প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Feb 2026, 12:23 AM
ভূমিধস বিজয় জোনায়েদ সাকির
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর
রাজধানীর রাজপথ থেকে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) বিজয়। নানা শঙ্কা, সংশয়, অপেক্ষা আর উপেক্ষার পর ভূমিধস জয়, রাজপথের লড়াকু সৈনিক জোনায়েদ সাকির। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের নির্বাচনে যুগপৎ জোট ও বিএনপি মনোনীত প্রার্থী জননেতা জোনায়েদ সাকী মাথাল প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী তার প্রাপ্ত ভোট ৯৫,৩৪২ ভোট।নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৩৯,৯৭৬ ভোট। ভোটের ব্যবধান ৫৫,৩৬৬ ভোট।( পোষ্টাল ব্যালটসহ)
ভোট পড়ার হার ৫২.৫৮ শতাংশ । বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় উপজেলার ফরদাবাদ ইউনিয়নের চরলহনিয়া গ্রামে কলাকান্দি স্কুল কেন্দ্রে ভোট দিয়ে বলেছিলেন, 'জীবনের প্রথম ভোট এখানে দিলাম।এলাকার মানুষের কাংখিত স্বপ্ন পুরনে জয় নিয়েই সংসদে যাবো।বাঞ্ছারামপুরকে সুন্দর ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলবো।' তাকে হতাশ করেনি এলাকাবাসী। বিপুল ভোটে বিজয়ী করেছেন ভোটাররা। এদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর মো. মহসীন রাতে তার নিজস্ব ফেসবুক বার্তায় নিজের পরাজয় মেনে নিয়ে জোনায়েদ সাকি কে অভিনন্দন জানিয়েছেন।
নির্বাচনে বড় ব্যবধানে জয় পাওয়ায় জোনায়েদ সাকীর সমর্থক ও নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে তাদের। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ভোটাররাও।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট
মাহফুজ নান্টু।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লায় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বুধবার...
কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ
আয়েশা আক্তার।।জীবন ও সম্পদ রক্ষার প্রত্যয়ে কুমিল্লায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ...
তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিম...
আয়েশা আক্তার।। আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ থেকে অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে উৎপাদিত মাংস আন্...
কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন
মো. আনোয়ারুল ইসলাম।।গত এপ্রিল মাসে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেব...
দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসায় শিক্ষকের বিদায়
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসা আর নানা আয়োজনেঅশ্রুসিক্তে প্রাথমিক বিদ্...
বিভাগীয় পর্যায়ে কুমিল্লার প্রতিনিধিত্বে ব্রাহ্মণপাড়ার প্রাথম...
মো. আনোয়ারুল ইসলাম।।গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বিভাগীয় পর্যায়ে কুমিল্লা জেলা অঞ্চলের প্রতিনি...