক্ত করতে উঠান বৈঠক অনুষ্ঠিত
➤ ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নতুন কমিটি গঠন
➤ মনোহরগঞ্জে ৩দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন
➤ বাঞ্ছারামপুরে দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত
➤ মেঘনা উপজেলার সাবেক চেয়ারম্যান তাজ ঢাকায় গ্রেফতার
➤ চান্দিনায় আসামী গ্রেফতার সফলতায় পুরস্কৃত এসআই শিশির ঘোষ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir