...
শিরোনাম
কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট ⁜ কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ⁜ তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন ⁜ কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন ⁜ দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসায় শিক্ষকের বিদায় ⁜ বিভাগীয় পর্যায়ে কুমিল্লার প্রতিনিধিত্বে ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয় ⁜ ব্রাহ্মণপাড়ার দুলালপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ ⁜ ভিক্টোরিয়া কলেজে রাজনীতির বিকাশ ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ⁜ দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান উৎসবমুখর পরিবেশে বরণ ⁜ বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছে: লালমাইয়ে হাসনাত আবদুল্লাহ ⁜ কুমিল্লায় ডিবি পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি ৮ ডাকাত আটক ⁜ ঈদযাত্রায় অনিয়মে ‘জিরো টলারেন্স’- ডিআইজি হাবিবুর রহমান ⁜ কুমিল্লায় মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে চাষীদের বিশেষ প্রশিক্ষণ ⁜ কোরবানির হাটে চমক দেখাতে প্রস্তুত২৭ মণ ওজনের 'টাইগার' ⁜ দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান ⁜ বুড়িচং মিথিলাপুর উচ্চ বিদ্যালেয়ের সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ আবু মুছা ⁜ ব্রাহ্মণপাড়ায় বিধবার সম্পত্তি দখলের পাঁয়তারা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ⁜ সিএনজি চালকদের পিকআপ চালককে বেধড়ক মারধরের অভিযোগ ⁜ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ⁜ ভারতীয় পণ্য পাচারের ভিডিও করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক; গ্রেফতার ১ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 31 Dec 2025, 10:23 PM

...
১৯ জেলায় শৈত্যপ্রবাহ সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে News Image

এফএনএস

শীতের তীব্রতায় কাঁপছে দেশের মানুষ। গতকাল বুধবার দেশে ১৯ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। তবে ঢাকা, দিনাজপুরসহ দেশের বেশকিছু এলাকায় গতকাল বুধবার দুপুরের দিকে সূর্য উঠেছে। এতে করে তাপমাত্রা কম থাকলেও কনকনের শীত কিছুটা কম অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদরা বলেন, সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান মাত্র দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। আর এ কারণেই মূলত শীতের অনুভূতি তীব্র আকার ধারণ করেছে। এই তাপমাত্রার ব্যবধান যত কম হয় শীতের অনুভূতি তত তীব্র হয়। চলমান এই আবহাওয়া পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এদিকে গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে গোপালগঞ্জে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে দেশের সবচেয়ে কম তাপমাত্রা। এর পরের অবস্থানে রয়েছে উত্তরাঞ্চলের আরও কয়েকটি জেলা। ১০ এবং ১০ এর নিচে থাকা তাপমাত্রার জেলাগুলো হচ্ছে যশোরের ৭ দশমিক ৮, চুয়াডাঙ্গায় ৮, রাজশাহীতে ৮.৪, ভোলা ও খুলনায় ৮ দশমিক ৫, খেপুপাড়া ও মাদারীপুরে ৯, বরিশালে ৯ দশমিক ১, ঈশ্বরদীতে ৯ দশমিক ২, সাতক্ষীরায় ৯ দশমিক ৪, রামগতিতে ৯ দশমিক ৫, কুমারখালীতে ৯ দশমিক ৮, কয়রা ও বাঘা বাড়িতে ১০, পটুয়াখালী, মোংলা, হাতিয়া ও ফরিদপুরে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, কোনো অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা যদি ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা যদি ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হয় তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। আর তাপমাত্রা যদি ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমা যায় তখন তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলে ধরা হয়৷। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলে। আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গোপালগঞ্জে জীবনযাত্রা ব্যাহত: বছরের শেষ দিন গতকাল বুধবার গোপালগঞ্জ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল ৬টায় জেলার তাপমাত্রা ছিল মাত্র ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও টানা শৈত্যপ্রবাহের কারণে কোটালীপাড়া উপজেলায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। গত পাঁচ দিন ধরে সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশা ও প্রচণ্ড ঠান্ডার কারণে দিনমজুররা কাজে বের হতে পারছেন না। কৃষকরা দেরিতে মাঠে যাচ্ছেন। যে কারণে নিম্ন জলাভূমি অধ্যুষিত কোটালীপাড়ার একফসলি জমিতে বোরো ধান চাষ ব্যাহত হচ্ছে, যা কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। গোপালগঞ্জ আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আবু সুফিয়ান জানান, সকাল ৬টায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। দুপুরের পর শীতের তীব্রতা কিছুটা কমলেও অতিরিক্ত ঠান্ডার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের ওপর। দৈনন্দিন কাজে যেতে না পেরে তারা মানবেতর জীবনযাপন করছেন। শীতে কষ্টে রয়েছে গরু-ছাগলসহ বিভিন্ন গৃহপালিত পশু ও পাখি। পাশাপাশি ঠান্ডাজনিত রোগে ভুগছেন শিশু ও বয়স্করা। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কের পাশে ভ্যানচালকসহ শ্রমজীবী মানুষ আগুন জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করছেন। ঘাঘর ব্রিজ এলাকায় কথা হয় ভ্যানচালক শুকুর আলীর (৫০) সঙ্গে। তিনি বলেন, প্রচণ্ড শীতের মধ্যেও জীবিকার তাগিদে ভ্যান নিয়ে রাস্তায় বের হয়েছি। কিন্তু যাত্রী নেই। খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস জানান, শীতের তীব্রতা বাড়ায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বেড়েছে। বিশেষ করে, শিশু ও বয়স্কদের মধ্যে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের মতো রোগের প্রকোপ বেশি দেখা যাচ্ছে। ফলে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রোগীর চাপ বেড়েছে এবং সীমিত চিকিৎসক সংকটে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, শীতার্ত মানুষের মাঝে সরকারিভাবে পাওয়া কম্বল ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। শীতের তীব্রতা যতদিন থাকবে, ততদিন দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অব্যাহত থাকবে।

ঢাকায় কিছুটা বেড়েছে তাপমাত্রা: এদিকে, বেশ কয়েক দিন সূর্যের দেখা পায়নি রাজধানীবাসী। শীতের তীব্রতায় জবুথবু অবস্থা ছিল সাধারণ মানুষের। গতকাল বুধবার দুপুর-নাগাদ সূর্যের দেখা পেলো মানুষ। তাপমাত্রা ভোরে অনেক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বৃদ্ধি পাওয়ায় শীতের তীব্রতা কমে এসেছে। যদিও রোদের তেজ খুব একটা নেই। ফলে শীতের অনুভূতি আছে আগের মতোই, শুধু কনকনে বাতাসের তীব্রতা কিছুটা কমেছে। ঢাকায় ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা গত মঙ্গলবার ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস । এদিকে গতকাল বুধবার দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কি.মি বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এদিকে দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।




ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট
কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট

মাহফুজ নান্টু।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লায় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বুধবার...

কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ
কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ

আয়েশা আক্তার।।জীবন ও সম্পদ রক্ষার প্রত্যয়ে কুমিল্লায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ...

তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিম...

আয়েশা আক্তার।। আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ থেকে অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে উৎপাদিত মাংস আন্...

কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন
কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন

মো. আনোয়ারুল ইসলাম।।গত এপ্রিল মাসে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেব...

দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসায়    শিক্ষকের বিদায়
দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসায় শিক্ষকের বিদায়

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসা আর নানা আয়োজনেঅশ্রুসিক্তে প্রাথমিক বিদ‍্...

বিভাগীয় পর্যায়ে কুমিল্লার প্রতিনিধিত্বে ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়
বিভাগীয় পর্যায়ে কুমিল্লার প্রতিনিধিত্বে ব্রাহ্মণপাড়ার প্রাথম...

মো. আনোয়ারুল ইসলাম।।গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বিভাগীয় পর্যায়ে কুমিল্লা জেলা অঞ্চলের প্রতিনি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট
➤ কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ
➤ তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
➤ কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন
➤ দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসায় শিক্ষকের বিদায়
➤ বিভাগীয় পর্যায়ে কুমিল্লার প্রতিনিধিত্বে ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়
➤ ব্রাহ্মণপাড়ার দুলালপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ
➤ ভিক্টোরিয়া কলেজে রাজনীতির বিকাশ ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
➤ দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান উৎসবমুখর পরিবেশে বরণ
➤ বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছে: লালমাইয়ে হাসনাত আবদুল্লাহ
➤ কুমিল্লায় ডিবি পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি ৮ ডাকাত আটক
➤ ঈদযাত্রায় অনিয়মে ‘জিরো টলারেন্স’- ডিআইজি হাবিবুর রহমান
➤ কুমিল্লায় মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে চাষীদের বিশেষ প্রশিক্ষণ
➤ কোরবানির হাটে চমক দেখাতে প্রস্তুত২৭ মণ ওজনের 'টাইগার'
➤ দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান
➤ বুড়িচং মিথিলাপুর উচ্চ বিদ্যালেয়ের সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ আবু মুছা
➤ ব্রাহ্মণপাড়ায় বিধবার সম্পত্তি দখলের পাঁয়তারা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
➤ সিএনজি চালকদের পিকআপ চালককে বেধড়ক মারধরের অভিযোগ
➤ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
➤ ভারতীয় পণ্য পাচারের ভিডিও করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক; গ্রেফতার ১
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir