...
শিরোনাম
কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট ⁜ কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ⁜ তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন ⁜ কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন ⁜ দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসায় শিক্ষকের বিদায় ⁜ বিভাগীয় পর্যায়ে কুমিল্লার প্রতিনিধিত্বে ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয় ⁜ ব্রাহ্মণপাড়ার দুলালপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ ⁜ ভিক্টোরিয়া কলেজে রাজনীতির বিকাশ ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ⁜ দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান উৎসবমুখর পরিবেশে বরণ ⁜ বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছে: লালমাইয়ে হাসনাত আবদুল্লাহ ⁜ কুমিল্লায় ডিবি পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি ৮ ডাকাত আটক ⁜ ঈদযাত্রায় অনিয়মে ‘জিরো টলারেন্স’- ডিআইজি হাবিবুর রহমান ⁜ কুমিল্লায় মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে চাষীদের বিশেষ প্রশিক্ষণ ⁜ কোরবানির হাটে চমক দেখাতে প্রস্তুত২৭ মণ ওজনের 'টাইগার' ⁜ দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান ⁜ বুড়িচং মিথিলাপুর উচ্চ বিদ্যালেয়ের সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ আবু মুছা ⁜ ব্রাহ্মণপাড়ায় বিধবার সম্পত্তি দখলের পাঁয়তারা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ⁜ সিএনজি চালকদের পিকআপ চালককে বেধড়ক মারধরের অভিযোগ ⁜ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ⁜ ভারতীয় পণ্য পাচারের ভিডিও করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক; গ্রেফতার ১ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 May 2026, 8:40 AM

...
ব্রাহ্মণপাড়ার দুলালপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ News Image

মো. আনোয়ারুল ইসলাম।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের (দ্বিতীয় কিস্তি) অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
বুধবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে ওই ইউনিয়নের ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায় দুই লাখ টাকা মূল্যের খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া হয়। এসব সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প, ব্যাডমিন্টন র‍্যাকেট ও নেট।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূইয়া।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. বিল্লাল হোসেন, মো. দেলোয়ার হোসেন দিলু, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মাসুদ আলম, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সৈয়দ মোশারফ হোসেন, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন পাশাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূইয়া বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত খেলাধুলা তাদের সুস্থ বিকাশে সহায়ক ভূমিকা রাখে। শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ব্যস্ত থাকলে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। এরই লক্ষ্যে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়নের ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের মনোযোগ, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বাড়ায়। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের নিয়ে প্রধান অতিথি ইউএনও মাহমুদা জাহান ও সভাপতি ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট
কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট

মাহফুজ নান্টু।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লায় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বুধবার...

কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ
কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ

আয়েশা আক্তার।।জীবন ও সম্পদ রক্ষার প্রত্যয়ে কুমিল্লায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ...

তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিম...

আয়েশা আক্তার।। আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ থেকে অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে উৎপাদিত মাংস আন্...

কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন
কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন

মো. আনোয়ারুল ইসলাম।।গত এপ্রিল মাসে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেব...

দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসায়    শিক্ষকের বিদায়
দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসায় শিক্ষকের বিদায়

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসা আর নানা আয়োজনেঅশ্রুসিক্তে প্রাথমিক বিদ‍্...

বিভাগীয় পর্যায়ে কুমিল্লার প্রতিনিধিত্বে ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়
বিভাগীয় পর্যায়ে কুমিল্লার প্রতিনিধিত্বে ব্রাহ্মণপাড়ার প্রাথম...

মো. আনোয়ারুল ইসলাম।।গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বিভাগীয় পর্যায়ে কুমিল্লা জেলা অঞ্চলের প্রতিনি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট
➤ কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ
➤ তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
➤ কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন
➤ দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসায় শিক্ষকের বিদায়
➤ বিভাগীয় পর্যায়ে কুমিল্লার প্রতিনিধিত্বে ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়
➤ ব্রাহ্মণপাড়ার দুলালপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ
➤ ভিক্টোরিয়া কলেজে রাজনীতির বিকাশ ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
➤ দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান উৎসবমুখর পরিবেশে বরণ
➤ বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছে: লালমাইয়ে হাসনাত আবদুল্লাহ
➤ কুমিল্লায় ডিবি পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি ৮ ডাকাত আটক
➤ ঈদযাত্রায় অনিয়মে ‘জিরো টলারেন্স’- ডিআইজি হাবিবুর রহমান
➤ কুমিল্লায় মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে চাষীদের বিশেষ প্রশিক্ষণ
➤ কোরবানির হাটে চমক দেখাতে প্রস্তুত২৭ মণ ওজনের 'টাইগার'
➤ দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান
➤ বুড়িচং মিথিলাপুর উচ্চ বিদ্যালেয়ের সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ আবু মুছা
➤ ব্রাহ্মণপাড়ায় বিধবার সম্পত্তি দখলের পাঁয়তারা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
➤ সিএনজি চালকদের পিকআপ চালককে বেধড়ক মারধরের অভিযোগ
➤ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
➤ ভারতীয় পণ্য পাচারের ভিডিও করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক; গ্রেফতার ১
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir