...
শিরোনাম
বিশ্বকাপের আগে ইবোলা ধাক্কা: কঙ্গো দলকে কড়া আইসোলেশনের নির্দেশ যুক্তরাষ্ট্রের ⁜ টানা চতুর্থবার শীর্ষে রোনালদো, তালিকায় তৃতীয় মেসি ⁜ জাফনা কিংসের হয়ে এলপিএলে ফিরছেন সাকিব আল হাসান ⁜ বদলির ১০ সেকেন্ড, মুখ ঢাকলে লাল কার্ড ২০২৬ বিশ্বকাপে আসছে ৫ বড় পরিবর্তন ⁜ হেডের বাড়ানো হাত উপেক্ষা করলেন কোহলি, আইপিএলে নতুন হ্যান্ডশেক বিতর্ক ⁜ দশ বছর, বিশটি ট্রফি, এক যুগের অবসান ⁜ ইরানে নতুন হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র: মার্কিন গণমাধ্যম ⁜ সমঝোতা ছাড়াই শেষ হলো জাতিসংঘের পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্মেলন ⁜ চীনের কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৮, আটকা ৩৮ শ্রমিক ⁜ ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’-এ চমক, মামদানির সঙ্গে এক ফ্রেমে জায়েদ ⁜ সাত বছর পর একসঙ্গে শুভ-মিম, ঈদে আসছে ‘মালিক’ ⁜ ‘আরিরাং’ দিয়েই নতুন যুগের শুরু, বিটিএসের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ভক্তরা ⁜ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীতর কাজ চলমান-কুমিল্লায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম ⁜ ১৩১ বছরের প্রাচীন স্কুলের ভূমি দখলের চেষ্টা, স্থাপনা ভাঙচুরের অভিযোগ ⁜ সদর দক্ষিণে শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন ⁜ হোমনায় আসামী ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ আহত, গ্রেফতার-৬ ⁜ তথ্য গোপন করে সরকারি চাকুরিতে যোগদান ১ ⁜ জটিলতা কাটিয়ে শেষ মুহূর্তে দুই হজযাত্রীর যাত্রা নিশ্চিত করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ ⁜ ব্রাহ্মণপাড়ায় ৭০টি ইয়াবাসহ মুরাদনগরের এক তরুণ গ্রেপ্তার ⁜ মুরাদনগরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অব্যবস্থাপনার অভিযোগ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 May 2026, 10:06 AM

...
বুড়িচংয়ে ক্রয়কৃত সম্পত্তি দখল ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন News Image
কাজী খোরশেদ আলম

কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর গ্রামে ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখল, নির্মাণাধীন স্থাপনার দেয়াল-পিলার ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। শুক্রবার (২২ মে) বিকেলে বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হরিপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. আবুল কালাম আজাদ। তিনি অভিযোগ করে বলেন, ২০২৪ সালের আগস্ট মাসে হরিপুর মৌজার ১৩১ নম্বর দাগে ৪ শতক ভূমি ক্রয় করে যথাযথভাবে নামজারি, খতিয়ান সৃজন এবং খাজনা পরিশোধ করে আসছেন।

তিনি জানান, ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করে ইতোমধ্যে একতলার কাজ সম্পন্ন করেছেন। তবে সম্প্রতি একই গ্রামের মোঃ মাহফুজুল ইসলাম, মো. আলী হোসেনসহ কয়েকজন ব্যক্তি ওই জমিতে ঘর নির্মাণে বাধা সৃষ্টি করছে। অভিযোগ রয়েছে, তারা নির্মাণাধীন দেয়াল ও পিলার ভাঙচুরও করেছে।

আবুল কালাম আজাদ আরও বলেন, এ ঘটনায় তিনি ২০২৫ সালের নভেম্বর মাসে কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ ঘটনাস্থলে গেলেও অভিযুক্তরা পুলিশকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য করে বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময় তাকে হত্যার হুমকি দিয়ে আসছে এবং লাশ গুম করে ফেলারও ভয়ভীতি দেখাচ্ছে। জীবনের নিরাপত্তা ও জমিতে ঘর নির্মাণের সহযোগিতা চেয়ে গত ৮ মে বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ বলেন, আদালতে মামলা ও থানায় অভিযোগ করার পরও প্রভাবশালী একটি মহল তাকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে। পাশাপাশি নির্মাণাধীন স্থাপনার দেয়াল ও পিলার নিয়মিত ভাঙচুর করা হচ্ছে। এমনকি কাজ চালিয়ে যেতে মোটা অঙ্কের চাঁদাও দাবি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবারটি। সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে অভিযোগ অস্বীকার করে মো. মাহফুজুল ইসলাম বলেন, আবুল কালাম আজাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি দাবি করেন, ওই ভূমির অংশীদার হোসনেয়ারা বেগমের কাছ থেকে ১ দশমিক ৩৩ শতক ভূমি ক্রয় করে বর্তমানে দখলে রয়েছেন।

তিনি আরও বলেন, আবুল কালামের খারিজ ইতোমধ্যে বাতিল করা হয়েছে। বিষয়টি সামাজিকভাবে সমাধানের জন্য একাধিকবার বসার সিদ্ধান্ত হলেও আবুল কালাম তা মানতে রাজি হননি। মাহফুজুল ইসলামের দাবি, তিনি তার নিজ খরিদকৃত ভূমিতেই দখলে আছেন।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বিশ্বকাপের আগে ইবোলা ধাক্কা: কঙ্গো দলকে কড়া আইসোলেশনের নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের আগে ইবোলা ধাক্কা: কঙ্গো দলকে কড়া আইসোলেশনের নির্দ...

এফএনএস স্পোর্টস: দেশজুড়ে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বড় ধরনের বিপাকে পড়েছে ডেম...

টানা চতুর্থবার শীর্ষে রোনালদো, তালিকায় তৃতীয় মেসি
টানা চতুর্থবার শীর্ষে রোনালদো, তালিকায় তৃতীয় মেসি

এফএনএস স্পোর্টস:  বিশে^র সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদদের ফোর্বসের বার্ষিক তালিকায় এবারও শীর্ষে ক্...

জাফনা কিংসের হয়ে এলপিএলে ফিরছেন সাকিব আল হাসান
জাফনা কিংসের হয়ে এলপিএলে ফিরছেন সাকিব আল হাসান

এফএনএস স্পোর্টস:  প্রতিযোগিতামূলক ক্রিকেটে আবারও সক্রিয় হতে যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার...

বদলির ১০ সেকেন্ড, মুখ ঢাকলে লাল কার্ড  ২০২৬ বিশ্বকাপে আসছে ৫ বড় পরিবর্তন
বদলির ১০ সেকেন্ড, মুখ ঢাকলে লাল কার্ড ২০২৬ বিশ্বকাপে আসছে ৫...

এফএনএস স্পোর্টস:  উত্তর আমেরিকায় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ^কাপ...

হেডের বাড়ানো হাত উপেক্ষা করলেন কোহলি, আইপিএলে নতুন হ্যান্ডশেক বিতর্ক
হেডের বাড়ানো হাত উপেক্ষা করলেন কোহলি, আইপিএলে নতুন হ্যান্ডশে...

এফএনএস স্পোর্টস:  মাঠের স্লেজিং শেষ হলেও উত্তাপ থেমে থাকেনি| গত শুক্রবার হায়দরাবাদের রাজিব গান্...

দশ বছর, বিশটি ট্রফি, এক যুগের অবসান
দশ বছর, বিশটি ট্রফি, এক যুগের অবসান

সিটির ডাগআউট থেকে বিদায় নিচ্ছেন পেপ গার্দিওলাএফএনএস স্পোর্টস:  ট্রফিতে ঠাসা এক দশক পার করে ম্যা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বিশ্বকাপের আগে ইবোলা ধাক্কা: কঙ্গো দলকে কড়া আইসোলেশনের নির্দেশ যুক্তরাষ্ট্রের
➤ টানা চতুর্থবার শীর্ষে রোনালদো, তালিকায় তৃতীয় মেসি
➤ জাফনা কিংসের হয়ে এলপিএলে ফিরছেন সাকিব আল হাসান
➤ বদলির ১০ সেকেন্ড, মুখ ঢাকলে লাল কার্ড ২০২৬ বিশ্বকাপে আসছে ৫ বড় পরিবর্তন
➤ হেডের বাড়ানো হাত উপেক্ষা করলেন কোহলি, আইপিএলে নতুন হ্যান্ডশেক বিতর্ক
➤ দশ বছর, বিশটি ট্রফি, এক যুগের অবসান
➤ ইরানে নতুন হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র: মার্কিন গণমাধ্যম
➤ সমঝোতা ছাড়াই শেষ হলো জাতিসংঘের পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্মেলন
➤ চীনের কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৮, আটকা ৩৮ শ্রমিক
➤ ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’-এ চমক, মামদানির সঙ্গে এক ফ্রেমে জায়েদ
➤ সাত বছর পর একসঙ্গে শুভ-মিম, ঈদে আসছে ‘মালিক’
➤ ‘আরিরাং’ দিয়েই নতুন যুগের শুরু, বিটিএসের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ভক্তরা
➤ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীতর কাজ চলমান-কুমিল্লায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম
➤ ১৩১ বছরের প্রাচীন স্কুলের ভূমি দখলের চেষ্টা, স্থাপনা ভাঙচুরের অভিযোগ
➤ সদর দক্ষিণে শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন
➤ হোমনায় আসামী ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ আহত, গ্রেফতার-৬
➤ তথ্য গোপন করে সরকারি চাকুরিতে যোগদান ১
➤ জটিলতা কাটিয়ে শেষ মুহূর্তে দুই হজযাত্রীর যাত্রা নিশ্চিত করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
➤ ব্রাহ্মণপাড়ায় ৭০টি ইয়াবাসহ মুরাদনগরের এক তরুণ গ্রেপ্তার
➤ মুরাদনগরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অব্যবস্থাপনার অভিযোগ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir