প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 May 2026, 8:42 AM
কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন
মো. আনোয়ারুল ইসলাম।।
গত এপ্রিল মাসে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কার গ্রহণ করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে বিশেষ অবদান রাখায় তিনি এ সম্মাননা লাভ করেন।
মঙ্গলবার (১৯ মে) কুমিল্লা জেলা পুলিশ লাইন্স ড্রিলসেট শহীদ এবিএম আবদুল হালিম মিলনায়তনে কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণসভায় জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম-সেবা) এ সম্মাননা প্রদান করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পংকজ বড়ুয়াসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত এপ্রিল মাসে মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন ব্রাহ্মণপাড়া থানার পুলিশ পরিদর্শক ও ওসি মো. ফারুক হোসেন, উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন, এসআই সুজন কুমার আচার্য্য, এসআই সৈকত মজুমদার, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম সিদ্দিকী, এএসআই রতন কুমার মল্লিক এবং এএসআই কামরুজ্জামান।
অভিযান পরিচালনা করে তারা সর্বমোট ১৫০ কেজি গাঁজা, দুটি গাঁজা গাছ, ৮ হাজার ২০০ পিস ভারতীয় বাজি ও ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ সময় একটি পিকআপ ভ্যান ও চারটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।
এ ছাড়া ডাকাত গ্রেফতারে বিশেষ সাফল্যের জন্য পুরস্কার গ্রহণ করেন ওসি মো. ফারুক হোসেন, এসআই মো. ফারুকুল ইসলাম, এএসআই রতন কুমার মল্লিক, কনস্টেবল নূর মোহাম্মদ, জয়নাল আবেদীন, মো. শামীম, সাবের আহাম্মেদ ও বিপ্লব হোসেন। তারা ডাকাতির চেষ্টাকালে দুইজনকে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেন।
গ্রেফতারি পরোয়ানা তামিলে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন এসআই সৈকত মজুমদার, এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকী ও এএসআই মো. কামরুজ্জামান। গত এপ্রিল মাসে তারা মোট ২৫টি গ্রেফতারি পরোয়ানা তামিল করেন।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনকে সাজা প্রদানের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কার গ্রহণ করেন এসআই ডি.এম.এ মজিদ ও এসআই সৈকত মজুমদার।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনগণের সহযোগিতা নিয়ে অপরাধমুক্ত সমাজ গঠনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট
মাহফুজ নান্টু।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লায় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বুধবার...
কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ
আয়েশা আক্তার।।জীবন ও সম্পদ রক্ষার প্রত্যয়ে কুমিল্লায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ...
তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিম...
আয়েশা আক্তার।। আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ থেকে অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে উৎপাদিত মাংস আন্...
দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসায় শিক্ষকের বিদায়
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসা আর নানা আয়োজনেঅশ্রুসিক্তে প্রাথমিক বিদ্...
বিভাগীয় পর্যায়ে কুমিল্লার প্রতিনিধিত্বে ব্রাহ্মণপাড়ার প্রাথম...
মো. আনোয়ারুল ইসলাম।।গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বিভাগীয় পর্যায়ে কুমিল্লা জেলা অঞ্চলের প্রতিনি...
ব্রাহ্মণপাড়ার দুলালপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের...