প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jun 2025, 7:13 AM
লালমাইয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কাজী ইয়াকুব আলী নিমেল
কুমিল্লার লালমাই উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজ, কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এনামুল হক, উপজেলা প্রকৌশলী সাবরীনা মাহফুজ, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোমিন আলী, লালমাই থানার উপ-পরিদর্শক জাকির হোসেন, বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, ভুলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান কবির, ভুলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী লিয়াকত হোসেন ভুইঁয়া, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাই, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, লালমাই রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার, সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
সভায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও আসন্ন এইচএসসি পরীক্ষা নির্বিঘ্নে পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করেন ইউএনও৷ এছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, দ্রুত সময়ে স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
মো.জাকির হোসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুল...
বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি ব...
কুমিল্লা, ৯ জুন ২০২৬ (মঙ্গলবার): বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্ব বাজেটের আওতায় পরিচা...
দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্র...
নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠাল...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশের জাতীয় ফল...
সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি চলছে মধুমাস। এ মাসে ব্রাহ্মণবাড়িয়ার বা...
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে...
০৯ জুন ২০২৬, কুমিল্লাঃবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্...