প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Sep 2025, 1:00 PM
কুমিল্লা সদর দক্ষিণে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আওয়ামীলীগ নেতা নোয়াব মিয়া (৫৫) কে গ্রেফতার করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার নোয়াব মিয়া কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার
মধ্যম বিজয়পুরের বাসিন্দা এবং বিজয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই দিলীপ সঙ্গীয় ফোর্স নিয়ে বিজয়পুর এলাকা থেকে এজহার নামীয় আসামী নোয়াব মিয়াকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। গ্রেফতার নোয়াব মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীরা জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে নোয়াব মিয়া ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকার লোকজনকে বিভিন্নভাবে হয়রানি করেছেন। সালিশ দরবারের নামে অনেক পরিবারের উপর জুলুম নির্যাতন চালিয়েছেন। নোয়াব মিয়ার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...