প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 May 2026, 10:04 AM
দেশকে এগিয়ে নিতে হলে চাঁদাবাজ, কর্মকান্ড বন্ধ করতে হবে : খন্দকার মোশাররফ
আয়েশা আক্তার।।
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড বন্ধ করতে হবে । অতীতে চাঁদাবাজি করে জনগণের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমাদের সমাজ এবং দেশকে অগ্রসর ও সমৃদ্ধ করতে হলে চুরি ডাকাতি, চাঁদাবাজি, ঘুষসহ সকল অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। ২০ মে) বিকাল সাড়ে তিনটায় দাউদকান্দি উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, আগে যেসবঅপরাধমূলক কর্মকাণ্ড ছিল সেগুলো মুক্ত করে সমাজটাকে সুন্দর সুস্থ্য ও সুদ্ধভাবে সমাজটাকে প্রতিষ্টিত করে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে, যেভাবে দেশটাকে অগ্রসর করতে চাচ্ছি, সেভাবে আমরা পারছি না। সারাদেশের দায়িত্ব নিয়ে সমস্যাগুলোর সমাধান করতে হয়তো পারবো না, তবে আমরা দাউদকান্দিকে অপরাধমুক্ত করতে আমরা যারা দাউদকান্দির সন্তান, জনপ্রতিনিধি, সাধারণ সচেতন, সুশীল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও উপজেলা প্রশাসন সবাই মিলে দাউদকান্দিকে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত সুন্দর সমাজ করবো ইনশাআল্লাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সঞ্চালনায় সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র নেতা মুক্তিযোদ্ধা আবুল হাসেম চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভুইয়া, পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সেলিম, দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ আব্দুল বারী বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও গণমাধ্যমকর্মী বক্তব্য দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিশ্বকাপের আগে ইবোলা ধাক্কা: কঙ্গো দলকে কড়া আইসোলেশনের নির্দ...
এফএনএস স্পোর্টস: দেশজুড়ে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বড় ধরনের বিপাকে পড়েছে ডেম...
টানা চতুর্থবার শীর্ষে রোনালদো, তালিকায় তৃতীয় মেসি
এফএনএস স্পোর্টস: বিশে^র সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদদের ফোর্বসের বার্ষিক তালিকায় এবারও শীর্ষে ক্...
জাফনা কিংসের হয়ে এলপিএলে ফিরছেন সাকিব আল হাসান
এফএনএস স্পোর্টস: প্রতিযোগিতামূলক ক্রিকেটে আবারও সক্রিয় হতে যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার...
বদলির ১০ সেকেন্ড, মুখ ঢাকলে লাল কার্ড ২০২৬ বিশ্বকাপে আসছে ৫...
এফএনএস স্পোর্টস: উত্তর আমেরিকায় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ^কাপ...
হেডের বাড়ানো হাত উপেক্ষা করলেন কোহলি, আইপিএলে নতুন হ্যান্ডশে...
এফএনএস স্পোর্টস: মাঠের স্লেজিং শেষ হলেও উত্তাপ থেমে থাকেনি| গত শুক্রবার হায়দরাবাদের রাজিব গান্...
দশ বছর, বিশটি ট্রফি, এক যুগের অবসান
সিটির ডাগআউট থেকে বিদায় নিচ্ছেন পেপ গার্দিওলাএফএনএস স্পোর্টস: ট্রফিতে ঠাসা এক দশক পার করে ম্যা...