প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Oct 2025, 11:05 AM
তিতাস প্রতিষ্ঠার ২১ বছর পর নির্মাণ হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাস উপজেলা প্রতিষ্ঠার ২১ বছর পর নির্মাণ হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। উপজেলা পরিষদ চত্বরের পূর্বপাশে নির্মাণাধীন শহীদ মিনারের ইতিমধ্যে ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। জেলা পরিষদের অর্থায়নে এটি নির্মাণ করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, ২০০৪ সালে বৃহত্তর দাউদকান্দি উপজেলা থেকে ৯টি
ইউনিয়ন কর্তন করে নতুন তিতাস উপজেলা গঠন করা হয়। প্রথম দিকে ২১
ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর জাতীয় দিবসগুলোতে বন্দরামপুর বাস
স্টেশনে স্থাপিত শহীদ মিনারে সরকারী কর্মকর্তা ও রাজনীতিক দলের নেতৃবৃন্দ
পুষ্পস্তবক অর্পণ করতেন। পরবর্তীতে গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড
কলেজ প্রাঙ্গণের শহীদ মিনারে এসব কর্মসূচি পালিত হতো। ২০১২ সালে
উপজেলা চত্বরের উত্তরপাশে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলে এরপর থেকে ওই
স্মৃতিস্তম্ভে বিভিন্ন দিবসে পুষ্পস্তবক অর্পণ করে আসছে। তবে শহীদ
মিনার না থাকায় উক্ত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ নিয়ে প্রায় বির্তক তৈরী
হতো। এনিয়ে গত কয়েক বছর যাবৎ বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে।
অবশেষে গত মাসের মাঝামাঝি সময় থেকে কেন্দ্রীয় শহীদ মিনারটি নির্মাণ
করা হচ্ছে।
উপজেলার একাধিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, জাতীয়
দিবসগুলোতে আমাদের শিক্ষার্থীরা উপজেলা চত্বরে বিভিন্ন কর্মসূচিতে
অংশগ্রহণ করে। শহীদ মিনার না থাকায় স্মৃতিস্তম্ভ নিয়ে অনেক সময়
শিক্ষার্থীর প্রশ্নের সম্মুখিন হতে হয়েছে। এবার এটি থেকে পরিত্রাণ পাওয়া
গেল। তবে এর মর্যাদা ধরে রাখতে হবে।
উপজেলা প্রকৌশলী মো. খোয়াজুর রহমান জানান, জেলা পরিষদের প্রায় ১০ লাখ
টাকা ব্যয়ে শহীদ মিনারটি নির্মাণ করা হচ্ছে। মূলত জেলা পরিষদের
তত্ত্বাবধানে রয়েছে, তবে পাশাপাশি আমাদের একজন উপ-সহকারী প্রকৌশলী
কাজটি তদারকি করছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...