প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Feb 2026, 11:06 AM
হোমনায় স্থানীয় প্রশাসনের সাথে এমপি সেলিম ভূঁইয়ার মতবিনিময়
মো. আবদুল হক সরকার
কুমিল্লার হোমনায় স্থানীয় প্রশাসনের সাথে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে হোমনা উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া হোমনা উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে পৌঁছলে উপজেলা প্রশাসন ও উপস্থিত নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।
হোমনান উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের ও অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী।
এ সময় হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি মো.ছানা উল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
সভায় নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, “হোমনা-তিতাসের উন্নয়ন ও জনগণের কল্যাণে প্রশাসন, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এই এলাকার উন্নয়নই হবে আমার অঙ্গীকার। মনে রাখতে হবে সন্ত্রাস ও চাঁদাবাজ কোন দলের নয় তারা চাঁদা বাজ। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নির্ভয়ে আপনাদের দ্বায়িত্ব পালন করবেন কেহ ডিস্টার্বর্ভ করলে আমাকে জানাবেন। পরে নব নির্বাচিত সংসদ সদস্য উপজেলা পরিষদ চত্তরে স্মুতিস্বরুপ একটি গাছের চারা রোপন করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...