প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Feb 2026, 12:35 AM
কুমিল্লায় সাবেক ছাত্রদল নেতার বাসা থেকে বিদেশি পিস্তল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পাঁচথুবি ইউনিয়ন ছাত্রদল নেতা তোফায়েল আহমেদের বাসভবন থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় তিনি বাড়িতে উপস্থিত না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সেনাবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে যৌথবাহিনী পাঁচথুবি ইউনিয়নে তোফায়েল আহমেদের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল উদ্ধার করে তা জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অপকর্মের অভিযোগ রয়েছে এলাকাবাসীর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উদ্ধারকৃত অস্ত্রটি পরীক্ষা নিরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এছাড়াও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। রাতেই এ বিষয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত তোফায়েল আহমেদ বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট
মাহফুজ নান্টু।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লায় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বুধবার...
কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ
আয়েশা আক্তার।।জীবন ও সম্পদ রক্ষার প্রত্যয়ে কুমিল্লায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ...
তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিম...
আয়েশা আক্তার।। আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ থেকে অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে উৎপাদিত মাংস আন্...
কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন
মো. আনোয়ারুল ইসলাম।।গত এপ্রিল মাসে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেব...
দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসায় শিক্ষকের বিদায়
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসা আর নানা আয়োজনেঅশ্রুসিক্তে প্রাথমিক বিদ্...
বিভাগীয় পর্যায়ে কুমিল্লার প্রতিনিধিত্বে ব্রাহ্মণপাড়ার প্রাথম...
মো. আনোয়ারুল ইসলাম।।গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বিভাগীয় পর্যায়ে কুমিল্লা জেলা অঞ্চলের প্রতিনি...