প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 May 2026, 8:31 AM
কুমিল্লায় মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে চাষীদের বিশেষ প্রশিক্ষণ
চান্দিনা প্রতিনিধি|
কুমিল্লায় জেলার মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে দক্ষ করে তুলতে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| বুধবার (২০ মে) লাকসাম উপজেলার বিজড়া বাজারে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ এ কর্মশালার আয়োজন করে| প্রশিক্ষণে লাকসাম উপজেলার প্রায় ৫০ জন অগ্রগামী মৎস্যচাষী অংশ
নেন| কর্মশালায় আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, প্রোবায়োটিক ব্যবহার, এয়ারেটরের সঠিক
প্রয়োগ, তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা, মানসম্মত পোনা নির্বাচন এবং সুষম খাদ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা
হয়| এছাড়া মাছের সাধারণ রোগ প্রতিরোধ ও আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কেও ধারণা দেওয়া হয়| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হিজবুল বাহার| প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন কৃষিবিদ গিয়াস উদ্দিন| অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের অফিসার (সেলস) মোঃ সোহেল রানা| সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক জেলা সমš^য়ক জিয়া উদ্দিন আহমেদ| তাত্ত্বিক আলোচনার পাশাপাশি চাষীদের হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়| উন্মুক্ত আলোচনা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরেন| এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিভিন্ন সমস্যার সমাধান ও প্রয়োজনীয় পরামর্শ দেন| অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়| আয়োজকরা জানান, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও খামারিদের ¯^াবল¤^ী করতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট
মাহফুজ নান্টু।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লায় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বুধবার...
কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ
আয়েশা আক্তার।।জীবন ও সম্পদ রক্ষার প্রত্যয়ে কুমিল্লায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ...
তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিম...
আয়েশা আক্তার।। আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ থেকে অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে উৎপাদিত মাংস আন্...
কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন
মো. আনোয়ারুল ইসলাম।।গত এপ্রিল মাসে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেব...
দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসায় শিক্ষকের বিদায়
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসা আর নানা আয়োজনেঅশ্রুসিক্তে প্রাথমিক বিদ্...
বিভাগীয় পর্যায়ে কুমিল্লার প্রতিনিধিত্বে ব্রাহ্মণপাড়ার প্রাথম...
মো. আনোয়ারুল ইসলাম।।গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বিভাগীয় পর্যায়ে কুমিল্লা জেলা অঞ্চলের প্রতিনি...