প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Feb 2026, 11:10 AM
কুমিল্লা জেলা রোভারের নানান আয়োজনে বিপি দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা জেলা রোভারের আয়োজনে স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের জন্মদিন ও বিপি দিবস উপলক্ষ্যে র্যালি, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরনও আলোচনা সভাগত ২২ ফেব্রুয়ারি জেলা রোভারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর পরিচালনায় ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মো: মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি অধ্যাপক মো: আবু তাহের, কুমিল্লা জেলা স্কাউটসের কমিশনার ও কুটুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুল কবির, কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ মো: মাঈনুদ্দীন খন্দকার।
ইবনে তাইমিয়া কলেজের রোভার স্কাউট লিডার সুলতাম মুহাম্মদ ইলিয়াস শাহ, হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট লিডার পিআরএস দিদারুল হক রিমন, লাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রী কলেজের রোভার স্কাউট লিডার কাজী নজরুল ইসলাম, রুপসী বাংলা কলেজের রোভার স্কাউট লিডার মো: কবি উদ্দিন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেনকুমিল্লা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নাজমুস সাকিব বিন মোস্তফা।
অনুষ্ঠানে বক্তরা বলেন, বিশ্বব্যাপী স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল যে স্বপ্ন দেখেছিলেন—যুব সমাজকে সৎ, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার এ লক্ষে বাংলাদেশ স্কাউটস কাজ করে যাচ্ছেন।
স্কাউটিং শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি একটি আদর্শ, একটি জীবনদর্শন। একজন প্রকৃত স্কাউট সব সময় দেশের উন্নয়নে, সমাজের কল্যাণে এবং মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখার প্রতিশ্রুতি বদ্ধ।
অনুষ্ঠানে অংশগ্রহন করেন কুমিল্লা জেলার কুমিল্ল ভিক্টোরিয়া সরকারি কলেজ, ক্যান্টমেন্ট কলেজ, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট, বাংলাদেশসার্ভে ইন্সটিটিউট, সোনার বাংলা কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, রূপসী বাংলা কলেজ, কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপ, মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের রোভার ও গার্ল ইন রোভার স্কাউটরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...