প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jun 2025, 7:20 AM
চান্দিনায় পুলিশ পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে এনজিও কর্মকর্তার বাড়িতে ডাকাতি
সোহেল রানা
কুমিল্লার চান্দিনায় পুলিশ পরিচয়ে খোকন চন্দ্র পাল (৪৫) নামে এক এনজিও কর্মকর্তার বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরিহিত ১৫-২০ জনের এক দল ডাকাত কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে ওই এনজিও কর্মকর্তার মা, স্ত্রী-সন্তান ও পরিবারে অন্য সদস্যদেরসহ বাড়ির লোক জনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ-স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন এবং মূল্যবান মালামাল লুটে নেয় বলে দাবী করেন ভুক্তভোগী পরিবার।
শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখলা গ্রামের কুমার বাড়ীতে ওই ডাকাতির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে চান্দিনা থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী খোকন চন্দ্র পাল বাদী হয়ে শনিবার (২১ জুন) থানায় একটি লিখিত অভিযোগ করেন। খোকন চন্দ্র পাল বেসরকারি প্রতিষ্ঠান সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) নামে একটি এনজিওতে মুরদানগর এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
ভুক্তভোগী খোকন চন্দ্র পাল এর স্ত্রী জয়ন্তী পাল, মা জুতি পাল ও একই বাড়ীর মানিক চন্দ্র পাল, উত্তম চন্দ্র পাল জানান- শুক্রবার দিবাগত রাত ১.২০ মিনিটের দিকে প্রথমে পুলিশ পরিচয় দিয়ে ডাকাডাকি করে। পরে কলাপসিবল গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি রুমে আটকে রাখে। এসময় বাঁধা দিতে গেলে সকলকে মারধর করে। ডাকাতদের ভয়ে শিশুরা চিৎকার করলে দুই শিশু মেয়েকে মারধর করে। এসময় বাড়ির অন্যরা এগিয়ে এলে তাদেরকেও অস্ত্রের মুখে জিম্মি করে। পরে প্রায় ১ঘন্টা তান্ডব চালিয়ে ঘরে সব কিছু তছনছ করে আলমারি ভেঙ্গে নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, ১টি এনড্রয়েড মোবাইল ফোন ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদল মুখোশ পরিহিত থাকায় কাউকে চেনা সম্ভব হয়নি। তাদের সকলের বয়স আনুমানিক ২০-২৫ বছর হবে। তাদের মধ্যে কেউ কেউ লুঙ্গি ও শর্ট প্যান্ট পড়া ছিলো। ঘটনাটি থানা পুলিশ কে জানালে শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন- ভূক্তভোগী পরিবার লিখিত অভিযোগ করেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
মো.জাকির হোসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুল...
বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি ব...
কুমিল্লা, ৯ জুন ২০২৬ (মঙ্গলবার): বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্ব বাজেটের আওতায় পরিচা...
দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্র...
নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠাল...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশের জাতীয় ফল...
সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি চলছে মধুমাস। এ মাসে ব্রাহ্মণবাড়িয়ার বা...
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে...
০৯ জুন ২০২৬, কুমিল্লাঃবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্...