...
শিরোনাম
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯ ⁜ বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল ⁜ নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠালের বাম্পার ফলন ⁜ সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম। ⁜ বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার ⁜ বখাটে আড্ডায় বাবার বাঁধা , অ্যাসিড নিক্ষেপে শিকার মেয়ে ⁜ ' ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়ার ঘোষণা জাহাঙ্গীর আলমের ⁜ হোমনায় গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা ও জমি দখলের অভিযোগ ⁜ পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ ⁜ হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ⁜ মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ⁜ বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও ⁜ শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায় ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ⁜ ডাক্তার নেই, রোগী দিশেহারা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের ভয়াবহ চিত্র ফাঁস! ⁜ কুমিল্লা সদর দক্ষিণে গ্রাম আদালতের কর্মশালা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় সন্দেহজনক হাম রোগে নতুন ভর্তি ২২ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Feb 2026, 12:13 AM

...
প্রচারণা শেষ, নিরাপত্তার চাদরে কুমিল্লা News Image

মাহফুজ নান্টু

কাল বাদে পরশু অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রচার-প্রচারণার শেষ দিনে কুমিল্লায় কেন্দ্র দখল, অস্ত্র প্রদর্শন, কালোটাকার ছড়াছড়ি ও জাল ভোটের আশঙ্কা তুলে ধরে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ এনেছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো। সোমবার প্রচার-প্রচারণার শেষ দিনে সংবাদ সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম অভিযোগ করেন, একটি দল পরিকল্পিত কূটকৌশলের মাধ্যমে নির্বাচন প্রভাবিত করতে চাচ্ছে। তিনি বলেন, “আগেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের আইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করা হয়েছে। এতে জাল ভোট ও কালোটাকা ছড়িয়ে ভোট প্রভাবিত করার আশঙ্কা রয়েছে। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।” তিনি সরাসরি এ অভিযোগ জামায়াত-শিবিরের দিকে ইঙ্গিত করেন।

এর আগে কুমিল্লা সদর আসনের জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ অভিযোগ করে বলেন, একটি দলের আচরণ দেখে মনে হচ্ছে তারা আগেই ভোট সেরে ফেলতে চায়। “রাতের অন্ধকারে কেন্দ্র দখল করে ভোট নেওয়ার প্রস্তুতি তাদের রয়েছে,”—এমন অভিযোগ করেন তিনি।

জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ মোসলেহ উদ্দিন এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, “এগুলো উদ্দেশ্যপ্রণোদিত অপবাদ। বরং তারাই অবৈধ অস্ত্রের মাধ্যমে নির্বাচন প্রভাবিত করার পরিকল্পনা করছে। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।

অন্যদিকে কুমিল্লা দক্ষিণ জেলার নির্বাচনী সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াসিন বলেন, “আমাদের বিরুদ্ধে কিছু বলার জন্যই এসব অভিযোগ তোলা হচ্ছে। বিএনপি কখনোই কেন্দ্র দখল বা অস্ত্রের মাধ্যমে ভোট নেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না।

প্রচার-প্রচারণার শেষ দিনে কুমিল্লার সব আসনেই বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দলের জমজমাট কার্যক্রম দেখা গেছে। তবে অন্যান্য অনেক রাজনৈতিক দলের প্রার্থীদের মাঠে তেমন সক্রিয় দেখা যায়নি।

কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মোট ৮৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২ ফেব্রুয়ারি জেলার প্রায় দেড় হাজার ভোটকেন্দ্রে ৪৮ লাখ ৫০ হাজারের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে নির্বাচন ঘিরে কুমিল্লাজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের টহল জোরদার করা হয়েছে। কার্যত নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো জেলা।

কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান জানান, নির্বাচনে অন্তত ৬ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

সোমবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় টহল বৃদ্ধি ও মহড়া চলছে। ভোট গ্রহণকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, “কেউ জাল ভোট বা কেন্দ্র দখলের চেষ্টা করলে তা হবে মারাত্মক ভুল। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করা হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নিমসার বাজারে  পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯

মো.জাকির হোসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুল...

বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি ব...

কুমিল্লা, ৯ জুন ২০২৬ (মঙ্গলবার): বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্ব বাজেটের আওতায় পরিচা...

দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্র...

নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠালের বাম্পার ফলন
নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠাল...

আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশের জাতীয় ফল...

সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি চলছে মধুমাস। এ মাসে ব্রাহ্মণবাড়িয়ার বা...

বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে...

০৯ জুন ২০২৬, কুমিল্লাঃবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
➤ বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
➤ নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠালের বাম্পার ফলন
➤ সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
➤ বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার
➤ বখাটে আড্ডায় বাবার বাঁধা , অ্যাসিড নিক্ষেপে শিকার মেয়ে
➤ ' ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়ার ঘোষণা জাহাঙ্গীর আলমের
➤ হোমনায় গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা ও জমি দখলের অভিযোগ
➤ পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
➤ হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
➤ মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
➤ বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও
➤ শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
➤ ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
➤ ডাক্তার নেই, রোগী দিশেহারা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের ভয়াবহ চিত্র ফাঁস!
➤ কুমিল্লা সদর দক্ষিণে গ্রাম আদালতের কর্মশালা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় সন্দেহজনক হাম রোগে নতুন ভর্তি ২২
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir