...
শিরোনাম
কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট ⁜ কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ⁜ তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন ⁜ কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন ⁜ দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসায় শিক্ষকের বিদায় ⁜ বিভাগীয় পর্যায়ে কুমিল্লার প্রতিনিধিত্বে ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয় ⁜ ব্রাহ্মণপাড়ার দুলালপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ ⁜ ভিক্টোরিয়া কলেজে রাজনীতির বিকাশ ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ⁜ দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান উৎসবমুখর পরিবেশে বরণ ⁜ বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছে: লালমাইয়ে হাসনাত আবদুল্লাহ ⁜ কুমিল্লায় ডিবি পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি ৮ ডাকাত আটক ⁜ ঈদযাত্রায় অনিয়মে ‘জিরো টলারেন্স’- ডিআইজি হাবিবুর রহমান ⁜ কুমিল্লায় মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে চাষীদের বিশেষ প্রশিক্ষণ ⁜ কোরবানির হাটে চমক দেখাতে প্রস্তুত২৭ মণ ওজনের 'টাইগার' ⁜ দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান ⁜ বুড়িচং মিথিলাপুর উচ্চ বিদ্যালেয়ের সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ আবু মুছা ⁜ ব্রাহ্মণপাড়ায় বিধবার সম্পত্তি দখলের পাঁয়তারা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ⁜ সিএনজি চালকদের পিকআপ চালককে বেধড়ক মারধরের অভিযোগ ⁜ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ⁜ ভারতীয় পণ্য পাচারের ভিডিও করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক; গ্রেফতার ১ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Feb 2026, 1:10 AM

...
কুমিল্লায় শান্তিপূর্ণ ভোট, জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ News Image

অশোক বড়ুয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ/না গণভোট আজ কুমিল্লায় নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। জেলার ১১টি আসনে ভোট পড়েছে শতকরা ৩৮.৯০ শতাংশ। জেলার প্রতিটি উপজেলা ও প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকাল থেকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় প্রতিটি কেন্দ্রে পৃথকভাবে স্থাপিত পুরুষ ও মহিলা ভোটকক্ষে ভোটারদের লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখা যায়।

কুমিল্লা-৬ আসনের ৮১ ও ৮২ নম্বর কেন্দ্র, সিটি করপোরেশন এলাকার ছোটরা মালেকা মমতাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাইস্কুল কেন্দ্রে পুরুষ ও মহিলা পৃথক ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৮৮০ জন। ৮১ নম্বর পুরুষ ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার অধ্যাপক মো. বেলায়েত হোসেন জানান, এ কেন্দ্রে পাঁচটি ভোটকক্ষে মোট পুরুষ ভোটার ২ হাজার ৮৩০ জন।

৮২ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অধ্যাপক মো. ফখরুদ্দিন আহমেদ জানান, এ কেন্দ্রে মোট ৩ হাজার ৫০ জন মহিলা ভোটারের জন্য নির্ধারিত ছয়টি ভোটকক্ষে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। বেলা ১টা পর্যন্ত  এ দুইটি কেন্দ্রে প্রায় ২৮ শতাংশ ভোট প্রদান করেছেন বলে তিনি জানান। বিদ্যালয়ের পুরুষ ও মহিলা ভোটকেন্দ্রের প্রতিটি ভোটকক্ষে এ আসনের ছয়জন প্রার্থীর ছয়জন করে এজেন্ট দায়িত্ব পালন করেন।

একই আসনের নগরীর অজিত গুহ কলেজে স্থাপিত ১২৭ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ হোসেন জানান, সকাল থেকেই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীদের এজেন্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এ কেন্দ্রে পুরুষের চারটি ও মহিলাদের চারটি—মোট আটটি ভোটকক্ষে ভোটগ্রহণ হয়। বেলা ২টা পর্যন্ত ৪ হাজার ৯৭ জন ভোটারের মধ্যে ৩৮.৪৯ শতাংশ ভোটার ভোট প্রদান করেছেন।

কুমিল্লা সদর আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থাপিত নির্বাচন মনিটরিং ও নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, জেলার ১৭টি উপজেলা, ৮টি পৌরসভা ও সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত ১১টি আসনের কোনো ভোটকেন্দ্র বন্ধ হয়নি এবং কোথাও কোনো অপ্রীতিকর সহিংসতার ঘটনা ঘটেনি। প্রতিটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ১১টি দলের প্রার্থী, সমর্থক ও কর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়।

জেলার ১১টি আসনে মোট ভোটার সংখ্যা ৪৯ লাখ ৯২ হাজার ৩১০ জন। ১ হাজার ৪৯১টি ভোটকেন্দ্রের ৯ হাজার ৪৬৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের দায়িত্ব পালন করেন ২৯ হাজার ৮৮৯ জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ মোতায়েন ছিল। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাবের টহলদল দায়িত্ব পালন করে। প্রায় ২৫ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ৭৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচন পর্যবেক্ষণে নিয়োজিত ছিলেন। জেলা প্রশাসক মো. রেজা হাসান চৌদ্দগ্রামসহ বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এবারের নির্বাচনে জেলার ১১টি আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ১১ দলের জোট প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে এবং ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা পর পর্যন্ত সব ধরনের প্রচার-প্রচারণা, মিছিল, মিটিং ও সমাবেশ নিষিদ্ধ রয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে গত দুই দিন ধরে শহর প্রায় ফাঁকা হয়ে পড়ে। সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটিসহ চার দিনের ছুটিতে অনেকেই গ্রামে ভোট দিতে যান। রিকশা চলাচল করলেও অন্যান্য যানবাহন বন্ধ ছিল। শুধুমাত্র নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, পর্যবেক্ষক ও সাংবাদিকদের যানবাহন চলাচল করতে দেখা যায়।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট
কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট

মাহফুজ নান্টু।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লায় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বুধবার...

কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ
কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ

আয়েশা আক্তার।।জীবন ও সম্পদ রক্ষার প্রত্যয়ে কুমিল্লায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ...

তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিম...

আয়েশা আক্তার।। আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ থেকে অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে উৎপাদিত মাংস আন্...

কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন
কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন

মো. আনোয়ারুল ইসলাম।।গত এপ্রিল মাসে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেব...

দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসায়    শিক্ষকের বিদায়
দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসায় শিক্ষকের বিদায়

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসা আর নানা আয়োজনেঅশ্রুসিক্তে প্রাথমিক বিদ‍্...

বিভাগীয় পর্যায়ে কুমিল্লার প্রতিনিধিত্বে ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়
বিভাগীয় পর্যায়ে কুমিল্লার প্রতিনিধিত্বে ব্রাহ্মণপাড়ার প্রাথম...

মো. আনোয়ারুল ইসলাম।।গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বিভাগীয় পর্যায়ে কুমিল্লা জেলা অঞ্চলের প্রতিনি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট
➤ কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ
➤ তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
➤ কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন
➤ দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসায় শিক্ষকের বিদায়
➤ বিভাগীয় পর্যায়ে কুমিল্লার প্রতিনিধিত্বে ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়
➤ ব্রাহ্মণপাড়ার দুলালপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ
➤ ভিক্টোরিয়া কলেজে রাজনীতির বিকাশ ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
➤ দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান উৎসবমুখর পরিবেশে বরণ
➤ বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছে: লালমাইয়ে হাসনাত আবদুল্লাহ
➤ কুমিল্লায় ডিবি পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি ৮ ডাকাত আটক
➤ ঈদযাত্রায় অনিয়মে ‘জিরো টলারেন্স’- ডিআইজি হাবিবুর রহমান
➤ কুমিল্লায় মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে চাষীদের বিশেষ প্রশিক্ষণ
➤ কোরবানির হাটে চমক দেখাতে প্রস্তুত২৭ মণ ওজনের 'টাইগার'
➤ দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান
➤ বুড়িচং মিথিলাপুর উচ্চ বিদ্যালেয়ের সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ আবু মুছা
➤ ব্রাহ্মণপাড়ায় বিধবার সম্পত্তি দখলের পাঁয়তারা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
➤ সিএনজি চালকদের পিকআপ চালককে বেধড়ক মারধরের অভিযোগ
➤ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
➤ ভারতীয় পণ্য পাচারের ভিডিও করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক; গ্রেফতার ১
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir