প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 May 2026, 8:49 AM
বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে স্বাবলম্বী তাল ব্যবসায়ীরা
আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে জমে উঠেছে মৌসুমী ফল তালের শাঁস বিক্রির ধুম এদিকে
বারছে বজ্রপাত কমছে তাল গাছ| নবীনগর শহরের নবীনগর-কোম্পানীগঞ্জ রোড, উপজেলা
গেইট,সরকারি কলেজ গেইট, সরকারি হাইস্কুল পাশে, বাজারের বিভিন্ন মোড়ে প্রতিদিন
কাঁচা তাল নিয়ে বসছেন ব্যবসায়ীরা| প্রতি পিস তালের শাঁস (কাঁচা তাল) বিক্রি হচ্ছে
৩০/৪০ টাকা,এক কুড়ি তালের শাঁস ৩০০-৪০০ টাকা বিক্রি হচ্ছে| যেখানে এক কুড়ি পাকা তাল
২০০ টাকায় বিক্রি হয়| উপজেলা কৃষি বিভাগ জানান উপজেলার ২১ ইউনিয়ন ও ১টি পৌরসভায়
৭ হাজার ৬০০ টি তাল গাছ রয়েছে| এর মধ্যে শ্যামগ্রাম, রছুল্লাবাদ, রতনপুর, সাতমোড়া, লাউর-
ফতেহপুর, বিটঘর, শিবপুর, বড়িকান্দি, সলিমগঞ্জ ইউনিয়নে বেশী তাল গাছ রয়েছে| নবীনগর
বাসিন্দা আব্দুল রহিম জানান- এখন আর আগের মত তাল পাওয়া যায় না| আগে রাস্তার পাশে তালের
রস নিয়ে বসত, সেটি এখন আর দেখা যায় না| এখন কাঁচা তালের শাঁস খাচ্ছি| কিছু দিন পর
এটিও আর খেতে পারব কিনা জানি না| কেননা যে ভাবে তালের গাছ কাটা হচ্ছে, তাতে বেশি
দিন আর এ গুলো খাওয়া যাবে না| আগে এক হালি (৪টি) তাল কিনতে পারতাম ৭০-৯০ টাকায়,
এখন ২৫০ টাকায়ও মিলছে না| ক্রেতা মাজেদুল ইসলাম বলেন, তাল একটি মৌসুমী ফল, এটি
অনেক সু¯^াদু ও উপকারী| তাল গাছ কমে যাওয়ায় আগের থেকে এখন দাম বেশী| তালের ¯^াদ ধরে
রাখা ও গ্রামীণ ঐতিহ্য রক্ষার জন্য আমি সবাইকে তাল গাছ লাগানোর অনুরোধ জানাই|
নবীনগর উপজেলার পৌরসভার মাঝিকাড়া গ্রামের বাসিন্দা মৌসুমী ফল ব্যবসায়ী আবুল মিয়া
- এখন সরকারি কলেজ গেটের পাশে প্রতিদিন তাল বিক্রি করছেন| তিনি বলেন, আমি পাচ বছর
ধরে এই ব্যবসা করছি| গত দুই বছর বিভিন্ন কারণে ভাল ভাবে ব্যবসা করতে পারিনি এবছর আমি
¯^াবল¤^ী হব| এ বছর তালের দাম বেশী, তাল এখন পাওয়া যাচ্ছে না| ১২ বছর ধরে তালের ব্যবসা করেন
শ্যামগ্রাম ইউনিয়নের আব্দুর রশিদ, তিনি বলেন- তখন তালের কুড়ি ছিল ১৮০ টাকা| এরপর বাড়তে
বাড়তে বর্তমানে এক কুড়ি তাল বিক্রি হচ্ছে ৭০০/৮০০ টাকায়| আর শাঁসের কুড়ি ৩০০-৩৫০
টাকা| আমি প্রতিটা গাছ কিনেছি ২৫০০ টাকায়| সেই গাছের তাল বিক্রি করছি ৪৫০০-
৪৭০০ টাকায়| প্রতিটা গাছে ৩০০০-৩২০০ টাকা লাভ হয়| নবীনগর উপজেলা কৃষি কর্মকতা
কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন বলেন, তালের শাঁস সু¯^াদু ও পুষ্টিকর, তালের রসও অনেক
উপকারী| তালের রস দিয়ে গুড়, মিছরি তৈরি হয়| বৈশ্বিক আবহাওয়ার কারণে তাল গাছ দিন দিন
কমে যাচ্ছে| তবে আমরা কৃষি অফিসের পক্ষ থেকে তাল গাছ বাড়ানোর জন্য বলা হয়েছি|
নবীনগর কৃষি অফিস জানায় “দুর্যোগ ব্যাবস্থাপনা” মন্ত্রাণালয় একটি লক্ষ্যমাত্রা বেঁধে
দিয়ে বজ্রপাত সহনশলী এই তাল গাছের বীজ ও চারা রোপণ করার উদ্দোগ নিয়েছে| দিন দিন
তালগাছ কমে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, গ্রামাঞ্চলের মানুষ তালগাছের গুরুত্ব না বুঝে
কেটে ফেলছে| যেহেতু তালগাছে বছরে একবার ফলন হয়, লাভ কম, সে কারণে তালগাছ কেটে ফল বা
কাঠের গাছ রোপন করছে, সে কারণে তালগাছ কমে যাচ্ছে| তালগাছে ফলন কম হলেও দুর্যোগ
(বজ্রপাত) থেকে মানুষকে রক্ষা করে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আসন্ন পবিত্র ঈদুল আজহা ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে কুমিল্লায় সড়কপথে নির্বিঘ্ন যাতায়াত, কোরবানির পশু...
৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগ...
কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র্যা...
আয়েশা আক্তার।। পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় অ...
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।...
ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা এলাকায় বাড়ির পাশের...
নাঙ্গলকোটে ৫৪ বোতল বিদেশী মদ ও গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী আটক
সাইফুল ইসলাম কুমিল্লার নাঙ্গলকোটে ৫৪ বোতল বিদেশি মদ ও আট কেজি গাঁজাসহ সাত মাদক ব্যবসায়ীকে আটক ক...