প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 May 2026, 8:47 AM
নাঙ্গলকোটে ৫৪ বোতল বিদেশী মদ ও গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী আটক
আটককৃতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের আবুল কালামের ছেলে রিয়াদ হোসেন মুন্না (২৪), একই গ্রামের মমতাজ মিয়ার ছেলে কাউছার (২৯), পেচাই মুড়ি গ্রামের নয়ন মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৬), একই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে সোহাগ উদ্দিন (২৬), রামরায় গ্রামের আব্দুর রহমানের স্ত্রী শারমিন আক্তার (২৭), বাসন্ডা গ্রামের মৃত, আলা উদ্দিনের ছেলে হৃদয় (২৬) ও নেত্রকোনা জেলার আটপাড়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে মো: হিফজুর রহমান (৩২)।
জানা যায়, উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলীয়ারা গ্রামের মাদক ব্যবসায়ী মীর কাশেমকে এলাকাবাসী ধাওয়া করলে তার বাড়ীর সামনে মাদক রেখে সে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর তথ্যে পুলিশ ওই এলাকা থেকে ১৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে। পেরিয়া ইউনিয়নের মঘুয়া বাজারের পশ্চিমে এসআই কামালের নেতৃত্বে অভিযান চালিয়ে ২৭ বোতল বিদেশি মদ, ১৩ ক্যান বিয়ার ও একটি সিএনজি জব্দ করা হয়। এসময় চার মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। অপরদিকে পেরিয়া ইউনিয়নের মুন্সি কলমিয়া গ্রামের ভুট্টোর হালিম দোকানের সামনে এসআই অঞ্জনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করে এবং তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ অরিফুর রহমান বলেন, মাদক ব্যবসায়ীদের অভিযান চালিয়ে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আসন্ন পবিত্র ঈদুল আজহা ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে কুমিল্লায় সড়কপথে নির্বিঘ্ন যাতায়াত, কোরবানির পশু...
৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগ...
কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র্যা...
আয়েশা আক্তার।। পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় অ...
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।...
বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে...
আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে জমে উঠেছে মৌসুমী ফল তালের শ...
ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা এলাকায় বাড়ির পাশের...