প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Feb 2026, 12:10 AM
কেউ জুলুম করলে হাত-পা বেঁধে পুলিশে সোপর্দ করা হবে---------কায়কোবাদ
নিজস্ব প্রতিবেদক
চাঁদাবাজি, অবিচার বা জুলুম-নির্যাতনের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ। তিনি বলেন, কেউ যদি এমন কর্মকাণ্ডে লিপ্ত হয়, তবে তাকে হাত-পা বেঁধে পুলিশের কাছে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, এলাকার সমস্যা ও সাধারণ মানুষের কথা সরাসরি শুনেই তিনি সিদ্ধান্ত নেবেন। এ জন্য কারও কাছে যেতে কোনো নেতার প্রয়োজন নেই বলেও জানান তিনি। কায়কোবাদ বলেন, কেউ যদি নেতার পরিচয়ে সাধারণ মানুষকে তার কাছে আসতে বাধা দেয়, তবে তাকে উপেক্ষা করে সরাসরি তার কাছে আসার আহ্বান জানান।
সাবেক এই মন্ত্রী বলেন, অন্যায়কারীর কোনো স্থান তার কাছে নেই। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি কঠোর অবস্থানে থাকবেন এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন- সিএনজি ও অটোরিকশা সহ সকল পরিবহন থেকে কেউ জিপির নামে চাঁদাবাজি করতে পারবেনা। চালক, ব্যবসায়ীসহ সকলেই নিরাপদে ব্যবসা করবে।
৯ ফেব্রুয়ারী সোমবার নির্বাচনী প্রচারনার শেষ দিনে হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজনে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক মন্ত্রী ও এমপি কুমিল্লা (৩) মুরাদনগরের ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
এ দিনে মুরাদনগরের প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে গণমিছিল হয়। এদিকে বিকেলে মুরাদনগর সদর আয়োজিত গণমিছিল ও পথসভায় বক্তব্য রাখেন কায়কোবাদ। এছাড়াও কোম্পানিগঞ্জে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও সিএনজি ও অটোচালকদের সাথে মতবিনিময় করেন ধানের শীষের এ প্রার্থী।
এসময় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী কাজী আবু কাউছার,কাজী জুননুন বসরী, উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া, আব্দুল আজিজ মোল্লা। আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু। উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার মিনা। জাপান বিএনপির সহ-সম্পাদক সাজ্জাদ হোসাইন সজিব। উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশাহ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
মো.জাকির হোসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুল...
বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি ব...
কুমিল্লা, ৯ জুন ২০২৬ (মঙ্গলবার): বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্ব বাজেটের আওতায় পরিচা...
দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্র...
নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠাল...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশের জাতীয় ফল...
সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি চলছে মধুমাস। এ মাসে ব্রাহ্মণবাড়িয়ার বা...
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে...
০৯ জুন ২০২৬, কুমিল্লাঃবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্...