...
শিরোনাম
কুমিল্লায় কৃষকের কাছ থেকে শুরু হয়েছে বোরো ধান সংগ্রহ ⁜ আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ চৌদ্দগ্রামে পদযাত্রায় হাসনাত আবদুল্লাহ এমপি ⁜ তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ⁜ চাঁদপুরে ছেলের হাতে মা,, খুন ⁜ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর এমপির ⁜ ব্রাহ্মণপাড়ায় মাছের খামারে মিলল পরিত্যক্ত মর্টার সেল ⁜ মানবতার ফেরিওয়ালা “হাছান ভাই” ⁜ ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর ⁜ দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও একসাথে ⁜ ৭ হাসপাতাল ঘুরেও হামে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচানো গেলোনা ⁜ তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশাররফ ⁜ নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল, তা এখনো পূরণ হয়নি।------ হাসনাত আবদুল্লাহ এমপি ⁜ পূবালী ব্যাংক পিএলসি পদুয়ার বাজার নতুন শাখার উদ্বোধন ⁜ ঈদুল আযহা উপলক্ষে বুড়িচংয়ে ২৭টি অস্থায়ী গবাদিপশু হাট বসবে ⁜ কুমিল্লায় এক বছরে বিপুল পরিমাণ মাদক আটক, গ্রেফতার ২৬৪ ⁜ নাঙ্গলকোটে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষক কারাগারে ⁜ শিক্ষার্থীদের সফলতাই দেশ ও পরিবারের গর্ব — কুসিক প্রশাসক টিপু ⁜ পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত প্রচেষ্টাই পারে শিশুর সুন্দর ভবিষ্যৎ—ইউএনও মাহমুদা জাহান ⁜ শহীদ জিয়া স্মৃতি সংসদ কুমিল্লা মহানগর শাখার মতবিনিময় সভা ⁜ কুমিল্লায় ১৯-২১ মে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jan 2026, 12:09 AM

...
কুমিল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ News Image

মাহফুজ নান্টু

কুমিল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর ধর্মসাগর পশ্চিমপাড় এলাকার শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ রকিবুল ইসলাম। নিহত ফারজানা আক্তার লিমা (২২) কুমিল্লা হাউজিং স্টেট দুই নম্বর সেকশনের শাহী জামে মসজিদ এলাকার মৃত রহিম মিয়ার মেয়ে। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। তাঁর ছেলে শিফায়েত হোসেনের বয়স ৩ বছর এবং মেয়ে মরিয়াম আক্তারের বয়স ১৮ মাস।

অভিযুক্ত স্বামী শিপন মিয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার নেয়ামতকান্দি গ্রামের মৃত সুজন মিয়ার ছেলে। শিপন স্বপরিবারে কুমিল্লা ধর্মসাগর পশ্চিমপাড় শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িতে বসবাস করতেন। তিনি পেশায় পিঠা বিক্রেতা ছিলেন।

নিহতের বড় ভাই রায়হান জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে শিপন ফোন করে তাকে দ্রুত ধর্মসাগর পশ্চিমপাড় এলাকায় আসতে বলেন। ফোনালাপের সময় চিৎকার ও চেঁচামেচির শব্দ শোনা যায়। পরে রায়হানসহ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লিমাকে ঘরের মেঝেতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনার পরপরই শিপন ও তার বড় ভাই রিপন পালিয়ে যান। পরে লিমাকে উদ্ধার করে পাশের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়হান আরও জানান, প্রায় পাঁচ বছর আগে লিমা ভালোবেসে শিপনকে বিয়ে করেন। শিপন গরমকালে ডাব এবং শীতকালে পিঠা বিক্রি করতেন, এতে লিমাও তাকে সহযোগিতা করতেন। ঘটনার দিন সন্ধ্যায় তারা ধর্মসাগর পাড় এলাকায় পিঠা বিক্রি করছিলেন। এ সময় পাশের বাড়ির এক নারী থেকে একটি নারকেল কুড়ানি আনেন লিমা। পরে কুড়ানি ফেরত দিতে গিয়ে বাসায় না পেয়ে শাশুড়ি ও ননদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিপন বাসায় এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় এবং এরপরই হত্যার ঘটনা ঘটে।

রায়হানের অভিযোগ, দীর্ঘ পাঁচ বছর ধরে শিপন তার বোনকে নির্যাতন করে আসছিলেন। তবে নিজের পছন্দে বিয়ে করার কারণে লিমা এসব বিষয় পরিবারকে জানাতেন না। তার দাবি, শিপনসহ পরিবারের সদস্যরা মিলে লিমাকে হত্যা করেছে।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শরিফ ইবনে আলম জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই রায়হান বাদী হয়ে স্বামী শিপনসহ চারজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভুক্ত আসামি শিপনের বোন রবি আক্তার এবং তার বড় ভাই রিপনের স্ত্রী সুমি আক্তারকে পুলিশ ধর্মসাগরপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি
কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যা...

আয়েশা আক্তার।। পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় অ...

কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪

চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।...

বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে স্বাবলম্বী তাল ব‌্যবসায়ীরা
বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে...

আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে জমে উঠেছে মৌসুমী ফল তালের শ...

ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা এলাকায় বাড়ির পাশের...

নাঙ্গলকোটে ৫৪ বোতল বিদেশী মদ ও গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী আটক
নাঙ্গলকোটে ৫৪ বোতল বিদেশী মদ ও গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী আটক

সাইফুল ইসলাম কুমিল্লার নাঙ্গলকোটে ৫৪ বোতল বিদেশি মদ ও আট কেজি গাঁজাসহ সাত মাদক ব্যবসায়ীকে আটক ক...

ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ মো. রুহুল আম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় কৃষকের কাছ থেকে শুরু হয়েছে বোরো ধান সংগ্রহ
➤ আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ চৌদ্দগ্রামে পদযাত্রায় হাসনাত আবদুল্লাহ এমপি
➤ তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
➤ চাঁদপুরে ছেলের হাতে মা,, খুন
➤ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর এমপির
➤ ব্রাহ্মণপাড়ায় মাছের খামারে মিলল পরিত্যক্ত মর্টার সেল
➤ মানবতার ফেরিওয়ালা “হাছান ভাই”
➤ ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর
➤ দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও একসাথে
➤ ৭ হাসপাতাল ঘুরেও হামে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচানো গেলোনা
➤ তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশাররফ
➤ নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল, তা এখনো পূরণ হয়নি।------ হাসনাত আবদুল্লাহ এমপি
➤ পূবালী ব্যাংক পিএলসি পদুয়ার বাজার নতুন শাখার উদ্বোধন
➤ ঈদুল আযহা উপলক্ষে বুড়িচংয়ে ২৭টি অস্থায়ী গবাদিপশু হাট বসবে
➤ কুমিল্লায় এক বছরে বিপুল পরিমাণ মাদক আটক, গ্রেফতার ২৬৪
➤ নাঙ্গলকোটে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষক কারাগারে
➤ শিক্ষার্থীদের সফলতাই দেশ ও পরিবারের গর্ব — কুসিক প্রশাসক টিপু
➤ পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত প্রচেষ্টাই পারে শিশুর সুন্দর ভবিষ্যৎ—ইউএনও মাহমুদা জাহান
➤ শহীদ জিয়া স্মৃতি সংসদ কুমিল্লা মহানগর শাখার মতবিনিময় সভা
➤ কুমিল্লায় ১৯-২১ মে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir