প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Feb 2026, 12:09 AM
নাঙ্গলকোটে ট্রেনের কোচ লাইনচ্যুত, যাত্রী ভোগান্তি
মাহফুজ নান্টু
চট্রগ্রাম থেকে ঢাকাগামী ৭২১ মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের একটি কোচ লাইচ্যুত হয়েছে। সোমবার দুপুর ৩টা ১৫মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট রেলস্টেশনের আউটার সিগনালের মাঝিপাড়া এলাকায় এঘটনা ঘটে। এসময় বিকট আওয়াজে ট্রেনের এসি চেয়ার কোচের বগি নং ছ-১৩১৮ টি রেলপথ থেকে ছিটকে পড়ে ট্রেনটি থেমে পড়ে। ট্রেনটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এতে কেউ হতাহত হয়নি। ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ট্রেনের কয়েক‘শ যাত্রীদের তাদের বিভিন্ন গন্তব্যে যাওয়া নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় মাঝিপাড়া গ্রামের বজলুর রহমান বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি হাসানপুর রেলস্টেশন অতিক্রম করে নাঙ্গলকোটের মাঝিপাড়া নামকস্থানে পৌঁছলে একটি বিকট আওয়াজের সাথে-সাথে ট্রেনের এসি চেয়ার কোচের কোচ নং-ছ-১৩১৮ লাইনচ্যুত হয়।
চট্টগ্রাম থেকে কসবাগামী যাত্রী এনামুল বলেন, ট্রেনটি হাসানপুর রেলস্টেশন ছেড়ে আসার পর মাঝিপাড়া নামকস্থানে আসলে বিকট আওয়াজে ট্রেনের মাঝখানের একটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটির দূর্ঘটনা কবলিত হওয়ার দীর্ঘ দুই ঘন্টা পরও ট্রেনটি উদ্ধার ও যাত্রীদের গন্তব্যস্থালে পৌঁছানো নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তিনি আরো জানান, এপর্যন্ত রেলওয়ের কর্তৃপক্ষের লোকজন, রেলওয়ের পুলিশসহ প্রশাসনের কোন লোক ঘটনাস্থলে আসেনি। তাকে কসবায় যাওয়া নিয়ে দুঃচিন্তায় থাকতে হচ্ছে।
নাঙ্গলকোট রেলস্টেশনের সহকারি স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, একটি লাইন সচল থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে দুর্ঘটনা কবলিত ট্রেনের কোচ এবং লাইন মেরামতে করে ট্রেন চলাচল স্বাভাবিকের চেষ্টা চলছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিশ্বকাপের আগে ইবোলা ধাক্কা: কঙ্গো দলকে কড়া আইসোলেশনের নির্দ...
এফএনএস স্পোর্টস: দেশজুড়ে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বড় ধরনের বিপাকে পড়েছে ডেম...
টানা চতুর্থবার শীর্ষে রোনালদো, তালিকায় তৃতীয় মেসি
এফএনএস স্পোর্টস: বিশে^র সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদদের ফোর্বসের বার্ষিক তালিকায় এবারও শীর্ষে ক্...
জাফনা কিংসের হয়ে এলপিএলে ফিরছেন সাকিব আল হাসান
এফএনএস স্পোর্টস: প্রতিযোগিতামূলক ক্রিকেটে আবারও সক্রিয় হতে যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার...
বদলির ১০ সেকেন্ড, মুখ ঢাকলে লাল কার্ড ২০২৬ বিশ্বকাপে আসছে ৫...
এফএনএস স্পোর্টস: উত্তর আমেরিকায় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ^কাপ...
হেডের বাড়ানো হাত উপেক্ষা করলেন কোহলি, আইপিএলে নতুন হ্যান্ডশে...
এফএনএস স্পোর্টস: মাঠের স্লেজিং শেষ হলেও উত্তাপ থেমে থাকেনি| গত শুক্রবার হায়দরাবাদের রাজিব গান্...
দশ বছর, বিশটি ট্রফি, এক যুগের অবসান
সিটির ডাগআউট থেকে বিদায় নিচ্ছেন পেপ গার্দিওলাএফএনএস স্পোর্টস: ট্রফিতে ঠাসা এক দশক পার করে ম্যা...