প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Feb 2026, 12:08 AM
বাঞ্ছারামপুরে প্রশাসনের নিষ্ক্রিতার অভিযোগ করলো জামায়াত প্রার্থী
ফয়সল আহমেদ খান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র দুই দিন বাকি। এমন অবস্থায় গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসন থেকে বিএনপি ঐক্য জোটের মনোনীত ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বিকেলে ও রাতে উপজেলা জামায়াত ইসলামের কার্যালয়ে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মো.মহসিন জরুরি সংবাদ সম্মেলন করেছেন।
ভোটের বাকী মাত্র ২ দিন বাকি থাকলেও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এখনো ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারেনি প্রশাসন—এমন অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মহসিন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের ভোটার ও এজেন্টদের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। অথচ বারবার অভিযোগ দেওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। নির্বাচনের দুই দিন আগে দাঁড়িয়ে এই নীরবতা প্রশ্নবিদ্ধ।”
মোহাম্মদ মহসিন দাবি করেন, এখন পর্যন্ত ৩৩টি ভোটকেন্দ্র থেকে আমরা ও এজেন্টদের হুমকি দেয়া হচ্ছে।
তিনি বলেন, “আমরা প্রশাসনের কাছে একাধিক লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু একটি অভিযোগেরও দৃশ্যমান নিষ্পত্তি হয়নি। এই পরিস্থিতিতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়েছে—এমনটা বলার কোনো সুযোগ নেই।”
সংবাদ সম্মেলনে প্রশাসনের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে তিনি বলেন, “যদি প্রশাসন সক্রিয় থাকতো, তাহলে প্রকাশ্যে এ ধরনের হুমকি দেওয়ার সাহস কেউ পেত না। বাস্তবতা হচ্ছে—নিষ্ক্রিতার সুযোগেই এসব ঘটছে।”
এসময় তিনি তার প্রতিদ্বন্দ্বী মাথাল প্রতীকের প্রার্থী জোনায়েদ সাকির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে বলেন, ভোটার তালিকা ও প্রতীক ব্যবহার করে ঘরে ঘরে প্রচার চালানো হচ্ছে, যা স্পষ্টত আচরণবিধির লঙ্ঘন হলেও প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা চোখে পড়েনি।
রাত সাড়ে ৮টায় সংবাদ সম্মেলন জামায়াতে ইসলামীর প্রার্থী মো মহসিন নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা কথা নয়, দৃশ্যমান কার্যকর অ্যাকশন চাই। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন প্রশ্নের মুখে পড়বে।”
সংবাদ সম্মেলনে বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কাজী আবুল বাশার, সেক্রেটারি শামীম নুর ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, বাঞ্ছারামপুর পৌর জামায়াতে ইসলামের সাবেক সভাপতি মাসুদুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
মো.জাকির হোসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুল...
বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি ব...
কুমিল্লা, ৯ জুন ২০২৬ (মঙ্গলবার): বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্ব বাজেটের আওতায় পরিচা...
দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্র...
নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠাল...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশের জাতীয় ফল...
সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি চলছে মধুমাস। এ মাসে ব্রাহ্মণবাড়িয়ার বা...
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে...
০৯ জুন ২০২৬, কুমিল্লাঃবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্...