প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 13 Feb 2026, 9:50 PM
সব কিছুর জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ : ডিপজল
অভিনয়ে নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। ব্যক্তিগত অনুভূতি, জীবনের উপলব্ধি কিংবা ধর্মীয় ভাবনা-বিভিন্ন সময় ফেসবুক পোস্টের মাধ্যমে সেগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন এই শক্তিমান অভিনেতা। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠান ও শোবিজ আয়োজনগুলোতে তাকে খুব একটা দেখা যাচ্ছে না। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভাবনামূলক পোস্ট দেন ডিপজল। পোস্টে তিনি লেখেন “জীবনের প্রতিটা ভালো-মন্দের পেছনেই আল্লাহর রহমত আছে। সব কিছুর জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ।” ডিপজলের এই বার্তাটি মুহূর্তের মধ্যেই ভক্ত ও অনুসারীদের মধ্যে ছড়িয়ে পড়ে। পোস্টটিতে অসংখ্য লাইক ও মন্তব্য জমা পড়ে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে ‘ঠিক’ লিখে মন্তব্য করেন, আবার অনেকে জুমার শুভেচ্ছা ও দোয়ার বার্তাও জানান। দীর্ঘ চলচ্চিত্রজীবনে ডিপজল নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন শক্তিশালী অভিনেতা হিসেবে। ‘সতী কমলা’ সিনেমার মাধ্যমে প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন তিনি। এরপর ‘টাকার পাহাড়’, ‘হাবিলদার’, ‘ডাকাত’সহ বেশ কয়েকটি সিনেমায় নায়ক চরিত্রে দর্শকের সামনে হাজির হন। পরবর্তীতে পরিচালক কাজী হায়াতেরর পরিচালনায় ‘তেজী’ সিনেমার মাধ্যমে প্রথমবার খল চরিত্রে অভিনয় করেন ডিপজল। এরপর একের পর এক ব্যবসাসফল সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে তিনি বাংলা চলচ্চিত্রে নিজের জন্য আলাদা একটি জায়গা তৈরি করেন। তার সংলাপ, উপস্থিতি ও অভিনয়শৈলী আজও দর্শকের কাছে স্মরণীয়। বর্তমানে ডিপজল অভিনীত ও প্রযোজিত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যক্রম নিয়েও তিনি সময় দিচ্ছেন বলে জানা গেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট
মাহফুজ নান্টু।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লায় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বুধবার...
কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ
আয়েশা আক্তার।।জীবন ও সম্পদ রক্ষার প্রত্যয়ে কুমিল্লায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ...
তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিম...
আয়েশা আক্তার।। আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ থেকে অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে উৎপাদিত মাংস আন্...
কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন
মো. আনোয়ারুল ইসলাম।।গত এপ্রিল মাসে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেব...
দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসায় শিক্ষকের বিদায়
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসা আর নানা আয়োজনেঅশ্রুসিক্তে প্রাথমিক বিদ্...
বিভাগীয় পর্যায়ে কুমিল্লার প্রতিনিধিত্বে ব্রাহ্মণপাড়ার প্রাথম...
মো. আনোয়ারুল ইসলাম।।গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বিভাগীয় পর্যায়ে কুমিল্লা জেলা অঞ্চলের প্রতিনি...