...
শিরোনাম
কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা ⁜ কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন ⁜ কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন ⁜ দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন ⁜ আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি ⁜ বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসামি গ্রেপ্তার ⁜ ২৪ বছরেও আলোর মুখ দেখেনি বরুড়ার ২০ শয্যা হাসপাতাল ⁜ নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি কার্যক্রম পরিদর্শনে কুসিক প্রশাসক টিপু ⁜ নাঙ্গলকোটে প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক,শিক্ষিকা, প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীদের তালিকা ঘোষণা ⁜ শাপলা কাব অ্যাওয়ার্ডে প্রথমবার ব্রাহ্মণপাড়ার চার শিক্ষার্থী মনোনীত ⁜ তিতাসে তিনদিন ব্যাপি ভূমি সেবামেলার উদ্বোধন ⁜ দেবিদ্বারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ⁜ শাহপুর গ্রামে মাদকবিরোধী গণসচেতনতা সভা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ⁜ ব্রাহ্মণপাড়ায় তথ্যসেবা কার্যক্রমে নারীদের সম্পৃক্ত করতে উঠান বৈঠক অনুষ্ঠিত ⁜ ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নতুন কমিটি গঠন ⁜ মনোহরগঞ্জে ৩দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন ⁜ বাঞ্ছারামপুরে দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত ⁜ মেঘনা উপজেলার সাবেক চেয়ারম্যান তাজ ঢাকায় গ্রেফতার ⁜ চান্দিনায় আসামী গ্রেফতার সফলতায় পুরস্কৃত এসআই শিশির ঘোষ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Nov 2025, 12:37 AM

...
হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবীতে নগরীতে তৃণমূলের অবস্থান কর্মসূচি News Image

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-৬ সদর আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মনোনয়ন দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার (০৮ নভেম্বর) বিকালে নগরীর কান্দিরপাড় পূর্বালী চত্তরে বিগত ১৭ বছর ধরে মামলা হামলায় নির্যাতিত বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এটি ধারাবাহিক কর্মসূচির ৬ষ্ঠ দিন। যা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে এবং তার মানবিক ও রাজনৈতিক নেতৃত্বকে স্বীকৃতি দিতে আয়োজন করা হয়েছে বলে আয়েজকরা জানান।

নেতাকর্মীরা জানান, বিগত ১৭ বছর ধরে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা, হামলা, জেল, গুম ও হত্যাকাণ্ডের কারণে সংগঠনের নেতাকর্মীরা প্রায় ছিন্নভিন্ন হয়ে পড়েছিলেন। সেই দীর্ঘ সময়ে সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের অব্যাহত সহায়তার দায়িত্ব পালন করেছেন হাজী ইয়াছিন। যেসব পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি জেল খেটেছেন, সেখানে নিজ অর্থায়নে খাবার, চিকিৎসা ও যাবতীয় খরচ পৌঁছে দিয়েছেন। এসব নেতাকর্মীদের আয়োজনে এ অবস্থান কর্মসূচি পালন হয়েছে।

এদিকে হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মনোনয়ন দেওয়ার দাবিতে আন্দোলনের সূচনায় ০৩ নভেম্বর সোমবার ইয়াছিনের সমর্থকরা রাতের অন্ধকারে মহাসড়ক অবরোধ করেন। পরের দিন নগরীর কান্দিরপাড়সহ বিভিন্ন এলাকায় মর্শাল মিছিল অনুষ্ঠিত হয়। বুধবার অনুষ্ঠিত হয় নারীদের সমাবেশ। বৃহস্পতিবার নেতাকর্মীরা নফল রোজা ও গণুইফতারের আয়োজন করেন। ৭ নভেম্বর শুক্রবার জুমার নামাজের পর কুমিল্লার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ৮ নভেম্বর, শনিবার কান্দিরপাড় পূর্বালী চত্তরে অবস্থান কর্মসূচি পালন করা হয়। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় নেতাকর্মীরা অবস্থান নেন। তারা জানান, ইয়াছিনের মানবিক অবদান ও দলের প্রতি ত্যাগকে সম্মান জানাতে এই কর্মসূচি পালন করেছেন।

সমাবেশে নেতাকর্মীরা বলেন, হাজী ইয়াছিন সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন—কোনও প্রচার ছাড়াই। নিজের ব্যবসা প্রতিষ্ঠানের অর্থ ব্যয় করে জেলখরচ, চিকিৎসা, খাদ্যসহ বিভিন্ন খরচ তিনি বহন করেছেন।

মহানগর যুবদলের নেতা মশিউর রহমান সজিব বলেন,“হাজী ইয়াছিনের ধারাবাহিক কর্মসূচি শুধু রাজনৈতিক নয়, এটি মানবিক উদারতার এক অনন্য প্রদর্শনী। তিনি নিজ অর্থ, শ্রম ও সময় দিয়ে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন।”

মানসুর নিজামী নামে মহানগর যুবদল নেতা বলেন, আজও তৃণমূল নেতাকর্মীদের আশা—যে নেতা জীবনের ত্যাগ, মানবিক অবদান এবং নেতৃত্বের যোগ্যতা দিয়ে প্রতিষ্ঠিত, তিনি সংসদে নির্বাচিত হয়ে মানুষের জন্য আরও বেশি কাজ করতে সক্ষম হবেন। এই আশা ও প্রার্থনা আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করে তুলেছে।

মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক সাজ্জাদ হোসেন বলেন, এই নেতা আমাদের নির্যাতিত কর্মীর পরিবারের চুলা জ্বলানোর টাকাটা নীরবে পৌঁছে দিতেন। আমরা অনেকে জানতাম না কে পাঠিয়েছে—কিন্তু সে সময়ে আমাদের জন্য একজন দেবতার মতো হাজী ইয়াছিন ছিলেন।”দলের সকল প্রোগ্রামের ব্যয়—মিলাদ, দোয়া, ব্যানার, পোস্টার বা লিফলেট—সবই নিজ অর্থে বহন করেছেন। এই মানবিক অবদান আজও তৃণমূল নেতাকর্মীদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে। ইয়াছিন সংসদে নির্বাচিত হলে মানুষের জন্য আরও বেশি কাজ করতে সক্ষম হবেন। এ নেতার জন্য “আমরা রাজপথে বিক্ষোভ করেছি, রোজা রেখেছি, গণ-ইফতার করেছি। এবার মনোনয়ন আল্লাহর রহমতে মিলুক—এই প্রার্থনায় সর্বত্র দোয়া চলছে। সবকিছুর মালিক আল্লাহ।

আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক সালাউদ্দিন মিন্টু বলেন, বিগত ১৭ বছরে যারা ১০শ টাকা পকেট থেকে খরচ করেন। এলাকায় আসেননি, তারা অনেকে এখন কেন্দ্রিয় নেতা হয়েছেন। অনেকে ব্যাক্তিগত সম্পর্কে মনোনয়ন পেয়েছেন। তিনি বলেন, ব্যাক্তিগত সম্পর্ক থাকলে দাওয়াত দিয়ে খাওয়ান। তৃণমূল নেতাকর্মীদের হৃদয়ের স্পন্দনকে বঞ্চিত করবেন না।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা
কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা

কুমিল্লায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও প্রচার-প্রচারণা জোরদার করার লক্ষ্যে জেলা...

কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন
কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন

আয়েশা আক্তার।। ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’। এ মূল স্লো...

কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন
কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,সদর দক্ষিণকুমিল্লায় তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমিসেবা ম...

দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকপ্রযুক্তিনির্ভর ভূমি সেবা জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও দ্রুত পৌঁছে দিতে কুমিল্লার দ...

আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি
আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি

কাজী খোরশেদ আলম“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে...

বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসামি গ্রেপ্তার
বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসা...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক ব্যবসার ভাগ–বাটোয়ারা নিয়ে এনামুল হক শিশির ওরফে মাহী...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা
➤ কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন
➤ কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন
➤ দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
➤ আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি
➤ বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসামি গ্রেপ্তার
➤ ২৪ বছরেও আলোর মুখ দেখেনি বরুড়ার ২০ শয্যা হাসপাতাল
➤ নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি কার্যক্রম পরিদর্শনে কুসিক প্রশাসক টিপু
➤ নাঙ্গলকোটে প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক,শিক্ষিকা, প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীদের তালিকা ঘোষণা
➤ শাপলা কাব অ্যাওয়ার্ডে প্রথমবার ব্রাহ্মণপাড়ার চার শিক্ষার্থী মনোনীত
➤ তিতাসে তিনদিন ব্যাপি ভূমি সেবামেলার উদ্বোধন
➤ দেবিদ্বারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
➤ শাহপুর গ্রামে মাদকবিরোধী গণসচেতনতা সভা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
➤ ব্রাহ্মণপাড়ায় তথ্যসেবা কার্যক্রমে নারীদের সম্পৃক্ত করতে উঠান বৈঠক অনুষ্ঠিত
➤ ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নতুন কমিটি গঠন
➤ মনোহরগঞ্জে ৩দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন
➤ বাঞ্ছারামপুরে দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত
➤ মেঘনা উপজেলার সাবেক চেয়ারম্যান তাজ ঢাকায় গ্রেফতার
➤ চান্দিনায় আসামী গ্রেফতার সফলতায় পুরস্কৃত এসআই শিশির ঘোষ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir