...
শিরোনাম
কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট ⁜ কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ⁜ তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন ⁜ কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন ⁜ দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসায় শিক্ষকের বিদায় ⁜ বিভাগীয় পর্যায়ে কুমিল্লার প্রতিনিধিত্বে ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয় ⁜ ব্রাহ্মণপাড়ার দুলালপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ ⁜ ভিক্টোরিয়া কলেজে রাজনীতির বিকাশ ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ⁜ দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান উৎসবমুখর পরিবেশে বরণ ⁜ বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছে: লালমাইয়ে হাসনাত আবদুল্লাহ ⁜ কুমিল্লায় ডিবি পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি ৮ ডাকাত আটক ⁜ ঈদযাত্রায় অনিয়মে ‘জিরো টলারেন্স’- ডিআইজি হাবিবুর রহমান ⁜ কুমিল্লায় মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে চাষীদের বিশেষ প্রশিক্ষণ ⁜ কোরবানির হাটে চমক দেখাতে প্রস্তুত২৭ মণ ওজনের 'টাইগার' ⁜ দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান ⁜ বুড়িচং মিথিলাপুর উচ্চ বিদ্যালেয়ের সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ আবু মুছা ⁜ ব্রাহ্মণপাড়ায় বিধবার সম্পত্তি দখলের পাঁয়তারা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ⁜ সিএনজি চালকদের পিকআপ চালককে বেধড়ক মারধরের অভিযোগ ⁜ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ⁜ ভারতীয় পণ্য পাচারের ভিডিও করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক; গ্রেফতার ১ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 May 2026, 8:43 AM

...
তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন News Image
আয়েশা আক্তার।। 

আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ থেকে অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে উৎপাদিত মাংস আন্তর্জাতিক বাজারে রপ্তানির পরিকল্পনার কথা জানিয়েছেন মোহাম্মদ আমিন উর রশিদ।

বুধবার (২০ মে)  রাজধানীর InterContinental Dhaka-এ অনুষ্ঠিত “অস্ট্রেলিয়া-বাংলাদেশ রিসার্চ শোকেস” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। সেমিনারটি বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এবং Charles Sturt University-এর যৌথ উদ্যোগে অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, কোনো ধরনের জিনেটিক পরিবর্তন ছাড়াই প্রাকৃতিক ও পুষ্টিসমৃদ্ধ ঘাস খাইয়ে গবাদিপশু লালনের মাধ্যমে উৎপাদিত মাংস রপ্তানির প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি জানান, গবেষণার মাধ্যমে প্রায় ১৮ শতাংশ প্রোটিনসমৃদ্ধ উন্নত জাতের নেপিয়ার ঘাস উদ্ভাবন করা হয়েছে, যা প্রাণিসম্পদ খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

তিনি আরও বলেন, খরা-সহিষ্ণু ও উন্নতমানের ঘাস উৎপাদন বাড়ানো গেলে গবাদিপশুর খাদ্য ব্যয় কমবে। এতে মাংস উৎপাদনের খরচ হ্রাস পাবে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে মাংসের দাম রাখা সম্ভব হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে কম খরচে উন্নতমানের প্রাণিখাদ্য উৎপাদন নিশ্চিত করা গেলে ভোক্তাদের জন্য মাংসের বাজার আরও সহনীয় হবে। তিনি গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে স্বাধীনতা ও উৎসাহ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

ড. শাকিলা ফারুক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ডেপুটি হাই কমিশনার ক্লিনটন পবকি এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহজামান খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সেমিনারে “জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা—ব্যবহারিক সমাধান ও অংশীদারিত্ব” প্রতিপাদ্যে পরিবেশবান্ধব ও স্বল্প ব্যয়ী মাংস উৎপাদন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

মূল প্রবন্ধে প্রাণিসম্পদ খাতে গ্রীনহাউস গ্যাস ও মিথেন নিঃসরণ কমানোর বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। গবেষকদের মতে, উন্নত খাদ্য ব্যবস্থাপনা, সবুজ ঘাস উৎপাদন বৃদ্ধি, বায়োগ্যাস প্রযুক্তির ব্যবহার এবং কার্বন ব্যালেন্সিং পদ্ধতির মাধ্যমে পরিবেশবান্ধব প্রাণিসম্পদ খাত গড়ে তোলা সম্ভব।

সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, গবেষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী ও খামারিরা অংশ নেন।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট
কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট

মাহফুজ নান্টু।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লায় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বুধবার...

কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ
কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ

আয়েশা আক্তার।।জীবন ও সম্পদ রক্ষার প্রত্যয়ে কুমিল্লায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ...

কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন
কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন

মো. আনোয়ারুল ইসলাম।।গত এপ্রিল মাসে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেব...

দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসায়    শিক্ষকের বিদায়
দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসায় শিক্ষকের বিদায়

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসা আর নানা আয়োজনেঅশ্রুসিক্তে প্রাথমিক বিদ‍্...

বিভাগীয় পর্যায়ে কুমিল্লার প্রতিনিধিত্বে ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়
বিভাগীয় পর্যায়ে কুমিল্লার প্রতিনিধিত্বে ব্রাহ্মণপাড়ার প্রাথম...

মো. আনোয়ারুল ইসলাম।।গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বিভাগীয় পর্যায়ে কুমিল্লা জেলা অঞ্চলের প্রতিনি...

ব্রাহ্মণপাড়ার দুলালপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ
ব্রাহ্মণপাড়ার দুলালপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট
➤ কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ
➤ তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
➤ কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন
➤ দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসায় শিক্ষকের বিদায়
➤ বিভাগীয় পর্যায়ে কুমিল্লার প্রতিনিধিত্বে ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়
➤ ব্রাহ্মণপাড়ার দুলালপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ
➤ ভিক্টোরিয়া কলেজে রাজনীতির বিকাশ ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
➤ দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান উৎসবমুখর পরিবেশে বরণ
➤ বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছে: লালমাইয়ে হাসনাত আবদুল্লাহ
➤ কুমিল্লায় ডিবি পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি ৮ ডাকাত আটক
➤ ঈদযাত্রায় অনিয়মে ‘জিরো টলারেন্স’- ডিআইজি হাবিবুর রহমান
➤ কুমিল্লায় মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে চাষীদের বিশেষ প্রশিক্ষণ
➤ কোরবানির হাটে চমক দেখাতে প্রস্তুত২৭ মণ ওজনের 'টাইগার'
➤ দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান
➤ বুড়িচং মিথিলাপুর উচ্চ বিদ্যালেয়ের সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ আবু মুছা
➤ ব্রাহ্মণপাড়ায় বিধবার সম্পত্তি দখলের পাঁয়তারা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
➤ সিএনজি চালকদের পিকআপ চালককে বেধড়ক মারধরের অভিযোগ
➤ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
➤ ভারতীয় পণ্য পাচারের ভিডিও করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক; গ্রেফতার ১
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir