প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Feb 2026, 12:06 AM
দাউদকান্দিতে পুলিশ পরিচয়ে দিনদুপুরে অটোরিকশা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দি উপজেলায় পুলিশ পরিচয় দিয়ে দিনদুপুরে ব্যাটারী চালিত একটি অটোরিকশা ছিতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকাল নয়টার দিকে উপজেলার হাসানপুর- বৌবাজার সড়কের হাসানপুর গ্রামের কাছে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় অটোরিকশার চালক মো. জামাল বাদী হয়ে রোববার দিবাগত রাতে দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং দাউদকান্দি হাইওয়ের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মৌখিকভাবে অবহিত করেন।
দাউদকান্দি মডেল থানার উপ- পরিদর্শক মো. এহসানুল হক বলেন, ছিনতাই হওয়া অটোরিকশার চালকের কাছ থেকে রোববার রাতে লিখিত অভিযোগ পাওয়ার পর পর ছিনতাই হওয়া ব্যাটারী চালিত রিকশাটি খূঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।তবে যে সড়কে রিকশা ছিনতাই হয়েছে,সে সড়কে সিসি ক্যামেরা না থাকায় ছিনতাইকারীদের সনাক্ত করতে কষ্ট হচ্ছে।
ব্যাটারি চালিত অটোরিকশার চালক উপজেলার বাড়াগাঁও গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে মো. জামাল বলেন,তিনি রোববার সকালে অটোরিকশা নিয়ে বসত বাড়ি থেকে বের হন। রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার এলাকায় যানজট চলছিল।তিনি রিকশাটি নিয়ে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মাইজপাড়া এলাকায় পৌঁছলে পুলিশের পোষাক পড়া, হাতে ওয়ারল্যাস থাকা পুলিশ পরিচয়ে দুই ছিনতাইকারী তার রিকশায় উঠেন এবং পথে পথে যানজট নিরসন করেন।মহাসড়কের হাসানপুর এলাকায় পৌঁছার পর মহাসড়ক ছেড়ে উপজেলার বৌবাজারের দিকে পুলিশ পরিচয়দানকারী যাত্রীরা রওনা দেন। কিছুদূর যাওয়ার পর হাসানপুর গ্রামের কাছে পৌঁছলে চালককে ১০০ টাকা ভাড়া দেন।চালক মো. জামাল টাকা হাতে নেওয়ার পর পর জ্ঞান হারিয়ে ফেলেন। কয়েক ঘন্টা পর সুস্থ হন।সুস্থ হওয়ার পর দেখেন তার রিকশাটি ছিনতাই হয়ে গেছে।অনেক খোঁজাখুঁজির পর রাতে দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মো. জামাল আরো বলেন, তিনি এক মাস পূর্বে কিস্তিতে এক লক্ষ ৮০ হাজার টাকা উত্তোলন করে রিকশাটি ক্রয় করেন।প্রতি মাসে তাকে ১৫ হাজার টাকা ঋণের কিস্তি দিতে হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিশ্বকাপের আগে ইবোলা ধাক্কা: কঙ্গো দলকে কড়া আইসোলেশনের নির্দ...
এফএনএস স্পোর্টস: দেশজুড়ে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বড় ধরনের বিপাকে পড়েছে ডেম...
টানা চতুর্থবার শীর্ষে রোনালদো, তালিকায় তৃতীয় মেসি
এফএনএস স্পোর্টস: বিশে^র সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদদের ফোর্বসের বার্ষিক তালিকায় এবারও শীর্ষে ক্...
জাফনা কিংসের হয়ে এলপিএলে ফিরছেন সাকিব আল হাসান
এফএনএস স্পোর্টস: প্রতিযোগিতামূলক ক্রিকেটে আবারও সক্রিয় হতে যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার...
বদলির ১০ সেকেন্ড, মুখ ঢাকলে লাল কার্ড ২০২৬ বিশ্বকাপে আসছে ৫...
এফএনএস স্পোর্টস: উত্তর আমেরিকায় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ^কাপ...
হেডের বাড়ানো হাত উপেক্ষা করলেন কোহলি, আইপিএলে নতুন হ্যান্ডশে...
এফএনএস স্পোর্টস: মাঠের স্লেজিং শেষ হলেও উত্তাপ থেমে থাকেনি| গত শুক্রবার হায়দরাবাদের রাজিব গান্...
দশ বছর, বিশটি ট্রফি, এক যুগের অবসান
সিটির ডাগআউট থেকে বিদায় নিচ্ছেন পেপ গার্দিওলাএফএনএস স্পোর্টস: ট্রফিতে ঠাসা এক দশক পার করে ম্যা...