প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 May 2026, 8:32 AM
ব্রাহ্মণপাড়ায় মাছের খামারে মিলল পরিত্যক্ত মর্টার সেল
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে একটি মাছের খামার থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার সেল উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মর্টার সেলটি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ, বিজিবি ও গ্রাম পুলিশ।
রোববার (১৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে শশীদল গ্রামের মৃত ওয়াহেদুল ইসলামের ছেলে রফিকুল ইসলামের মাছের খামারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খামারে মাছ ধরার জন্য জেলেরা জাল টান দিলে জালের সঙ্গে প্রায় ১ ফুট ৩ ইঞ্চি দৈর্ঘ্যের একটি মর্টার সেল উঠে আসে। পরে বিষয়টি দেখে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে মর্টার সেলটি উদ্ধার করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। স্থানীয়দের ভাষ্য, মর্টার সেলটি দেখতে অত্যন্ত পুরোনো এবং দীর্ঘদিন পানির নিচে পড়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এটি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকবাহিনীর ছুঁড়া অবিস্ফোরিত মর্টার শেল হতে পারে বলে মনে করছেন স্থানীয় লোকজন।
সোমবার (১৮ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।
তিনি বলেন, “উদ্ধার হওয়া মর্টার সেলটি নিষ্ক্রিয় ও ধ্বংস করার জন্য বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বোম ডিসপোজাল ইউনিট এসে এটি নিষ্ক্রিয় না করা পর্যন্ত ঘটনাস্থলে বিজিবি, থানা পুলিশ ও গ্রাম পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আসন্ন পবিত্র ঈদুল আজহা ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে কুমিল্লায় সড়কপথে নির্বিঘ্ন যাতায়াত, কোরবানির পশু...
৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগ...
কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র্যা...
আয়েশা আক্তার।। পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় অ...
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।...
বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে...
আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে জমে উঠেছে মৌসুমী ফল তালের শ...
ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা এলাকায় বাড়ির পাশের...