...
শিরোনাম
কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট ⁜ কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ⁜ তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন ⁜ কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন ⁜ দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসায় শিক্ষকের বিদায় ⁜ বিভাগীয় পর্যায়ে কুমিল্লার প্রতিনিধিত্বে ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয় ⁜ ব্রাহ্মণপাড়ার দুলালপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ ⁜ ভিক্টোরিয়া কলেজে রাজনীতির বিকাশ ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ⁜ দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান উৎসবমুখর পরিবেশে বরণ ⁜ বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছে: লালমাইয়ে হাসনাত আবদুল্লাহ ⁜ কুমিল্লায় ডিবি পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি ৮ ডাকাত আটক ⁜ ঈদযাত্রায় অনিয়মে ‘জিরো টলারেন্স’- ডিআইজি হাবিবুর রহমান ⁜ কুমিল্লায় মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে চাষীদের বিশেষ প্রশিক্ষণ ⁜ কোরবানির হাটে চমক দেখাতে প্রস্তুত২৭ মণ ওজনের 'টাইগার' ⁜ দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান ⁜ বুড়িচং মিথিলাপুর উচ্চ বিদ্যালেয়ের সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ আবু মুছা ⁜ ব্রাহ্মণপাড়ায় বিধবার সম্পত্তি দখলের পাঁয়তারা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ⁜ সিএনজি চালকদের পিকআপ চালককে বেধড়ক মারধরের অভিযোগ ⁜ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ⁜ ভারতীয় পণ্য পাচারের ভিডিও করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক; গ্রেফতার ১ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Feb 2026, 12:04 AM

...
কুমিল্লা-৫ আসনে ১০ প্রার্থীর মধ্যে ৮ জনের জামানত বাজেয়াপ্ত News Image

কাজী খোরশেদ আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১০ জন প্রার্থীর মধ্যে ৮ জনই জামানত হারিয়েছেন। বেসরকারি ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মূল প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ ছিল দুই প্রার্থীর মধ্যে; বাকি প্রার্থীরা ন্যূনতম ভোটের সীমা অতিক্রম করতে ব্যর্থ হন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলায় মোট ভোট পড়েছে ১ লাখ ৪৮ হাজার ৫৮৯টি এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় ১ লাখ ১৩ হাজার ৫৯৬টি। দুই উপজেলা মিলিয়ে মোট প্রদত্ত ভোটের সংখ্যা দাঁড়ায় ২ লাখ ৬২ হাজার ১৮৫।

নির্বাচনী বিধি অনুযায়ী, প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসাবে এ আসনে ন্যূনতম ৩২ হাজার ৭৩৭ ভোট না পেলে জামানত রক্ষা করা সম্ভব নয়।

দুই উপজেলার ফলাফল ও পোস্টাল ভোট মিলিয়ে বিএনপির প্রার্থী মো. জসিম উদ্দিন ১ লাখ ৩৪ হাজার ৪৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী- এর প্রার্থী ড. মোবারক হোসেন পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫৪৭ ভোট। ফলে ৯ হাজার ৯৩৮ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন জসিম উদ্দিন।

বুড়িচং উপজেলার ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন এবং ব্রাহ্মণপাড়া উপজেলার ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান। পরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজা হাসান বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

এদিকে বিজয়ী ও রানারআপ ছাড়া বাকি আট প্রার্থী নির্ধারিত ভোটের সীমা অর্জন করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত হারানো প্রার্থীরা হলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত আব্দুল্লাহ আল ক্বাফী (৩৩৪ ভোট), বাংলাদেশ মুসলিম লীগ-এর আবুল কালাম ইদ্রিস (১৪৫ ভোট), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর তানজিল আহমেদ (১৬২ ভোট), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর মো. আবুল বাশার (৯৭ ভোট), জাতীয় পার্টি-এর মো. ইমরান উল হক (৬৭২ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মোহাম্মদ রাশেদুল ইসলাম (১,৪৫১ ভোট), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর জোবায়ের আহমেদ ভূঁইয়া (২,০০৯ ভোট) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর শিরীন আক্তার (১৩৭ ভোট)। সব মিলিয়ে কুমিল্লা-৫ আসনে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতার বাইরে অন্য প্রার্থীরা উল্লেখযোগ্য ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হন এবং ব্যাপক ব্যবধানে পরাজিত হয়ে জামানত হারান।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট
কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট

মাহফুজ নান্টু।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লায় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বুধবার...

কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ
কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ

আয়েশা আক্তার।।জীবন ও সম্পদ রক্ষার প্রত্যয়ে কুমিল্লায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ...

তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিম...

আয়েশা আক্তার।। আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ থেকে অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে উৎপাদিত মাংস আন্...

কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন
কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন

মো. আনোয়ারুল ইসলাম।।গত এপ্রিল মাসে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেব...

দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসায়    শিক্ষকের বিদায়
দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসায় শিক্ষকের বিদায়

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসা আর নানা আয়োজনেঅশ্রুসিক্তে প্রাথমিক বিদ‍্...

বিভাগীয় পর্যায়ে কুমিল্লার প্রতিনিধিত্বে ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়
বিভাগীয় পর্যায়ে কুমিল্লার প্রতিনিধিত্বে ব্রাহ্মণপাড়ার প্রাথম...

মো. আনোয়ারুল ইসলাম।।গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বিভাগীয় পর্যায়ে কুমিল্লা জেলা অঞ্চলের প্রতিনি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট
➤ কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ
➤ তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
➤ কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন
➤ দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসায় শিক্ষকের বিদায়
➤ বিভাগীয় পর্যায়ে কুমিল্লার প্রতিনিধিত্বে ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়
➤ ব্রাহ্মণপাড়ার দুলালপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ
➤ ভিক্টোরিয়া কলেজে রাজনীতির বিকাশ ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
➤ দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান উৎসবমুখর পরিবেশে বরণ
➤ বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছে: লালমাইয়ে হাসনাত আবদুল্লাহ
➤ কুমিল্লায় ডিবি পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি ৮ ডাকাত আটক
➤ ঈদযাত্রায় অনিয়মে ‘জিরো টলারেন্স’- ডিআইজি হাবিবুর রহমান
➤ কুমিল্লায় মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে চাষীদের বিশেষ প্রশিক্ষণ
➤ কোরবানির হাটে চমক দেখাতে প্রস্তুত২৭ মণ ওজনের 'টাইগার'
➤ দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান
➤ বুড়িচং মিথিলাপুর উচ্চ বিদ্যালেয়ের সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ আবু মুছা
➤ ব্রাহ্মণপাড়ায় বিধবার সম্পত্তি দখলের পাঁয়তারা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
➤ সিএনজি চালকদের পিকআপ চালককে বেধড়ক মারধরের অভিযোগ
➤ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
➤ ভারতীয় পণ্য পাচারের ভিডিও করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক; গ্রেফতার ১
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir