প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Sep 2025, 8:19 AM
চাঁদপুরে কিশোরীকে ধ র্ষ ণ ও ভিডিও করে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার
কাজী নজরুল ইসলাম
চাঁদপুরের ফরিদগঞ্জে এক কিশোরীকে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলমের নির্দেশে এসআই আরিফুর রহমান সরকার, মো. আমজাদ আলী চৌধুরী এবং এএসআই মো. জুমায়েত হোসেন জুয়েল ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক মামুনকে (২৫) গ্রেপ্তার করেন। মামুন উপজেলার রূপসা উত্তর (১৫ নং) ইউনিয়নের পশ্চিম রূপসা এলাকার মো. সাত্তারের ছেলে। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর বিকেলে মামুন তার নিজ বাড়িতে এক কিশোরী আত্মীয়কে ডেকে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং সেই মুহূর্তের ভিডিও মোবাইলে ধারণ করে রাখেন। ধর্ষণের পর ঘটনা গোপন রাখতে তিনি ওই কিশোরীকে জন্মনিয়ন্ত্রণ ওষুধও খাইয়ে দেন।অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার পর মামুন কিশোরীকে হুমকি দেন—যদি সে পরিবারকে কিছু জানায়, তবে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবেন। এ ভয়ে কিশোরীটি দীর্ঘদিন নীরব ছিল। তবে গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সে তার মাকে সব খুলে বলে। সে আরও জানায়, ২ সেপ্টেম্বরও একইভাবে মামুন তাকে ধর্ষণ করেছিল। ভুক্তভোগীর মা বলেন, ঘটনা জানার পর অভিযুক্তকে জিজ্ঞেস করলে সে উল্টো আমাকে ও আমার পরিবারের সবাইকে খুনজখমের হুমকি দেয়। এ ছাড়াও ভিডিও প্রকাশের ভয় দেখায়। বর্তমানে আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. শাহ্ আলম জানান, কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামুনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...